Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ২৭২ আল-বিদায়া ওয়ান নিহায়া বলাবাহুল্য যে, ১ সে ব্যক্তিকে বলা হয়, যে. যাবতীয় ইবাদত পালন করে অন্তর, _ রসনা ও অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা। কারণ শোকর আদায় এসব পদ্ধতিতেই হয়ে থাকে । যেমন কবি বলেন ঃ অর্থাৎ আমার পক্ষ থেকে তিনটি নিয়ামত তোমাদেরকে উপকৃত করেছে । আমার হাত, আমার রসনা ও আমার সে-হদয় যা দৃশ্যমান নয় । নৃহ (আ)-এর সাওম পালন ইব্‌ন মাজাহ্‌ (র) নূহ (আ)-এর রোযা অধ্যায়ে বলেছেন যে, আবূ ফিরাস (র) বলেন, তিনি আবদুল্লাহ ইবন আমর রো)-কে বলতে শুনেছেন যে, আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি যে, নূহ (আ) ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন ব্যতীত সারা বছর সাওম পালন করতেন। এভাবে ইব্ন মাজাহ্‌ (র) অন্য সুত্রে এবং অন্য পাঠেও হাদীসটি বর্ণনা করেছেন । তাবারানী আবদুল্লাহ ইব্ন আমর (রা) সুত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সো) বলেছেন £ নুহ (আ) ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন ব্যতীত সারা বছর, দাউদ (আ) বছরের অর্ধেক এবং ইবরাইটৈ (আ) প্রতি মাসে তিনদিন করে রোযা রাখতেন । “সারা বছর রোযা, সারা বছর রোযাবিহীন 1, নৃহ (আ)-এর হজ্জ হাফিজ আবু ইয়ালা বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) হজ্জ করেন । এক পর্যায়ে তিনি উসফান উপত্যকায় এসে উপনীত হলে বললেন, আবু বকর! এ কোন্‌ উপত্যকা? আবূ বকর (রা) বললেন, এ হলো উসফান উপত্যকা । রাসূলুল্লাহ সো) বললেন £ এ প্রান্তর দিয়ে নূহ আ), হুদ (আ) ও ইবরাহীম (আ) তাদের লাল রঙের জওয়ান উটনীতে চড়ে অতিক্রম করেছেন । ওগুলোর লাগাম ছিল খেজুর গাছের ছালের তৈরি । তাদের পরনে তখন থাকতো চোগা ধরনের লুঙ্গি এবং গায়ে থাকতো চিত্র-বিচিত্র চাদর ৷ তারা আদিঘর কা'বায় হজ্জ পালন করতেন। বর্ণনাটি গরীব পর্যায়ের । পুত্রের প্রতি নৃহ (আ)-এর উপদেশ ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্ন আমর (রা) বলেন, আমরা একদিন রাসূলুল্সাহ (সা)-এর নিকট উপস্থিত ছিলাম । এ সময়ে রেশমের ঘুণ্ডিযুক্ত পাড়বিশিষ্ট (অর্থাৎ অতি উন্নতমানের) জুব্বা পরিহিত এক বেদুঈন তথায় আগমন করে । এসে সে বলল, তোমাদের সঙ্গীটি অশ্বারোহীর পুত্র অশ্বারোহীদেরকে (অর্থাৎ বংশগত সন্ত্ান্ত লোকদেরকে) হীন করেছে আর রাখালের বাচ্চা রাখালদেরকে (অর্থাৎ বংশতগত নীচ লোকরেদকে) উপরে তুলে দিয়েছে। বর্ণনাকারী বলেন ঃ একথা শুনে রাসূলুল্লাহ (সা) তার জুব্বা চেপে ধরে বললেন, তোমার গায়ে তো আমি নির্বোধের পোশাক দেখছি না! তারপর তিনি বললেন, ওফাতের সময় আল্লাহর নবী নৃহ আ) তার পুত্রকে বলেছিলেন, আমি তোমাকে একটি উপদেশ দিচ্ছি। তোমাকে আমি ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ২৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।