Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০0119115 . আল-বিদায়া ওয়ান নিহায়া ২৬৯ তখন ঈসা (আ) তাকে জিজ্ঞাসা করলেন, নূহ (আ) কিভাবে জানতে পেরেছিলেন যে, গোটা পৃথিবী নিমজ্জিত হয়ে গেছে? হাম বললেন £ সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে তিনি একটি কাক প্রেরণ করেছিলেন । কাকটি একটি মড়া দেখতে পেয়ে তা খেতে আরন্ত করে । এ জন্য নূহ (আ) তার জন্য বদ দু'আ করেন, যেন সে সর্বদা ভীত থাকে ৷ এ কারণেই কাক ঘড়-বাড়িতে থাকে না। তারপর তিনি কবুতর প্রেরণ করেন । কবুতরটি ঠোটে করে একটি যয়তুন পাতা এবং পায়ে করে কিছু কাদা মাটি নিয়ে আসে । এতে নূহ (আট) বুঝতে পারলেন যে, সমগ্র ভূ-ভাগ নিমজ্জিত হয়ে গেছে। তখন তিনি তার গলায় একটি সবুজ বেষ্টনী দিয়ে দেন এবং তার জন্য দু'আ করলেন, যেন সে লোকালয়ে ও নিরাপদে থাকতে পারে । তখন থেকেই কবুতর ঘরে থাকতে শুরু করে। ইব্‌ন আব্বাস (রা) বলেন, তারপর হাওয়ারীগণ বললেন £ হে আল্লাহর রাসূল! একে আমরা আমাদের পরিবার-পরিজনের কাছে নিয়ে যাব কি? এ আমাদের সঙ্গে বসে আমাদের সাথে কথাবার্তা বলবেন! ঈসা (আ) বললেন, এমন ব্যক্তি কিভাবে তোমাদের অনুগমন করবে যার রিযিক অবশিষ্ট নেই! ইব্ন আব্বাস (রা) বলেন, তারপর ঈসা (আ) বললেন, আল্লাহর আদেশে আপনি পূর্বাবস্থায় ফিরে যান। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে রূপান্তরিত হয়ে যান। এটি একান্তই একটি “গরীব' পর্যায়ের বর্ণনা । আলবা ইব্ন আহমার ইকরিমা (রা) সুত্রে এবং তিনি ইব্‌ন আব্বাস (রা) সুত্রে বর্ণনা করেন যে, নৌকায় নূহ আ)-এর সঙ্গে আশিজন পুরম্ষ এবং তাদের পরিবার-পরিজন ছিলেন । নৌকায় তারা একশ পঞ্চাশ দিন অবস্থান করেন । আল্লাহ তাআলা প্রথমে নৌকাটি মক্কা অভিমুখী করে দেন। ফলে তা বায়তুল্লাহ্‌্র চতুষ্পার্থে চল্লিশ দিন যাবত ঘুরতে থাকে । তারপর তাকে জুদীর দিকে ফিরিয়ে দিলে তথায় গিয়ে তা স্থিত হয়। তখন নূহ (আ) পৃথিবীর সংবাদ সংগ্রহের জন্য একটি কাক প্রেরণ করেন। কাকটি গিয়ে একটি মড়ার উপর ঝাঁপিয়ে পড়ে । এতে তার ফিরতে বিলম্ব হয়ে যায় । ফলে নৃহ (আ) এবার একটি পায়রা প্রেরণ করেন । পায়রা তার দু'পায়ে কাদা মাটি মাখা অবস্থায় একটি যয়তুন পাতা নিয়ে ফিরে আসে । এতে নূহ (আ) বুঝতে পারলেন যে, পানি নেমে গিয়েছে। তাই তিনি জুদী পাহাড় থেকে নিচে নেমে আসেন এবং একটি পল্লী নির্মাণ করে তার আশিটি নামকরণ করে দেন। ফলে হঠাৎ একদিন তাদের মুখের বুলি আশিটি ভাষায় পরিণত হয়ে যায়। তার একটি হলো আরবী । তখন তারা কেউ কারো ভাষা বুঝত না। নূহ (আ) একজনের কথা অপরজনকে বুঝিয়ে দিতেন । কাতাদা (র) প্রমুখ বলেন, রজব মাসের দশম তারিখে তারা নৌকায় আরোহণ করে একশ' পঞ্াশ দিন ভ্রমণ করেন এবং জুদীর উপর স্থিত অবস্থায় তাদের নিয়ে নৌকাটি একমাস অবস্থান করে । আর মুহাররম মাসের আশুরা দিবসে তারা নৌকা থেকে বেরিয়ে আসেন । ইব্‌ন জারীর (র) এর সমর্থনে একটি মারফু হাদীসও বর্ণনা করেছেন। আর সেদিন তারা রোযাও রেখেছিলেন । ইমাম আহমদ (€র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) একদিন কতিপয় ইহুদীর নিকট দিয়ে অতিক্রম করেন । তারা সেদিন আশুরার দিবসের রোযা রেখেছিল । ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ২৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।