0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩১৯ তবুক যুদ্ধের সময় ছামুদ জাতির আবাসভৃমি হিজ্র উপত্যকা দিয়ে রাসূলুল্লাহ (সা)-এর গমন ইমাম আহমদ ইব্ন উমর (রা) সুত্রে বর্ণনা করেন, তাবৃক অভিযানকালে রাসূলুল্লাহ (সা) সদলবলে হিজর উপত্যকায় অবতরণ করেন । যেখানে ছামূদ জাতি বসবাস করত । ছামুদ সম্প্রদায় যেসব কূপের পানি পান করত, লোকজন সেসব কৃপের পানি ব্যবহার করে । এ পানি দিয়ে আটার খামীর তৈরি করে এবং যথারীতি ডেকচি উনুনে চড়ান। এমন সময় রাসূলুল্লাহ (সা)-এর নির্দেশ আসায় তারা ডেকচির খাদ্য ফেলে দিয়ে খামীর উটকে খেতে দেন। তারপর তিনি সেখান থেকে রওয়ানা হয়ে যে কৃপ থেকে আল্লাহর উদ্্রী পানি পান করত সে কূপের নিকট অবতরণ করেন । রাসূলুল্লাহ সো) লোকজনকে সেই ধ্বংসপ্রাপ্ত জাতির বাসম্থানে যেতে নিষেধ করেন। তিনি বললেন, “আমার আশংকা হয় তোমাদের উপর না তাদের মত আযাব আপতিত হয়। সুতরাং তোমরা তাদের এ স্থানে প্রবেশ করো না।” ইমাম আহমদ (€র) আবদুল্লাহ ইব্ন উমর (রা) থেকে অন্য এক বর্ণনায় বলেন, হিজ্রে অবস্থানকালে রাসূল (সা) বলেছিলেন £ তোমরা আল্লাহর গযবে ধ্বংস প্রাপ্তদের এসব বাসস্থানে কান্নারত অবস্থায় ছাড়া যেয়ো না, যদি একান্তই কান্না না আসে তাহলে সেখানে আদৌ যেয়ো না। যে আযাব তাদের উপর এসেছিল, সেরূপ আযাব তোমাদের উপরও না পতিত হয়ে যায়। বুখারী ও মুসলিমে একাধিক সূত্রে এ হাদীসটি বর্ণিত হয়েছে। কোন কোন বর্ণনায় এভাবে এসেছে যে, রাসূলুল্লাহ (সা) যখন ছামুদ জাতির এলাকা অতিক্রম করেন তখন মাথা ঢেকে রাখেন, বাহনকে দ্রুত চালান এবং কান্নারত অবস্থায় ব্যতীত কাউকে তাদের বাসস্থানে প্রবেশ করতে নিষেধ করেন। অন্য বর্ণনায় এতটুকু বেশি আছে যে, “যদি একান্তই কান্না না আসে তবে কান্নার ভঙ্গী অবলম্বন কর এই ভয়ে যে, তাদের উপর যে আযাব এসেছিল, অনুরূপ আযাব তোমাদের উপরও না এসে পড়ে।' ইমাম আহমদ (র) আমের ইবন সাদ (রা) থেকে বর্ণনা করেন ঃ তাবৃক যুদ্ধে গমনকালে লোকজন দ্রুত অগ্রসর হয়ে হিজ্রবাসীর বাসস্থানে প্রবেশ করতে থাকে। রাসূলুল্লাহ (সা)-এর নিকট এ সংবাদ পৌছলে তিনি লোকজনের মধ্যে ঘোষণা করে দেন 2*_০৯ 51 51,০11 অর্থাৎ সালাত আদায় করা হবে। আমের রো) বলেন, এ সময় আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট উপস্থিত, হই। তিনি তখন নিজের বাহন উট থামাচ্ছিলেন এবং বলছিলেন £ তোমরা কেন এসব লোকের বাসস্থানে প্রবেশ করছ, যাদের উপর আল্লাহ গযব নাযিল করেছেন। এক ব্যক্তি আশ্চর্যা্বিত হয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমরা আশ্চর্যজনক বস্তু হিসেবে এগুলো দেখুছি। রাসূলুল্লাহ (সা) বললেন, আমি কি এর চেয়ে অধিক আশ্চর্যের কথা তোমাদেরকে বলবো না? তা হল এই যে, তোমাদের মধ্যেই এক ব্যক্তি তোমাদেরকে সেসব ঘটনা বলে দেয় যা তোমাদের পূর্বে অতীত হয়ে গেছে এবং সেসব ঘটনার কথাও বলে যা ভবিষ্যতে সংঘটিত হবে ৷ অতএব, তোমরা সত্যের উপর অট্ল-অবিচল হয়ে থাক । তা না হলে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতে বিন্দুমাত্র পরোয়া করবেন না। শীঘ্বই এমন এক জাতির আবির্ভাব হবে যারা তাদের উপর আগত শাস্তি থেকে নিজেদেরকে বিন্দুমাত্র রক্ষা করতে পারবে না। এ হাদীসের সনদ হাসান" পর্যায়ের কিন্তু অন্য হাদীস গ্রন্থকারগণ এ হাদীসটি বর্ণনা করেননি । কথিত আছে যে, সালিহ (আ)-এর ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ৩১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।