0০011161715 ৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৬৯ হিজরী সন পর্যন্ত সময়কালের এতিহাসিক তথ্যাদি সন্নিবেশিত করে । বার্লিনে তার একটি কপি রয়েছে। আমরা এ বিষয়ে এতিহাসিক জুরজী যায়দানের একটি অভিমতের বিরোধিতা করি । তিনি বলেছেন যে, “বিরযালী* রচিত “আল মুকতাফা লি তারীখে আবী শামাহ্' গ্রন্থটি ইবন আসাকির রচিত 'ইখতিসারু তারীখ-ই-দামিশক' গ্রন্থের পরিশিষ্ট | জুরজী যায়দান উল্লেখ করেছেন যে, আররাওদাতাইন ফী আখবারে দাওলাতাইন আস্সিলাহিয়্যাহ্ ওয়ান নুরিয়্যাহ্” গ্রন্থের সাথে “আল মুকতাফা লি তারীখে আবী শামাহ্*-এর সম্পর্ক রয়েছে তা সঠিক নয় । যেহেতু ইব্ন আসাকীর-এর ইতিহাস গ্রন্থটি হল এ সিরিজের মুল ভিত্তি যা সর্বমহলে সুপরিচিত । 'আল-বিদায়া ওয়ান নিহায়া'-ই যেহেতু এই ভিত্তির উপরই প্রতিষ্ঠিত, তাই ইব্ন আসাকির সম্বন্ধে কিছু বলা দরকার-_ যদিও এখানে তার আলোচনা খুব একটা প্রাসংগিক নয়। | | তিনি, ইব্ন আসাকির, হাফিজ আবুল কাসেম আলী ইব্ন আবু মুহাম্মদ হাসান ইব্ন হিবাতুল্লাহ্ ওরফে ইব্ন আসাকির দিমাশকী | তার উপাধি ছিল সেকাতুদ্দীন। তিনি সিরিয়ার মুহাদ্দিছ, শাফিঈ মাযহাবের অন্যতম গুরুতৃপূর্ণ ফকীহ্। কোন কোন সফরে তিনি সামআনীর সফরসঙ্গী ছিলেন । দামেশৃকের নূরিয়া মাদ্রাসায় অধ্যাপক পদে নিয়োগ লাভ করেছিলেন । তার রচিত “তারীখে দিমাশ্ক" গ্রন্থের জন্যে তিনি সমধিক খ্যাতি লাভ করেন । খতীব আবু বকরের “তারীখ-ই বাগদাদ" গ্রন্থের রচনা-রীতি অনুসরণে ইবনে আসাকির ৮০ খণ্ডে সমাপ্ত এই রস্থটি সংকলন করেছেন৷ তাতে তিনি ইসলামের প্রারস্তিক যুগ থেকে তার সমসাময়িক কাল পর্যন্ত দামেশ্কে বসবাসকারী এবং দামেশ্কে আগত গুরুত্পূর্ণ ব্যক্তিবর্গ, রাবীগণ, মুহাদ্দিসগণ, হাফিজগণ, রাজনীতিবিদ ও শিক্ষাবিদদের জীবনী আলোচনা করেছেন । দামেশকের “মাজমা আল ইলমী আল-আরবী”-এর অর্থানুকল্যে এ গ্রন্থের কতক অংশ প্রকাশিত হয়েছিল আর কতক অংশ প্রকাশিত হয়েছিল দামেশ্কের “রাওদাতুশ্শাম' প্রকাশনালয়ের সহায়তায় । এই গ্রন্থের কয়েকটি পরিশিষ্ট গ্রন্থ রয়েছে তনুধ্যে গুরুততৃপূর্ণ হল £ মূল রচয়িতা ইব্ন আসাকির (র)-এর পুত্র আলকাসিম রচিত পরিশিষ্ট । উমর ইব্ন হাজিব রচিত পরিশিষ্ট । আলোচ্য গ্রন্থের কয়েকটি সার-সংক্ষেপ গ্রন্থ রয়েছে, তন্যধ্যে গুরুতৃপূর্ণ হল £ ইখতিসারে আবী শামা, এটির পরিশিষ্ট লিখেছেন বিরযালী এবং পরবর্তী অংশ ইব্ন কাসীর রে)। 'লিসানুল আরব গ্রন্থ প্রণেতা জামালউদ্দীন ইব্ন মানযূর রচিত সংক্ষিপ্তসার। ইসমাঈল আজলুযী আল-জার্াহ্ কৃত সংক্ষিপ্তসার | ইখতিসার-ই শায়খ আবুল ফাতহ্ আল খাতীব (ওফাত ১৩১৫ হিঃ)। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।