0০011161715 ৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া যুদ্ধবিগ্রহ বিষয়ক । ইবৃন কাসীর (র) তার ইতিহাস গ্রন্থে লিখেছেন, “শায়খ শিহাবুদ্দীন আবু শামা মাকদেসীর ইতিহাস গ্র্থের পরিশিষ্ট স্বরূপ আমাদের শায়খ হাফিজ ইলমুদ্দীন বিরযালী যে ইতিহাস গ্রন্থ রচনা করেছেন এটি তার পরিশিষ্ট । তার ইতিহাস গ্রন্থের পরিশিষ্ট স্বরূপ এযুগ পর্যন্ত এতিহাসিক তথ্যসমূহ আমি এ গ্রন্থে সংযোজিত করেছি। তার ইতিহাস গ্রন্থ থেকে নির্ভরযোগ্য তথ্যগুলো চয়ন করার কাজ আমি শেষ করেছি ৭৫১ হিজরী সনে। হযরত আদম (আ) থেকে আমাদের এ যুগ পর্যন্ত তিনি যা লিখেছেন তা এখানে এসে শেষ হয়েছে ।৬১ কিন্তু ৭৩৮ হিজরীর পর থেকে ৭৫১ হিজরী পর্যন্ত সময়কালে বিরযালীর সংগৃহীত কোন তথ্য সম্পর্কে আমি অবগত হইনি ।৬২ ইব্ন কাসীর তার ইতিহাস গ্রন্থের অনুসরণ করে ৭৬৮ হিজরী সন পর্যন্ত পৌছান অর্থাৎ তার মৃত্যুর ৬ বছর পূর্ব পর্যন্ত ইতিহাস বিবৃত হয়েছে। সুতরাং বলা যায় যে, “আল-বিদায়া ওয়ান নিহায়া" গ্রন্থটি. শায়খ শিহাবুদ্দীন আবু শামা মাকদেসীর (মৃঃ ৬৬৫ হিঃ) ইতিহাস গ্রন্থের পরিশিষ্টের পরিশিষ্ট ।৬৩ সুতরাং এই কিতাবের বুনিয়াদ ও ভিত্তি হল শায়খ আবূ শামা মাকদেসীর ইতিহাস গ্রন্থ, এটিতে রয়েছে ৬৬৫ হিজরী পর্যন্ত সময়কালের তথ্য। তার পরবর্তী অংশের ভিত্তি হল বিরযালীর ইতিহাস গ্রন্থ ।৬৪ এটি হল ৭৩৮ হিজরী সন পর্য্ত, অর্থাৎ তার মৃত্যুর এক বছর পূর্ব পর্যন্ত । তারপর তথ্য সন্নিবেশিত করলেন ইব্ন কাসীর (র) ৭৬৮ হিজরী সন পর্যন্ত । অবশ্য 'আল-বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি হুবহু আবু শামার গ্রন্থ নয়। কারণ, ইব্ন কাসীর (র) ছিলেন আবূ শামা-এর ইতিহাস গ্রন্থ এবং বিরযালীর ইতিহাস গ্রন্থের পরিশোধন ও (৬১) প্রাগুক্ত, পৃঃ ১৯৪ । (৬২) আমাদের সম্মুখে উপস্থিত গ্রন্থে আমরা এই বর্ণনাভঙ্গি লক্ষ্য করি 8 (ক) ইব্ন আসাকিরের (মৃত্যু ৫৭১) দামেশূকের ইতিহাস (১ ৮:০০) (খ) আবু শামা (মৃত্যু £ ৬৬৫) রচিত দামেশৃকের সংক্ষিপ্ত ইতিহাস (১ ৮:১০ ১৮৯) (গ) বিরযালী (মৃত্যু ঃ ৭৩৯) রচিত দামেশ্কের সংক্ষিপ্ত ইতিহাসের পরিশিষ্ট (১১ ৮১০০ ৮০৮৯। 4৫9) (ঘ) ইব্ন কাসীর (মৃত্যু ৪ ৭৭৪) রচিত, আল-বিদায়া ওয়ান নিহায়া (২244115 42141) (৬) শিহাবুদ্দীন ইব্ন হাজী (মৃঃ ৮১৬) রচিত, আল-বিদায় ওয়ান নিহায়া-এর পরিশিষ্ট (২:05 23,241 ১) আমার ধারণা, এটিই তার পূর্বতন আল-বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ। (৬৩) ইনি হলেন শিহাবুদ্দীন আবদুর রহমান ইব্ন ইসমাঈল ইবৃন ইবরাহীম ইবৃন উছমান ইব্ন আবু বকর ইবন আব্বাস, আবু মুহাম্মদ আল মাকদেসী। তিনি ছিলেন একাধারে ইমাম, আলিম, হাফিজ, মুহাদ্দিস, ফকীহ ও ইতিহাসবিদ! তিনি আবু শামা নামে প্রসিদ্ধ । তিনি দারুল হাদীস আল আশরাফিয়্যা-এর শায়খ এবং রুকনিয়্যাহ্ মাদ্রাসার শিক্ষক ছিলেন। তার ব্রচিত গ্রন্থসমূহ হল বহু খণ্ডে সমাপ্ত ইখতিসার তারিখে দামিশ্ক [বিরযালী (র) এ গ্রচ্থেরই পরিশিষ্ট রচনা করেছেন], শরহুশ শাতিবিয়্যাহ, আররাদ্দু ইলাল আমীরিল আউয়াল, আল মাবআছ, আল ইস্রা, আররাওদাতায়ন ফীদ দাউলাতায়ন আসসালাহিয়্যাহ্ ওয়ান নূরিয়্যাহ । ৫৯৯ হিজরীতে তার জনা 'আররাওদাতায়ন' গ্রন্থের পরিশিষ্ট রূপে তিনি আরও কিছু তথ্য সংযোজন করেছেন । তিনি হাদীস এবং ফিকাহ্ অধ্যয়ন করেছেন ফখর ইবন আসাকির ও ইবন আবদুস সালাম (র) থেকে । তিনি মুজতাহিদের স্তরে উন্নীত হয়েছিলেন । কবিতাও রচনা করেছেন৷ অতিরিক্ত পরিশ্রমের ফলে তার মৃত্যু হয় । ৬৬৫ হিজরী সনে তার বাসগৃহে তাকে দাফন করা হয়। (৬৪) বিরযালী হলেন, ইলমুদ্দীন আবূ মুহাম্মদ আল কাসিম ইব্ন মুহাম্মদ ইব্ন বিরযালী । সিরিয়ার ইতিহাসবিদ । শাফিঈ মাযহাবের অনুসারী । ৬৬৫ হিজরীতে জন্যগ্রহণ করেন। অর্থাৎ যে বছর শায়খ আবূ শামা মাকদেসী ইনতিকাল করেন সে বছর বিরযালীর জন্ম হয়। ৭৩৯ হিজরীতে তিনি ইনতিকাল করেন । তখন তিনি ইহরাম বাধা অবস্থায় ছিলেন । অতঃপর তাকে গোসল দেওয়া হয় এবং কাফন পরানো হয় । এক হাজারেরও অধিক শায়খ ও আলিম তার লাশ বহন করে নিয়ে যান। আন নূরিয়্যা মাদ্রাসায় তিনি শায়খুল হাদীস ছিলেন। তার কিতাবগুলো এ প্রতিষ্ঠানের জন্যে তিনি ওয়াকফ করে দেন। (ইব্ন কাসীর আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ১৯৬-৯৭) ড/ড/৬/.911000109.001)
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।