Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ৩৪৪ আল-বিদায়া ওয়ান নিহায়া মুকাদ্দাসের পূর্ব প্রান্তে তিনি নিজের থাকার জন্যে একটি গন্ুজ বিশিষ্ট প্রকোষ্ঠ নির্মাণ করেন। অতঃপর তিনি জীবিকার অন্বেষণে বের হন।' এ সময় বায়তুল মুকাদ্দাস অঞ্চলে ছিল প্রচণ্ড আকাল ও দুর্ভিক্ষ, তাই সবাইকে নিয়ে তিনি মিসরে চলে যান। এই সাথে আহলি কিতাবরা সারাহ এবং তথাকার রাজার ঘটনা, সারাহ্‌কে নিজের বোন বলে পরিচয় দিতে শিখিয়ে দেয়া, রাজা কর্তৃক সারাহ্‌ (র)-এর খিদমতের জন্যে হাজেরাকে দান; অতঃপর সখান থেকে তাদেরকে বহিষ্কার করা এবং বরকতময় বায়তুল মুকাদ্দাস অঞ্চলে বহু জীব-জন্তু, দাস-দাসী ও ধন-সম্পদসহ প্রত্যাগমন করার কথা উল্লেখ করেছেন। ইমাম বুখারী (র) আবূ হুরায়রা (রা) সুত্রে বর্ণনা করেন; হযরত ইবরাহীম (আ) তিনবার হিরা কার রা এর দুটি আল্লাহ সংক্রান্ত (১) তিন বলেছিলেন ঃ ৬০ (১._আমি পীড়িত; (২) আর একবার বলেছিলেন ৪17. +4/3544145115- এই বড় মূর্তিটিই এ কর্মটি করেছে। এবং তৃতীয় উক্তিটি করেছিলেন নিজের ব্যাপারে । ঘটনা এই; হযরত ইবরাহীম (আ) স্ত্রী সারাহ্‌্সহ কোন এক জালিম বাদশাহর এলাকা অতিক্রম করছিলেন । বাদশাহর নিকট সংবাদ গেল যে, এই এলাকায় একজন লোক আছে যার সাথে রয়েছে এক পরমা সুন্দরী নারী | জালিম বাদশাহ্‌ হযরত ইবরাহীম (আ)-এর নিকট লোক পাঠান । আগন্তুক এসে হযরত ইবরাহীম (আ)-কে সারাহ্‌ সম্পর্কে জিজ্ঞেস করল, ইনি কে? উত্তরে তিনি বললেন £ আমার. বোন । এরপর হযরত ইবরাহীম (আ) সারাহ্‌্র কাছে এসে বলেন, দেখ সারাহ! এই ধরাপৃষ্ঠে আমি এবং তুমি ব্যতীত আর কোন মুমিন নেই। এই আগন্তুক তোমার সাথে আমার সম্পর্কের কথা জানতে চেয়েছে । আমি তাকে এই কথা বলে দিয়েছি যে, তুমি আমার বোন। এখন আমাকে তুমি মিথ্যাবাদী প্রতিপন্ন করো না। এরপর এ জালিম বাদশাহ সারাহকে নিয়ে ই যাওয়ার জন্যে লোক পাঠান । ০ লক সারাহ্‌ বাদশাহর দরবারে নীত হলে , বাদশাহ তার প্রতি হাত বাড়ায় । সংগে সংগে সে খোদার গযবে পতিত হয় । বাদশাহ বলল, সারাহ্‌ আমার জন্যে দু'আ কর, আমি তোমার কোন ক্ষতি সাধন করব না। সারাহ্‌ দু'আ করলেন । ফলে বাদশাহ ছাড়া পায়। কিন্তু দ্বিতীয়বার সে সারাহ্র প্রতি হাত বাড়ায় । এবারও সে পূর্বের ন্যায় কিংবা তদপেক্ষা কঠিনভাবে তীত্র প্রতি শাস্তি নেমে আসে । পুনর্বার বাদশাহ বলল, আমার জন্যে দু'আ কর ৷ আমি তোমার কোন অনিষ্ট করব না। সারাহ্‌ দু'আ করলে সে পুনরায় রক্ষা পায়। তখন বাদশাহ তার একান্ত সচিবকে ডেকে বলল, তুমি তো আমার কাছে কোন মানবী আননি, এনেছ এক দানবী ৷ পরে বাদশাহ , সারাহ্র খিদমতের জন্যে হাজেরাকে দান করল । সারাহ্‌ ইবরাহীম (আ)-এর কাছে ফিরে এসে তাকে সালাত আদায়রত দেখতে পান । হযরত ইবরাহীম (আ) সালাতে থেকেই হাতের ইশারা দিয়েছেন এবং এ জালিম আমার খিদমতের জন্যে হাজেরাকে দিয়েছে। আবু হুরায়রা রো) বলেন, হে বেদুঈন আরব সন্তানগণ! এই হাজেরাই তোমাদের আদি মাতা । ইমাম বুখারী (র) এই একক সূত্রে হাদীসটি মওকুফ রূপে বর্ণনা করেছেন । হাফিজ আবু বকর আল বায্যার (র) আবু হুরায়রা (রা) সুত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন ঃ হযরত ইবরাহীম আআ) মাত্র তিনবার ব্যতীত কখনও অসত্য উক্তি করেন নি। এ তিনটি উক্তিই ড/৬/৬/.9110001119,.0017)

— পৃষ্ঠা ৩৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।