0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৪৯ ইসমাঈল (আ) ভূমিষ্ঠ হন। এ সময় ইবরাহীম (আ)-এর বয়স হয়েছিল ছিয়াশি বছর । এটা হচ্ছে ইসহাক (আ)-এর জন্মের তের বছর পূর্বের ঘটনা। ইসমাঈল (আ)-এর জন্মের পর আল্লাহ হযরত ইবরাহীম আ)-কে সারাহ্র গর্ভে ইসহাক নামের সন্তান জন্মের সুসংবাদ দেন। ইবরাহীম (আ) তখন আল্লাহর উদ্দেশে শোকরানা সিজদা আদায় করেন । আল্লাহ তাকে জানান যে, আমি তোমার দু'আ ইসমাঈলের পক্ষে কবুল করেছি । তাকে বরকত দান করেছি। তার বংশের বিস্তৃতি দান করেছি। তার সন্তানদের মধ্য থেকে বারজন প্রধানের জন্ম হবে। তাকে আমি বিরাট সম্প্রদায়ের প্রধান করব । এটাও এই উম্মতের জন্যে একটা সুসংবাদ.।. বারজন প্রধান হলেন সেই বারজন খলীফায়ে রাশিদা-_ যাদের কথা জাবির ইবন সামূরা সূত্রে বর্ণিত হাদীসে উল্লেখ করা হয়েছে-_ যাঁতে বলা হয়েছে যে, নবী করীম (সা) বলেছেন, “বারজন আমীর হবে ।' জাবির (রা) বলেন, রাসূলুল্লাহ সো) এরপর একটা শব্দ বলেছেন, কিন্তু আমি তা বুঝতে পারিনি । তাই সে সম্পর্কে আমার পিতার কাছে জিজ্ঞেস করি । তিনি বললেন, রাসূলের সে শব্দটি হল ১:১১ ০০ ১৫15 অর্থাৎ 'তারা সবাই হবেন কুরায়শ গোত্রের লোক ।' বুখারী রিনি রর রিকি রী সিরাপ! ৯২১ ০০১৪৩ 545 অর্থাৎ এই খিলাফত বারজন খলীফা পর্যন্ত প্রতিষ্ঠিত বা শক্তিশালী থাকবে-_ এরা সবাই হবে কুরায়শ গোত্রের লোক। উক্ত বারজনের মধ্যে চারজন হলেন প্রথম চার খলীফা আবু বকর (রা), উমর (রো), উসমান (রা) ও আলী (রা); একজন উমর ইবন আবদুল আযীয রে); কতিপয় বনী আব্বাসীয় খলীফা । বারজন খলীফা ধারাবাহিকভাবে হতে হবে এমন কোন কথা নাই, বরং যে কোনভাবে বারজনের বিদ্যমান হওয়াটাই জরুরী । উল্লিখিত বারজন ইমাম রাফিজী সম্প্রদায়ের কথিত “বার ইমাম" নয়-_ যাদের প্রথমজন আলী ইব্ন তালিব রো) আর শেষ ইমাম মুহাম্মদ ইবন হাসান আসকারী । এই শেষোক্ত ইমামের ব্যাপারে তাদের বিশ্বাস এই যে, তিনি সামেরার একটি ভূগর্ভস্থ প্রকোষ্ঠ থেকে তিনি বের হয়ে আসবেন__ এরা তার প্রতীক্ষায় আছে। কারণ এই ইমামগণ হযরত আলী (রো) ও তার পুত্র হাসান ইব্ন আলী (রো) অপেক্ষা অধিকতর কল্যাণকামী হতে পারেন না। বিশেষ করে যখন স্বয়ং হাসান ইবৃন আলী (রা) যুদ্ধ পরিত্যাগ করে হযরত মু'আবিয়া রো)-এর অনুকূলে খিলাফত ত্যাগ করেন । যার ফলে ফিৎনার আগুন নির্বাপিত হয়, মুসলমানদের মধ্যে পারস্পরিক গৃহযুদ্ধ বন্ধ হয়। অবশিষ্ট ইমামগণ তো অন্যদের শাসনাধীন ছিলেন। উম্মতের উপরে কোন বিষয়েই তাদের কোন আধিপত্য ছিল না। সামিরার' ভূগর্ভস্থিত প্রকোষ্ঠ সম্পর্কে রাফিজীদের যে বিশ্বাস তা নিতান্ত অবাস্তব কল্পনা ও হেয়ালীপনা ছাড়া আর কিছুই নয়, এর কোন ভিত্তি নেই। হাজেরার গর্ভে ইসমাঈল (আ)-এর জন্ম হলে সারাহ্র ঈর্ষা পায়। তিনি হযরত ইবরাহীম (আ)-এর নিকট আবেদন জানান, যাতে হাজেরাকে তার চোখের আড়াল করে দেন। সুতরাং ইবরাহীম (আ) হাজেরা ও তার পুত্রকে নিয়ে বের হয়ে পড়েন এবং মক্কায় নিয়ে রাখেন । বলা হয়ে থাকে যে, ইসমাঈল (আ) তখন দুধের শিশু ছিলেন। ইবরাহীম (আ) যখন তাদেরকে ড/৬/৬/.9110001119..001)
— পৃষ্ঠা ৩৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।