0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া -২₹ 'হে আমার প্রতিপালক! আমি আমার বংশধরদের কতককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট । হে আমাদের প্রতিপালক! এজন্যে যে, ওরা যেন সালাত কায়েম করে । অতএব, তুমি কিছু লোকের অন্তর তাদের দিকে অনুরাগী করে দাও এবং ফলাদি দ্বারা ওদের জীবিকার ব্যবস্থা করে দাও । যাতে ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে ।' (সূরা ইবরাহীম ৪ ৩৭)। ০ কার 4 পা 5477 মশকের পানি পান করতেন। শেষে মশকের পানি ফুরিয়ে গেলে মা ও শিশু উভয়ে তৃষ্ঠায় কাতর হয়ে পড়েন। শিশুর প্রতি তাকিয়ে দেখেন, পিপাসায় তার বুক ধড়ফড় করছে কিংবা মাটিতে পড়ে ছট্ফট্ করছে। শিশু পুত্রের এ করুণ অরস্থা দেখে সহ্য করতে না পেরে মা সেখান থেকে উঠে গেলেন এবং নিকটবর্তী সাফা পর্বতে আরোহণ করলেন। সেখান থেকে প্রান্তরের দিকে তাকিয়ে কাউকে দেখা যায় কিনা লক্ষ্য করলেন । কিন্তু কাউকেই দেখতে পেলেন না। তারপর সাফা পর্বত থেকে হাজেরা নেমে নিম্ন ভূমিতে চলে আসলে তিনি তার জামার আঁচলের একদিক উঠিয়ে ব্রান্ত-শ্রান্ত ব্যক্তির মত ছুটে চললেন । নীচু ভূমি পাড়ি দিয়ে তিনি মারওয়া পাহাড়ে ওঠেন । চতুর্দিকে চোখ বুলিয়ে দেখতে লাগলেন, কাউকে দেখা যায় কিনা । কিন্তু কাউকেই দেখতে পেলেন না। এভাবে তিনি সাতবার আসা-যাওয়া করেন। ইবন আব্বাস (রা) বলেন, নবী করীম (সা) বলেছেন, এ জন্যেই লোকজন হজ্জ ও উমরায় উভয় পাহাড়ের মাঝে সাতবার সা'ঈ করে থাকেন । মারওয়া. পাহাড়ে উঠে তিনি একটি আওয়াজ শুনতে পান । তিনি তখন নিজেকে লক্ষ্য করে বলেন £ চুপ কর! তারপর কান পেতে পুনরায় এ একই আওয়াজ শুনতে পেলেন । হাজেরা তখন বললেন, তোমার আওয়াজ শুনেছি, যদি সাহায্য করতে পার, তবে সাহায্য কর! এমন সময় তিনি দেখতে পরলেন যে, যমযম কূপের স্থানে একজন ফেরেশতা দাড়িয়ে আছেন । ফেরেশতা নিজের পায়ের গোড়ালি দ্বারা কিংবা তার ডানা দ্বারা মাটিতে আঘাত করতে লাগলেন । -শেষ পর্যন্ত পানি বের হয়ে আসে । তখন হাজেরা এর চারপাশে আপন হাত দ্বারা বাধ দিয়ে হাউজের ন্যায় করে দিলেন এবং আজলা ভরে মশকে পানি তোলার পরও পানি উপচে পড়তে লাগল । ইব্ন আব্বাস রো) বলেন, নবী করীম (সা) বলেছেন, ইসমাঈল (আ)-এর মাকে আল্লাহ রহম করুন । যদি তিনি যমযমকে বাধ না দিয়ে এভাবে ছেড়ে দিতেন কিংবা তিনি বলেছেন ঃ যদি তিনি আজলা ভরে পানি মশকে জমা না করতেন, তা হলে যমযম একটি কুপ না হয়ে প্রবহমান ঝর্ণায় পরিণত হত । তারপর হাজেরা পানি পান করলেন এবং শিশু-পুত্রকে দুধ পান করালেন । ফেরেশতা তাকে বললেন, আপনি ধ্বংসের কোন আশংকা করবেন না । কেননা, এখানেই আল্লাহর ঘর রয়েছে । একে এই শিশু ও তার পিতা পুনঃনির্মাণ করবেন । আল্লাহ তার পরিজনকে বিনাশ করবেন না। এ সময় আল্লাহ্র এ ঘরটি মাটির থেকে কিছু উঁচু টিবির মত ছিল। বন্যার পানির ফলে তার ডান ও বামদিকে ভাঙন ধরেছিল । হাজেরা এভাবে দিনযাপন করছিলেন। পরিশেষে জুরহুম গোত্রের. [য়ামান দেশীয়] একদল লোক তাদের কাছ দিয়ে অতিক্রম করছিল । অথবা জুরহুম পরিবারের কিছু লোক এ পথ ধরে এদিকে আসছিল । তারা মক্কার নিচু ভূমিতে অবতরণ করল এবং তারা দেখতে পেল যে, একটা পাখি চক্রাকারে উড়ছে । ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ৩৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।