Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৪৭ তোমরা ধৈর্য ও সালাত দ্বারা আল্লীহর সাহায্য প্রার্থনা কর। (২ বাকারা £ ৪৫) । এভাবে আল্লাহ কোন কোন বিজ্ঞ আলিমের মতে, তিনজন মহিলা নবী ছিলেন (১) সারাহ্‌ (২) হযরত মুসা (আ)-এর মা, (৩) মারয়াম । কিন্তু অধিকাংশের মতে, তারা তিনজন সিদ্দীকা (সত্য পরায়ণা) (আন্নাহ তাদের প্রতি প্রসন্ন হোন) ছিলেন । আমি কোন কোন বর্ণনায় দেখেছি-__ বিবি সারাহ্‌ যখন ইবরাহীম আ)-এর নিকট থেকে জালিম বাদশাহর কাছে যান, তখন থেকে তার ফিরে আসা পর্যস্ত আল্লাহ ইবরাহীম (আ) ও সারাহ্র মধ্যকার পর্দা উঠিয়ে নেন। ফলে রাজার কাছে, তার থাকাকালীন যা যা ঘটছিল সবই তিনি প্রত্যক্ষ করছিলেন । আল্লাহ এ ব্যবস্থা করেছিলেন, যাতে ইবরাহীম (আ)-এর হৃদয় পবিত্র থাকে, চক্ষু শীতল থাকে এবং তিনি অন্তরে প্রশান্তি বোধ করেন। কেননা, হযরত ইবরাহীম (আ) সারাহ্‌কে তার দীনের জন্যে, আত্মীয়তার সম্পর্কের জন্যে ও অনুপম সৌন্দর্যের জন্যে তাকে প্রগাঢ় মহব্বত করতেন। কেউ কেউ বলেছেন, বিবি হাওয়ার পর থেকে সারাহ্‌র যুগ পর্যন্ত তার চাইতে অধিক সুন্দরী কোন নারীর জন্ম হয়নি। সকল প্রশংসা আল্লাহরই । কোন কোন ইতিহাসবিদ লিখেছেন, এই সক্ষয়ে মিসরের ফিরআউন ছিল বিখ্যাত জালিম বাদশাহ জাহ্হাকের ভাই । সে তার ভাইয়ের পক্ষ থেকে মিসরের শাসনকর্তা ছিল। তার নাম কেউ বলেন সিনান ইবৃন আলওয়ান ইব্‌ন উবায়দ ইব্‌ন উওয়ায়জ ইবন আমলাক ইব্ন লাওদ ইব্‌ন সাম ইব্‌ন নূহ । ইব্‌ন হিশাম “তীজান" নামক গ্রন্থে বলেছেন, যে রাজা সারাহ্‌র উপর লোভ করেছিল তার নাম আমর ইব্ন ইমরুল কায়স ইব্ন মাইলুন ইব্‌ন সাবা । সে মিসরের শাসনকর্তা ছিল । সুহায়লী (র) এ তথ্য বর্ণনা করেছেন। আল্লাহ্‌ই সম্যক জ্ঞাত । অতঃপর হযরত ইবরাহীম (আ) মিসর থেকে তার পূর্ববর্তী বাসস্থান বরকতের দেশ তথা বায়তুল মুকাদ্দাসে যান । তার সাথে বহু পশু সম্পদ, গোলাম, বাদী ও ধন-সম্পদ ছিল । মিসরের কিবতী বংশোভূত হাজেরাও সাথে ছিলেন। এই সময় হযরত লৃত (আ) তার ধন-সম্পদসহ হযরত ইবরাহীম (আ)-এর আদেশক্রমে গাওর দেশে চলে যান। “গাওরে-যাগার' নামে এ স্থানটি প্রসিদ্ধ ছিল। তিনি সে অঞ্চলে এ যুগের প্রসিদ্ধ শহর সাদ্দূমে অবতরণ করেন । শহরের বাসিন্দারা ছিল কাফির, পাপাসক্ত ও দুক্কৃত্কারী । আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম (আ)-কে দৃষ্টি প্রসারিত করে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে তাকাতে কলেন এবং সু-সংবাদ দেন যে, এই সমুদয় স্থান তোমাকে ও তোমার উত্তরসুরিদেরকে চিরদিনের জন্য দান করব । তোমার সন্তানদের সংখ্যা এত বৃদ্ধি করে দেব যে, তাদের সংখ্যা পৃথিবীর বালুকণার সংখ্যার সমান হয়ে যাবে । এই সুসংবাদ পূর্ণ মাত্রায় প্রতিফলিত হয়, বিশেষ করে এই উম্মতে মুহাম্মদিয়ার ক্ষেত্রে । একটি হাদীস থেকে এর সমর্থন পাওয়া যায়। রাসূলুল্লাহ (সা) বলেছেন £ আল্লাহ আমার সম্মুখে পৃথিবীর এক অংশকে ঝুঁকিয়ে দেন। আমি তার পূর্ব ও পশ্চিম প্রান্ত দেখে নিলাম । অচিরেই আমার উম্মতের রাজত্‌ এই দেখান সীমানা পর্যন্ত বিস্তার লাভ করবে । এতিহাসিকগণ লিখেছেন, কিছুদিন পর এ দুরাচার লোকেরা হযরত লৃত (আ)-এর উপর চড়াও হয় এবং তার পশু ও ধন-সম্পদ কেড়ে নিয়ে তাকে বন্দী ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ৩৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।