0০011161715 হযরত ইবরাহীম খলীলুল্লাহ (আ)-এর ঘটনা ইবরাহীম (আ)-এর নসবনামা নিম্নরূপ ৪ ইবরাহীম ইব্ন তারাখ (২৫০) ইব্ন লাহুর (১৪৮) ইব্ন সারূগ (২৩০) ইব্ন রাউ (২৩৯) ইব্ন ফালিগ (৪৩৯) ইব্ন আবির (8৬৪) ইব্ন শালিহ (৪৩৩) ইবন আরফাখশাদ (৪৩৮) ইব্ন সাম (৬০০) ইবন নূহ (আ)। আহলে কিতাবদের গ্রন্থে এভাবেই হযরত ইবরাহীম (আ)-এর নসবনামার উল্লেখ করা হয়েছে। উপরে বন্ধনীর মধ্যে বয়স দেখান হয়েছে। হযরত নূহ (আ)-এর বয়স ইতিপূর্বে তার আলোচনায় উল্লেখ করা হয়েছে, তাই এখানে পুনরুল্লেখের প্রয়োজন নেই । হাফিজ ইব্ন আসাকির (র) তার ইতিহাস গ্রন্থে ইসহাক ইবৃন বিশ্র কাহিলীর 'আল মাবদা' গ্রন্থের উদ্ধৃতি দিয়ে লিখেছেন যে, ইবরাহীম (আ)-এর মায়ের নাম ছিল উমায়লা। এরপর তিনি ইবরাহীম (আ)-এর জন্মোর এক দীর্ঘ কাহিনীও লিখেছেন । ফালবী লিখেছেন যে, ইবরাহীম (আ)-এর মায়ের নাম বুনা বিন্ত কারবানা ইব্ন কুরছী। ইনি ছিলেন আরফাখশাদ ইব্ন সাম ইব্ন নৃহের বংশধর । ইব্ন আসাকির ইকরামা (রা) সূত্রে বর্ণনা করেছেন যে, হযরত ইবরাহীম (আ)-এর কুনিয়াত বা উপনাম ছিল আবুয যায়ফান (১৮৬৯) ১1) । বর্ণনাকারিগণ বলেছেন, তারাখের বয়স যখন পচাত্তর বছর তখন তার ওরসে ইবরাহীম, নাহুর ও হারান-এর জন্ম হয়। হারানের পুত্রের নাম ছিল লৃত (আ)। বর্ণনাকারীদের মতে, ইবরাহীম ছিলেন তিন পুত্রের মধ্যে মধ্যম। হারান পিতার জীবদ্দশায় নিজ জন্স্থান কালদান অর্থাৎ বাবেলে (ব্যাবিলনে) মৃত্যুবরণ করেন। এঁতিহাসিক ও জীবনীকারদের নিকট এই মতই প্রসিদ্ধ ও যথার্থ । ইবন আসাকির ইব্ন আব্বাস (রা) সুত্রে বর্ণনা করেন যে, ইবরাহীম (আ) গুতায়ে দামেশকের* বুরযা নামক গ্রামে জন্মগ্রহণ করেন, যা কাসিয়ুন পর্বতের সন্নিকটে অবস্থিত। অতঃপর ইব্ন আসাকির বলেন, সঠিক মত এই যে, তিনি বাবেলে জন্যগ্রহণ করেন । তবে গুতায়ে দামেশকে জন্ম হওয়ার কথা এ কারণে বলা হয় যে, হযরত লুত (আ)-কে সাহায্য করার উদ্দেশ্যে যখন তিনি এখানে আগমন করেছিলেন, তখন তিনি সেখানে সালাত আদায় করেছিলেন । ইবরাহীম (আ) বিবি সারাহ্কে এবং নাহুর আপন ভাই হারানের কন্যা মালিকাকে বিবাহ করেন। সারাহ ছিলেন বন্ধ্যা। তার কোন সন্তান হত না। ইতিহাসবেত্তাদের মতে, তারাখ নিজ পুত্র ইবরাহীম, ইবরাহীমের স্ত্রী সারাহ্ ও হারানের পুত্র লুতকে নিয়ে কালদানীদের এলাকা থেকে কানআনীদের এলাকার উদ্দেশে রওয়ানা হন। হারান নামক স্থানে তারা অবতরণ করেন । এখানেই তারাখের মৃত্যু ঘটে । মৃত্যুকালে তার বয়স হয়েছিল দু'শ পঞ্চাশ বছর ৷ এই বর্ণনা থেকে প্রমাণ মেলে যে, ইবরাহীম (আ)-এর জন্ম হারানে হয়নি; বরং কাশদানী জাতির ভূখণ্ডই তার জন্যস্থান। এ স্থানটি হল বাবেল ও তার পার্শ্ববর্তী এলাকা ৷ এরপর. তারা সেখান থেকে কানআনীদের আবাসভুমির ১. সিরিয়ার একটি এলাকার নাম - যেখানে প্রচুর পানি ও বৃক্ষ বিদ্যমান । আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৪১-_ ড/৬/৬/.91177001119..0017)
— পৃষ্ঠা ৩১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।