Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩১ পরিমার্জনকারী | ইবৃন কাসীর (র) বলেন, তার ইতিহাস-্্রন্থ থেকে নির্ভরযোগ্য তথ্যগুলো চয়ন করার কাজ শেষ করি ৭৫১ হিজরী সনের জুমাদাল উখরার ২০ তারিখ বুধবারে ।৬৫ তিনি তার এই গ্রস্থটিকে কয়েকটি ভাগে ভাগ করেছেন ঃ (১) প্রথম অংশে রয়েছে আরশৃ-কুরসী, আসমান-যমীন ও এগুলোর মধ্যে যা আছে তা সৃষ্টির ইতিহাস এবং আসমান-যমীনের মধ্যবর্তী যা আছে সেগুলো সৃষ্টির ইতিহাস। অর্থাৎ ফেরেশতাকুল, জিন, শয়তান ইত্যাদির বর্ণনা । আরও রয়েছে হযরত আদম (আ)-এর সৃষ্টি, আন্বিয়া-ই কেরামের ঘটনাবলী, ইসরাঈলীদের বিবরণ এবং আইয়ামে জাহিলিয়াতের ঘটনাবলীসহ হযরত মুহাম্মদ (সা)-এর নবুওত লাভ পর্যন্ত কালের ঘটনাবলী । (২) দ্বিতীয় ভাগে রয়েছে নবী করীম (সা)-এর ওফাতের পর থেকে ৭৬৮ হিজরী পর্যন্ত । (৩) তৃতীয় পর্যায়ে রয়েছে ভবিষ্যতে অনুষ্ঠিতব্য অশান্তি, বিপর্যয়, কিয়ামতের আলামতসমূহ, পুনরুথান, হাশর-নশর, কিয়ামত দিবসের ভয়াবহ অবস্থা ও জান্নাত- জাহান্নামের বিবরণ | | ইতিহাস গ্রন্থ সংকলনে তিনি তার পূর্বে সংকলিত ইতিহাস গ্রন্থগুলোর তথা তারীখে তাবারী, তারীখে মাসউদী ও তারীখে ইব্নিল আছীর ইত্যাদি গ্রন্থের রীতি অনুসরণ করেছেন । ঘটনাবলী তিনি বছরওয়ারী বর্ণনা করেছেন । এগুলো বর্ণনায় তিনি বিভিন্ন শিরোনাম ব্যবহার করেছেন। প্রথমে তিনি বছরের গুরুত্পূর্ণ ঘটনাবলী বর্ণনা করেছেন। তারপর এ বছর যাঁরা ইনতিকাল করেছেন তাদের জীবনী আলোচনা করেছেন। কবিতার উদ্ধৃতি আছে প্রায় সব পৃষ্ঠাতেই। অনেক সময় তার স্বরচিত কবিতা কিংবা প্রাসঙ্গিক কুরআনুল করীমের আয়াত ও হাদীস দ্বারা প্রমাণ উপস্থাপন করেছেন । এই গ্রন্থটি বহুবার মুদ্রিত হয়েছে । আমার মনে হয় এর প্রাচানতম মুদ্রণ হল ১৩৪৮ হিজরীর মুদ্রণটি । বাদশাহ আবদুল আযীয ইব্ন আবদুর রহমান আল সউদ এটি মুদ্রণ ও প্রকাশে আর্থিক সাহায্য প্রদান করেছিলেন। আসতানাতে অবস্থিত ওলীউদ্দীন লাইব্রেরীতে রক্ষিত কপি থেকে কুর্দিস্তান আল আলামিয়া প্রেসে এটি মুদ্রিত হয়েছিল । দ্বিতীয়বার মুদ্রিত হয়েছিল কায়রোর আস্সা“'আদাহ্‌ ছাপাখানায় ১৩৫১ হিজরীতে । তারপর দুই খণ্ডে আলাদা-আলাদা ছাপা হয় মিসরে | অনুরূপভাবে শায়খ ইসমাঈল আনসারী কর্তৃক পরিমার্জিত রূপে রিয়াদে ছাপা হয় ১৩৮৮ হিজরী সনে, তবে এ সকল মুদ্বণে বিভিন্ন ক্রটি ছিল। এ জন্যে সকল ক্রুটি-বিচ্যুতি পরিশোধন করে বর্তমান মুদ্রণের ব্যবস্থা করা হয়েছে। এ প্রসংগে আমরা উল্লেখ করতে পারি যে, শিহাবুদ্দীন ইব্ন হুয্যী (ওফাত ৮১৬ হিঃ) “আল-বিদায়া ওয়ান নিহায়া" গ্রন্থের পরিশিষ্ট গ্রন্থ রচনা করেছিলেন ৭৪১ হিজরী থেকে (৬৫) প্রাগুক্ত, পৃষ্ঠা ১৯৪, তার সংকলন “আলমুকতাফা লি তারীখে আবীশামা' এটিকে তিনি আবূ শামা রচিত ইতিহাস গ্রন্থ “আর রাওদাতায়ন'-এর সাথে সংযোজন করেছেন । জুরজী যায়দান তার তারীখে আদাবিল লুগাতিল আরাবিয়্যাহ গ্রন্থের তৃতীয় খণ্ডে এরূপ উল্লেখ করেছেন। তাতে ৭২০ হিজরী পর্যন্ত কালের ঘটনাবলী তিনি বিবৃত করেছেন। 'কুপরিলীতে' এর একটি কপি রয়েছে । কায়রোর আন্তর্জাতিক আরবী বিশ্ববিদ্যালয়ের পা্ুঁলিপি বিভাগে এর একটি ফটো কপি রয়েছে। তার শিষ্য তকীউদ্দীন ইব্‌ন রাফি সালামী (মৃত্যু ৭৭৪ হিঃ) “আল ওফিয়্যাতে' এর একটি পরিশিষ্ট লিখেছেন । “দারুল কুতুব আলমিসরিয়্যাতে' এর একটি কপি রয়েছে। ড/ড/৬/.91100109.001)

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।