Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ৩৫০ :.. আল-বিদায়া ওয়ান নিহায়া সেখানে রেখে ফিরে আসার জন্যে উদ্যত হলেন, তখন হাজেরা উঠে তার কাপড় জড়িয়ে ধরে বললেন, হে ইবরাহীম! আমাদেরকে এখানে খাদ্য-রসদহীন অবস্থায় রেখে কোথায় যাচ্ছেন? ইবরাহীম (আ) কোন উত্তর দিলেন না, বারবার পীড়াপীড়ি করা সত্ত্বেও তিনি যখন জওয়াব দিলেন না, তখন হাজেরা জিজ্ঞেস করলেন ঃ “আল্লাহ কি এরূপ করতে আপনাকে আদেশ করেছেন?" ইবরাহীম (আ) বললেন, “হ্যা” । হাজেরা বললেন £ “তাহলে আর কোন ভয় নেই। তিনি আমাদেরকে ধ্বংস করবেন না।' শায়খ আবু মুহাম্মদ ইব্ন আবী যায়দ (র) “নাওয়াদির' কিতাবে নিখেছেন ৪ সারাহ্‌ হাজেরার উপর ক্রুদ্ধ হয়ে কসম করলেন যে, তিনি তার তিনটি অঙ্গ ছেদন করবেন । ইবরাহীম (আ) বললেন, দু'টি-কান ছিদ্র করে দাও ও খানা করিয়ে দাও এবং কসম থেকে মুক্ত হয়ে যাও। সুহায়লী বলেছেন ৪ “এই হাজেরাই স্বপ্রথম নারী যার খানা করা হয়েছিল, সর্বপ্রথম যার উভয় কান ছিদ্র করা হয় এবং তিনিই সর্বপ্রথম দীর্ঘ আচল ব্যবহার করেন। ইসমাঈল (আ) ও হাজেরাকে নিয়ে হযরত ইবরাহীম (আ)-এর ফারান পর্বতমালা তথা মক্কা ভূমিতে হিজরত ও কা“বা গৃহ নির্মাণ ইমাম বুখারী (র) ইবৃন আববাস (রা) সূত্রে বর্ণনা করেন ৪ নারী জাতি সর্বপ্রথম কোমরবন্দ ব্যবহার শিখে ইসমাঈল (আ)-এর মায়ের নিকট থেকে । হাজেরা কোমরবন্দ ব্যবহার করতেন . সারাহ্‌র দৃষ্টি থেকে নিজের পদচিহ্ন গোপন রাখার জন্যে । হযরত ইবরাহীম (আ) হাজেরা ও ইসমাঈল (আ)-কে নিয়ে যখন মক্কায় যান, হাজেরা তখন তার শিশু পুত্রকে দুধ পান করাতেন। মসজিদে হারমের উচু অংশে বায়তুল্লাহর কাছে, যমযম কূপের নিকটে অবস্থিত একটি বড় গাছের নিচে তিনি তাদেরকে রেখে আসেন । মক্কায় তখন না ছিল কোন মানুষ, না ছিল কোন পানি । এখানেই তিনি তাদেরকে রেখে এলেন । একটি থলের মধ্যে কিছু খেজুর ও একটি মশকে কিছু পানিও রাখলেন। তারপর ইবরাহীম (আ) যেদিক থেকে এসেছিলেন, সেদিকে ফিরে চললেন । হাজেরাও তার পিছু পিছু ছুটে যান এবং জিজ্ঞেস করেন £ “হে ইবরাহীম! আমাদেরকে এই শূন্য প্রান্তরে রেখে কোথায় যাচ্ছেন? যেখানে নেই কোন মানুষজন, নেই কোন খাদ্য-পানীয় ।' হাজেরা বার বার একথা বলা সত্ত্বেও ইবরাহীম (আ) তার দিকে ফিরেও তাকালেন না। তখন হাজেরা জিজ্ঞেস করলেন £ 'আল্লাহ কি এরকম করতে আপনাকে আদেশ করেছেন?" ইবরাহীম (আ) বললেন, হ্যা । হাজেরা বললেন ৪ “তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না।” একথা বলে হাজেরা ফিরে আসলেন এবং ইবরাহীম (আ)-ও চলে গেলেন। যখন তিনি “ছানিয়া' (গিরিপথ) পর্যন্ত পৌঁছলেন, যেখান থেকে তাকে আর দেখা যাচ্ছিল না। তখন তিনি কা'বা ঘরের দিকে মুখ করে দাড়ালেন এবং দু'হাত তুলে নিম্নোক্ত দু'আ পড়লেন ৪' ১৮০ এ। এ 5635 35 ৮৮5 95০585৬5৬৫৭ ০৮৮৫) 25145591552 0545 ০2015560575 ১৬:০। 1৬৪4 5 2 ০৮০১ ড/৬/৬/.9110001119,.0017)

— পৃষ্ঠা ৩৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।