0০011161715 ২৭০ আল-বিদায়া ওয়ান নিহায়া তিনি জিজ্ঞাসা করলেন, এ কিসের রোযা? তারা বলল, সেই দিন যেদিন আল্লাহ তা“আলা মুসা (আ) ও বনী ইসরাঈলকে নিমজ্জিত হওয়া থেকে উদ্ধার করেন এবং ফিরআউন ডুবে মরে | আর এদিনে (নূহ আ-এর) নৌকা জুদী পর্বতে স্থিত হয় । ফলে নূহ ও মুসা (আ) আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ রোযা রেখেছিলেন । একথা শুনে নবী করীম (সা) বললেন, “মূসা (আ)-এর উপর আমার হকই বেশি এবং এদিনে রোযা রাখার আমিই বেশি হকদার । আর সাহাবাদেরকে তিনি বললেন, তোমাদের মধ্যকার যারা আজ রোযা রেখেছে, তারা যেন তা পূর্ণ করে আর যারা খাদ্য গ্রহণ করেছে তারা যেন দিনের বাকি অংশে পানাহার না করে । সহীহ্ বুখারীতে অন্য সূত্রে হাদীসের সমর্থন রয়েছে । তবে এ প্রসঙ্গে নুহ (আ)-এর উল্লেখ গরীব পর্যায়ের | পক্ষান্তরে, বেশ কিছু মুর্খ লোক এ কথা বর্ণনা করে. থাকে যে, সেদিন তারা তাদের সঙ্গে থাকা খাদ্য-দ্রব্যের অবশিষ্ট টুকু এবং শস্যাদি পিষে খেয়েছিলেন এবং নৌকার অন্ধকারে থাকার দরুন ত্রাসপ্রাপ্ত দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য সুরমা ব্যবহার করেছিলেন, এর কোনটিই সঠিক নয়। এসবই হলো বনী ইসরাঈল সূত্রে বর্ণিত ভিত্তিহীন কথা, যার উপর মোটেই নির্ভর করা যায় না এবং যার অনুসরণ করা চলে না। আল্লাহই সর্বজ্ঞ। মুহাম্মদ ইব্ন ইসহাক (র) বলেন, আল্লাহ তা'আলা যখন সে গ্রাবন বন্ধ করার ইচ্ছা করলেন, তখন তিনি ভূঁ-পৃষ্ঠের উপর এক ধরনের বায়ু প্রেরণ করেন। এতে পানি শান্ত হয়ে যায় ও পৃথিবীর ঝরনাসমূহ বন্ধ হয়ে যায়। ফলে পানি-স্থাস পেতে শুরু করে । তাওরাতওয়ালাদের ধারণা মতে, নৌকার স্থিতি ছিল রজবের আঠার তারিখে এবং শাওয়ালের প্রথম তারিখে পর্বতসমূহের চূড়া দৃষ্টিগোচর হয়। এরপর চল্লিশদিন অতিবাহিত হওয়ার পরে নূহ (আ) নৌকার বাতায়ন খুলে ফেলেন। তারপর পানির অবস্থা দেখে আসার জন্য একটি কাক প্রেরণ করেন। কিন্তু সেআর ফিরে না আসায় তিনি একটি কবুতর প্রেরণ করেন । করুতর এ সংবাদ নিয়ে ফিরে আসে যে, সে পা রাখার এতটুকু স্থানও পায়নি । নৃহ (আ) হাত পেতে কবুতরটি ধরে নৌকায় ঢুকিয়ে রাখেন । এরপর আরও সাতদিন অতিক্রান্ত হলে পানির অবস্থা দেখে আসার জন্য তিনি আবারও কবুতরটি প্রেরণ করেন । কিন্তু এবার আর সে সহসা ফিরে আসল না । সন্ধ্যার সময় পায়রাটি একটি যয়তুন পাতা মুখে করে ফিরে আসে । এতে নূহ (আ) বুঝতে পারলেন যে, এবার ভূপৃষ্ঠ থেকে পানি নেমে গেছে। এরপর আরো সাতদিন অবস্থান করে তিনি পায়রাটিকে আবারো প্রেরণ করেন। কিন্ত এবার সে আর তার নিকট ফিরে যায়নি । এতে নূহ (আ) বুঝতে পারলেন যে, এবার পানি শুকিয়ে গেছে । মোটকথা, আল্লাহ তা“আলার প্লাবন প্রেরণ এবং নূহ (আ)-এর কবুতর প্রেরণের মাঝে এক বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছরের প্রথম তারিখ শুরু হলে ভূ-পৃষ্ঠ প্রকাশ পায় ও স্থলপথ আত্মপ্রকাশ করে এবং নৃহ (আ) নৌকার ঢাকনা উন্মুক্ত করেন । ইব্ন ইসহাকের এ বর্ণনা হুবহু আহলি কিতাবদের হস্তস্থিত তাওরাতের বিবরণের অনুরূপ । ইব্ন ইসহাক রে) বলেন, ররর লোন রা নার? :443481 /4| এদিন ৫ / রাতে ০৯৮75 28112/5 রি ৫১ ৮৯০০ %১৫ 2541 ১৫৮০৯ ৯১7৫৯৮7১১৮৭ এ +2 চুজো ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ২৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।