0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৩ (১) ইব্ন কাসীর (র)-এর অন্যান্য রচনা (২) তাফসীরুল কুরআনিল কারীম (তাফসীরে ইব্ন কাসীর) এটি প্রথমে ছাপা হয় বূলাকে, কানুজীর “ফাতহুল বয়ানের' পার্থটীকা রূপে এটি প্রকাশিত . হয়েছিল ১০ খণ্ডে। পুনরায় ছাপা হয় ১৩০০ হিজরীতে সাইয়িদ আবূ তায়্যিব সিদ্দীক ইব্ন হাসান খান রচিত “মাজমাউল বয়ান ফী মাকাসিদিল কুরআন, গ্রন্থের পার্্টীকা স্বরূপ । ১৩৪৩ হিজরীতে এটি নাজদ ও তৎসংলগ্ন অঞ্চলের ইমাম সুলতান আবদুল আযীয ইব্ন আবদুর রহমান আল ফায়সাল-এর নির্দেশে মিসরের আল মানার ছাপাখানায় মুদ্রিত হয়। এটির পার্্টীকায় ছিল ইমাম বগভী (র) রচিত তাফসীর ৷ পরে সংক্ষিপ্ত আকারে “উম্দাতুত্ তাফসীর আনিল হাফিজ ইব্ন কাছীর” নামে ১৯৫৬ খুস্টাব্/১৩৭৫ হিজরীতে পুনঃপ্রকাশিত হয়। এটি ৫টি খণ্ডে মুদ্রিত হয়। তাফসীর নং ১৬৮ ক্রমিক নম্বরে ৭ খণ্ডে সুন্দর হস্তাক্ষরে লিখিত মাকতাবাতুল আযহারিয়্যায় রক্ষিত পান্ডুলিপি থেকে এটি মুদ্রিত হয় । ৮২৫ হিজরীতে মুহাম্মদ আলী সুফী এটির কপি করে দিয়েছিলেন । আমার জানা মতে এটি উৎকৃষ্টতম ছাপা। ইব্ন কাসীর (র) কুরআন করীমের তাফসীর কুরআনের আয়াত দ্বারা, অতঃপর হাদীস দ্বারা এই নীতির অনুসরণ করেছেন । ইসরাঈলীদের মনগড়া বর্ণনাগুলোর তিনি সমালোচনা করেছেন! এগুলোর প্রতি তার কোন আস্থা ছিল না। তবে শরীয়ত যেগুলো সমর্থন করে, সেগুলো ব্যতিক্রম । তিনি তাফসীর গ্রন্থের সাথে “ফাযায়েলুল কুরআন”ও সংযুক্ত করে দিয়েছেন। যা ১৩৪৮ হিজরীতে স্বতন্ত্রভাবে মিসরে ছাপা হয়েছিল । অতঃপর তার তাফসীরের সাথে পুনরায় ছাপা হয়। (৩) আল ইজতিহাদ ফী তালাবিল জিহাদ দারুল কুতুব আল্মিস্রিয়্যাতে এর একটি অশুদ্ধ কপি সংরক্ষিত আছে । 'আলমাখতৃতাত ইন্সটিটিউটে" এর ফটোকপি মজুদ আছে। এ কিতাবটি অতি সাধারণভাবে কোন প্রকারের পরিশোধন পরিমার্জন ব্যতীত প্রকাশিত হয়। এর মধ্যে ছিল বহু ভুল ও বিকৃতি । ১৩৪৭ হিজরী সনে “আবুল হাওল" প্রেসে এটি মুদ্রিত হয় । তবে পরিশোধিত ও পরিমার্জিত প্রকাশনা হল ১৪০১ হিজরী মুতাবিক ১৯৮১ খৃষ্টাব্দে বৈরুতে প্রকাশিত মুদ্রণটি । আবদুল্লাহ আবদুর রহীম উসায়লীন এই মুদ্রণের তত্বাবধান করেন। (ওফাত-৭৭৬ হিঃ) আগ্রহ পূুরণার্থে ইব্ন কাসীর (রে) এগ্রস্থটি সংকলন করেছিলেন । এ গ্রন্থে সন্নিবেশিত রয়েছে হিজরী ৮ম শতাব্দীর মুসলিম ও ক্রুসেডারদের যুদ্ধ বিগ্রহের বর্ণনা । সেই যুগের বর্ণনা যে যুগে ইব্ন কাসীর (রে) জীবন যাপন করেছিলেন । ইতিহাস শাস্ত্রে এটি একটি নির্ভরযোগ্য গ্রন্থরূপে বিবেচিত হয়। কারণ, সংশ্লিষ্ট ঘটনাবলী এই গ্রন্থে সততা ও বিশ্বস্ততার সাথে বর্ণিত হয়েছে । তিনি তার এ গ্রন্থটি একটি ভূমিকা দ্বারা শুরু করেন । এতে তিনি জিহাদে উদবুদ্ধকারী কুরআনের আয়াতসমূহ এবং এরপর এ বিষয়ক হাদীসসমূহ উল্লেখ করেছেন । মোট ১৩টি হাদীস তিনি এখানে সন্নিবেশিত করেছেন । তাত্বপর ক্রুসেডার ও মুসলমানদের মধ্যকার যুদ্ধ-বিগ্রহের কথা উল্লেখ করেছেন। এরপর আলেকজান্দ্রিয়া সীমান্তে ফিরিঙ্গীদের আগ্রাসী আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৫-_ ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।