0০011161715 ৩০০ আল-বিদায়া ওয়ান নিহায়া উপত্যকার দিকে আগত মেঘমালা দেখে তারা বলল, এই তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দান করবে । তিরমিযী, নাসাঈ ও ইবন মাজাহ (র) ইবন জুরা়য ) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন। রনি িনন্রনাারাদাদন হিরন ব্রন তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে কখনও মুখগহবর দেখা যায় এমন পরিপূর্ণ হাসি হাসতে দেখিনি; বরং তিনি সর্বদা মুচকি হাসত্েন। যখন তিনি মেঘ কিংবা ঝড়ো বাতাস দেখতেন, তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত. আমি একবার 'জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ! অন্য লোকেরা মেঘ দেখে বৃষ্টির আশায় আনন্দিত হয়। অথচ আমি দেখছি, মেঘ দেখলে আপনার চেহারায় দুশ্চিন্তার ছাপ পড়ে যায়। রাসূলুল্লাহ (সা) বললেন, হে আয়েশা! এর মধ্যে কোন আযাব রয়েছে কিনা--সে ব্যাপারে আমি নিশ্চিত নই । নৃহ (আ)-এর সম্প্রদায়কে বায়ু দ্বারা আযাব দেয়া হয়েছে। অন্য আর এক সম্প্রদায় আযাব দেখে বলেছিল, (১১1০ ১৯) 1১৯ (এই তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দেবে ।) এই হাদীস থেকে অনেকটা স্পষ্ট বোঝা যায় যে, ঘটনা মূলত দুইটি । পূর্বেই আমি এদিকে ইংগিত দিয়েছি। সুতরাং এ ব্যাখ্যা অনুযায়ী সুরা আহ্কাফের ঘটনাটি হবে দ্বিতীয় আদ সম্প্রদায় সম্পর্কে এবং কুরআনের অন্যান্য আয়াতের বর্ণনা প্রথম আদ সম্পর্কে। অনুরূপ হাদীস ইমাম মুসলিম (র) হারূন ইব্ন মা'রাফ থেকে এবং ইমাম বুখারী (র) ও আবু দাউদ (র) ইব্ন ওহাব (র) থেকে বর্ণনা করেছেন। হুদ (আ)-এর হজ্জ সংক্রান্ত বর্ণনা হযরত নুহ (আ)-এর আলোচনা প্রসঙ্গে পূর্বেই উল্লেখ করা হয়েছে । আমীরুল মু'মিনীন হযরত আলী (রা) থেকে বর্ণিত.হয়েছে যে, হযরত হুদ (আ)-এর কবর ইয়ামান দেশে অবস্থিত কিন্তু অন্যরা বলেছেন, তার কবর দামেশকে । দামেশকের জামে মসজিদের সম্মুখ প্রাচীরের একটি নির্দিষ্ট স্থান সম্পর্কে কোন কোন লোকের ধারণা যে, এটা হযরত হুদ (আ)-এর কবর । সঃ ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।