Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৯৫ রাব্যা নামক স্থানে বনু তামীমের পথহারা এক বৃদ্ধাকে. একাকী অবস্থায় দেখতে পাই । আমাকে দেখে সে বলল, হে আল্লাহর বান্দা! আমি একটি কাজে রাসূলুল্লাহর কাছে যেতে চাই, আমাকে আপনি তার নিকট পৌছিয়ে দেবেন? হারিছ বলেন, আমি বৃদ্ধা মহিলাটিকে নিয়ে মদীনায় এসে পৌছলাম । মসজিদে পৌছে দেখি, লোকে-লোকারণ্য । মধ্যে একটি কাল পতাকা দুলছে। রাসূলুল্লাহ (সা)-এর সম্মুখে বিলাল (রা) একটি কোষবদ্ধ তলোয়ার হাতে দণ্ডায়মান । আমি জানতে চাইলাম, ব্যাপার কী? লোকজন জানাল, রাসুলুল্লাহ (সা) আমর ইবনুল আস (রা)-কে অভিযানে পাঠাতে যাচ্ছেন। রাবী বলেন, আমি তখন বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যে নবী করীম (সা) তীর ঘরে বা হাওদায় প্রবেশ করেন। আমি তখন তীর নিকট যাওয়ার অনুমতি প্রার্থনা করি। তিনি অনুমতি দিলেন । ভিতরে প্রবেশ করে রাসূলুল্লাহ (সা)-কে সালাম জানালাম । তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমাদের (বনু বকরের) মধ্যে ও বনু তামীমের মধ্যে কিছু ঘটেছে না কি? আমি বললাম-__ জী হ্যা, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আসার পথে আমি বনু তামীমের এক বৃদ্ধা মহিলাকে একাকী দেখতে পাই। সে তাকে আপনার নিকট নিয়ে আসার জন্যে আমাকে অনুরোধ জানায় । এখন সে এই দরজার কাছেই আছে। রাসূলুল্লাহ (সা) তাকে ভিতরে আসার অনুমতি দিলেন । যখন সে ভিতরে প্রবেশ করল, তখন আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি দি আমাদের ও বনু তামীমের মধ্যে কোন সীমারেখা নির্ধারণ করে দিতে চান, তাহলে প্রান্তরকেই সীমা সাব্যস্ত করে দিন। কেননা এটা আমাদেরই ছিল। হারিছ বলেন, বৃদ্ধা মহিলাটি তখন তার স্বগোত্রের পক্ষে সোচ্চার হয়ে দীড়িয়ে যায় এবং বলে ওঠে ঃ ইয়া রাসূলাল্লাহ! তবে আপনার মুযার গোত্রকে কোথায় নিয়ে ঠেকাচ্ছেন? হারিছ বলেন, আমি তখন বললাম, আমার দৃষ্টান্তটা হচ্ছে পুরাকালের এনেছে । এই মহিলাকে আমিই উঠিয়ে নিয়ে এনেছি, কিন্তু ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে, সে আমার শক্রপক্ষ । আমি আল্লাহ ও তার রাসূলের শরণ চাই, যেন আমি আদ গোত্রের প্রতিনিধির মত না হই। রাসূলুল্লাহ (সা) বললেন, সে আবার কী? আদ সম্প্রদায়ের প্রতিনিধি দলের কী হয়েছিল? তিনি এ সম্পর্কে অধিকতর জ্ঞাত থাকা সত্তেও কিছুটা রস আস্বাদন করতে চান। হারিছ বললেন, “আদ সম্প্রদায় একবার দুর্ভিক্ষে পতিত হয় । তখন কায়ল নামক জনৈক সর্দারকে তাদের পক্ষ থেকে প্রতিনিধি করে পাঠায় । কায়ল মু'আবিয়া ইব্‌ন বকরের নিকট গিয়ে সেখানে একমাস পর্যন্ত অবস্থান করে । সেখানে সে মদপান করত এবং জারাদাতান নান্নী মু'আবিয়ার দুটি দাসী তাকে গান শুনাত। এভাবে একমাস কেটে যাবার পর সে তিহামার এক পর্বতে গিয়ে দু'আ করল, হে আল্লাহ! আপনি জানেন, আমি কোন রোগীর চিকিৎসার জন্যে কিতবা কোন কয়েদীকে মুক্ত করার জন্যে আসিনি । হে আন্নাহ! আদ জাতিকে আপনি বৃষ্টি দান করুন, যা আপনার মর্জি হয়। তখন আকাশে কয়েকটি কাল মেদ্বখণ্ড দেখা দেয় । মেঘের মধ্য থেকে আওয়াজ এল, এর মধ্য থেকে যে কোন একটি তুমি বেছে নাও! সে একটি ঘন কাল মেঘখণ্ডের দিকে ইংগিত করল । তখন মেঘের মধ্য থেকে আওয়াজ এল, নাও, ছাই-ভম্ম ও বন্যা । আদ সম্প্রদায়ের ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।