0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৭১ অর্থাৎ- হে নৃহ! অবতরণ কর আমার দেয়া শান্তিসহ এবং তোমার প্রতি ও যে সমস্ত সম্প্রদায় তোমার সঙ্গে আছে তাদের প্রতি কল্যাণসহ, অপর সম্প্রদায়সমূহকে জীবন উপভোগ করতে দেব, পরে আমার পক্ষ থেকে মর্মস্তুদ শাস্তি তাদেরকে স্পর্শ করবে । (১১ 8৪৮) আহলে কিতাবদের বর্ণনা মতে, আন্মাহ তা'আলা নূহ (আ)-এর সঙ্গে এ বলে কথা বলেছিলেন যে, তুমি, তোমার স্ত্রী, তোমার পুত্রগণ, তোমার পুক্রবধুগণ এবং তোমার সঙ্গে সকল প্রাণী নিয়ে নৌকা থেকে বের হয়ে পড়। যাতে তারা পৃথিবীতে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ফলে তারা বেরিয়ে যায় এবং নূহ (আ) আল্লাহ তাআলার উদ্দেশে পশু জবাই করার স্থান নির্ধারণ করেন এবং সকল প্রকার হালাল জীব-জানোয়ার ও হালাল পক্ষীকুল থেকে কিছু কিছু নিয়ে কুরবানী করেন। আল্লাহ তাআলা তাকে এ প্রতিশ্রুতি দেন যে, তিনি পুনরায় পৃথিবীবাসীর উপর (এরূপ) প্লাবন আর দিবেন না এবং এ প্রতিশ্রতির নিদর্শনস্বরূপ মেঘের মধ্যে ধনুক স্থাপন করে রেখেছেন যাকে রঙধনু বলা হয়। ইতিপূর্বে ইব্ন আব্বাস (রা) সূত্রে আমরা উল্লেখ করে এসেছি যে, রঙধনু হলো নিমজ্জিত হওয়া থেকে নিরাপত্তাস্বরূপ ৷ মোটকথা, মেঘের মধ্যে এ ছিলাবিহীন রঙধনু স্থাপন করে ইঙ্গিত করা হয়েছে যে, এ মেঘমালা থেকে প্রথমবারের ন্যায় আর গ্রাবন হবেনা। পারস্য দেশীয় ও ভারত উপমহাদেশীয় কিছু সংখ্যক মূর্খ লোক প্লাবনের কথা অস্বীকার করেছে! আবার তাদেরই কেউ কেউ তা স্বীকার করে বলেছে যে, প্রাবন হয়েছিল বাবেল ভূখণ্ডে, আমাদের অঞ্চল পর্যন্ত তা পৌছেনি। তাদের দাৰি হলো, কাইউমার্স তথা আদম (আ) থেকে এ পর্যন্ত পুরুষাণুক্রমে আমরা এদেশের উত্তরাধিকার ভোগ করে আসছি । এসব হলো অগ্নিপূজারী মজুসী ও শয়তানের অনুচর ধর্মদ্রোহীদের উক্তি । এ হলো ভিত্তিহীন বাজে ধারণা, জঘন্য কুফরী ও চরম অজ্ঞতা এবং বাস্তবতার প্রতি অস্বীকৃতি জ্ঞাপন, আসমান-যমীনের রবকে মিথ্যা প্রতিপন্ন করার নামান্তর । অথচ সর্বকালের সর্ব ধর্মের সকলে প্রাবন সংঘটিত হওয়ার ব্যাপারে একমত । আর এ ব্যাপারেও তাদের মধ্যে কোন দ্বিমত নেই যে, তা হয়েছিল বিশ্বব্যাপী এবং নূহ নবীর দু'আ এবং তাকদীরের চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নস্বরূপ আল্লাহ তাআলা কাফিরদের একটি প্রাণীকেও অবশিষ্ট রাখেননি । নৃহ (আ) সম্পর্কে আরো কিছু তথ্য // 57.///5/71/ / ৫4 আল্লাহ তা'আলা বলেন £ 1১5৫ 1-.০ (4 41 “নিশ্চয়ই সে ছিল এক পরম কৃতজ্ঞ বান্দা।” কেউ কেউ বলেন, নূহ (আ) পানাহার ও পোশাক পরিধানসহ সকল কাজেই আল্লাহ তা'আলার প্রশংসা করতেন ।১ ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আনাস রো) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ “আল্লাহ তাআলা সে বান্দার প্রতি সন্তুষ্ট হন, 'যে খাদ্য খেয়ে কিংবা পানীয় পান করে তার ংসা জ্ঞাপন করে।” এভাবে ইমাম মুসলিম, তিরমিযী, নাসাঈ, আবূ উসামা (রা) সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন। ১. গোটা সুরাটির অনুবাদ ইতিপূর্বে দেয়া হয়েছে। - সম্পাদক ড/৬/৬/.9110001119..001)
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।