Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 - ২৯৮ আল-বিদায়া ওয়ান নিহায়া এসব আলোচনা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, এই আদ হল প্রথম আদ জাতি । কেননা, এদের প্রাসংগিক অবস্থা হুদের সম্প্রদায়ের সাথে সাদৃশ্যপূর্ণ। অবশ্য এ সম্ভাবনাও কিছুটা আছে যে, উপরোক্ত ঘটনায় যে জাতির কথা উন্মেখ করা হয়েছে, তারা হল দ্বিতীয় 'আদ। এ মতের কিছু দলীল-প্রমাণ উপরে উল্লেখ করা হয়েছে। তাছাড়া হযরত আয়েশা (রা) থেকে একখানা হাদীসও এ মর্মে বর্ণিত হযেছে-__ যা আমরা পরে উল্লেখ করব । আর আল্লাহর বাণী ঃ দিয়া টিকে ১১1১৬ 771525 রদ পিন (৫ 514 নিক রর ওনৃতিক নর পর তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দেবে । (সূরা আহকাফ ঃ ২৪) কারণ, “আদ জাতির লোকেরা আকাশে যখন মেঘের মত একটি আবরণ দেখতে পেল, তখন তাকে বৃষ্টি দানকারী মেঘ বলেই ধারণা করল; কিন্তু বাস্তবে দেখা গেল, সেটা ছিল আযাবের মেঘ। তারা এটাকে রহমত বলে বিশ্বাস করেছিল, কিন্তু আসলে তা ছিল শাস্তি। তারা আশা করেছিল, এতে রয়েছে কল্যাণ । কিছু প্রকৃত পক্ষে তারা পেল চূড়া পর্যায়ের অকল্যাণ! আল্লাহ বলেন, +১০১1৮ 0০ ৪ গান পাবার (৮ উস িশপ্পটিজপ 211 214 45 %2 ১ অর্থাৎ এটা হল একটা ঝঞ্জা-বায়ু, এর মধ্যে রয়েছে মর্ম্তুদ শাস্তি । এখানে আযাবের ব্যাখ্যা দু'রকম হতে পারে; এক. আযাব বলতে সেই প্রবল বেগে বয়ে যাওয়া ঠাণ্বা ঝঞ্জা-বাযু বুঝান হয়েছে যা তাদের উপর পতিত হয়েছিল এবং সাতরাত ও আটদিন পর্যন্ত স্থায়ী ছিল। ফলে একজন লোকও বেঁচে থাকতে পারেনি । পাহাড়ে গর্ত-গুহায় প্রবেশ করে সেখান থেকেও তাদেরকে বের করে ধ্বংস করে দিয়েছে । এরপর শক্ত ও সুদৃঢ় প্রাসাদসমূহ ভেংগে তাদের লাশের উপর স্তুপ করে রেখেছে । তারা নিজেদের শক্তির অহংকারে মত্ত হয়ে বলে বেড়াত-_'আমাদের চেয়ে শক্তিশালী আবার কে? ফলে আল্লাহ তাদের উপর সেই জিনিস চাপিয়ে দেন, যা তাদের থেকে অধিক শক্তিশালী ও ক্ষমতাবান। আর তা হল অশুভ বাতাস। দুই. এমনও হতে পারে যে, এই বাতাস শেষ পর্যায়ে কিছু মেঘ উৎপন্ন করে । তখন যারা মোটামুটি বেঁচেছিল তারা বলাবলি করছিল, এই মেঘের মধ্যে রহমত নিহিত রয়েছে এবং তা বেচে থাকা লোকদের রক্ষা করার জন্যে এসেছে । তখন আল্লাহ তাদের উপর আগুনের লেলিহান শিখা প্রেরণ করেন। একাধিক মুফাস্সির এরূপও ব্যাখ্যা করেছেন। এরূপ অবস্থা মাদ্য়ানবাসীদেরও হয়েছিল । প্রথমে ঠাণ্ডা বায়ু ও পরে আগুন দ্বারা তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল৷ (সুরা মু'মিনূনে উল্লেখিত) বিকট আওয়াজসহ এরূপ বিভিন্ন বিপরীতধর্মী বস্তু দ্বারা শাস্তিদানই নিঃসন্দেহে কঠিনতম শাস্তি । আল্লাহই সর্বজ্ঞ । ূ ইব্‌ন আবী হাতিম ইব্‌ন উমর ।রা) সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ যে বাতাসে “আদ জাতি ধ্বংস হয়েছিল তা ছিল একটি আংটি পরিমাণ স্থান দিয়ে নির্গত বায়ু মাত্র__ যে টুকু আল্লাহ তাদের জন্যে খুলে দিয়েছিলেন । সে বায়ু খণ্ডটিই উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয় এবং তথাকার লোকজন, জীব-জ্তু ও ধন-সম্পদ, আসমান ও যমীনের মধ্যবর্তী ড/৬/৬/.9110001119.0017)

— পৃষ্ঠা ২৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।