0০011161715 ২৬৮ আল-বিদায়া ওয়ান নিহায়া জন্ম নেয় কিবৃত, বারবার ও সুদান । এ বর্ণনাটি মারফু নাকি মুরসাল পর্যায়ের এ নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে । আল্লাহই সর্বজ্ঞ। কথিত আছে যে, নূহ (আ)-এর তিন পুত্রের জন্ম প্লাবনের পরেই হয়েছিল৷ প্লাবনের পূর্বে তার ওরসে কানআনের জন্ম হয়েছিল, যে নিমজ্জিত হয়ে যায় এবং তার অপর পুত্র আবির-এর মৃত্যু প্রাবনের পূর্বেই হয়ে গিয়েছিল । কিন্তু সঠিক কথা হলো, তার তিন পুত্র তার সঙ্গে নৌকায় ছিলেন। তাদের মাতা এবং স্ত্রীগণও তাদের সঙ্গে ছিলেন। এটাই তাওরাতের ভাষ্য । আরো বর্ণিত আছে যে, হাম নৌকায় তার স্ত্রীর সঙ্গে সঙ্গম করেন । ফলে নূহ (আ) তার জন্য বদ দু'আ করেন যেন তার এ বীর্য দ্বারা কুশ্রী সন্তান সৃষ্টি করা হয়। পরিণামে তার একটি কালো সন্তান জন্ম নেয়। সে হলো সুদানের আদি পুরুষ কানআন ইব্ন হাম । বরং ঘটনাটি সম্পর্কে কথিত আছে যে, হাম তার পিতাকে ঘুমন্ত অবস্থায় বিবস্ত্র অবস্থায় দেখেও তার সতর আবৃত করে দেননি। পরে তার অপর দু'ভাই তা আবৃত করে দেন। এজন্য নূহ (আ) তার জন্য এ বদ দু'আ করেন, যেন তার শুক্রের বিকৃতি ঘটে এবং তার সন্তানগণ যেন তার ভাইদের দাস হয়ে থাকে । ইমাম আবু জাফর ইব্ন জারীর ইব্ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন ৪ হাওয়ারীগণ ঈসা ইব্ন মরিয়মকে বললেন, নৃহ (আ)-এর নৌযানে ছিলেন এমন একজন লোককে আপনি আমাদের জন্য যদি পুনজীর্বিত করে দিতেন তাহলে তার কাছে আমরা নূহ (আ)-এর নৌযানের বিবরণ শুনতে পেতাম । ইব্ন আব্বাস (রা) বলেন, ফলে ঈসা (আ) তাদেরকে নিয়ে কিছুদূর অগ্রসর হয়ে একটি মাটির টিবির নিকট উপনীত হন এবং তা থেকে এক মুষ্টি মাটি হাতে নিয়ে বললেন, তোমরা কি জান এগুলো কি? তারা বলল, আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন । ঈসা (আ) বললেন, এ হলো নূহ-এর পুত্র হাম-এর পায়ের গিট । ইব্ন আব্বাস (রা) বলেন, তারপর তিনি হাতের লাঠি দ্বারা টিবিতে আঘাত করে বললেন, আল্লাহর আদেশে উঠে দীড়াও। সঙ্গে সঙ্গে তিনি হোম ইব্ন নৃহ) মাথা থেকে ধুলা-বালি ঝাড়তে ঝাড়তে উঠে দীড়ালেন। তার চুল পাকা দেখে ঈসা (আ) জিজ্ঞাসা করলেন, আপনি কি এ অবস্থায়ই মৃত্যুবরণ করেছিলেন? জবাবে হাম বললেন ঃ না, বরং যুবক অবস্থায়ই আমার মৃত্যু হয়েছিল । কিন্তু আমি ধারণা করেছিলাম, এ বুঝি কিয়ামত তাতেই আমার চুল পেকে যায় । ঈসা (আ) বললেন, আমাদেরকে নূুহের নৌকার একটি বিবরণ দিন তো! জবাবে তিনি বললেন ঃ তার দৈর্ঘ ছিল এক হাজার দু'শ হাত আর প্রস্থ ছিল ছয়শ হাত । এটি ছিল তিনতলা বিশিষ্ট । একতলায় ছিল জীব-জানোয়ার ও হিংস্র পশ্বাদি। একতলায় মানুষ এবং আরেক তলায় পাখি । জীব-জানোয়ারের মল অধিক হয়ে গেলে আল্লাহ্ তাআলা নূহ (আ)-এর প্রতি ওহী নাযিল করলেন যে, তুমি হাতীর লেজটা উচিয়ে ধর। তিনি তা-ই করলেন । ফলে তার মধ্য থেকে একটি শূকর ও একটি শূকরী বেরিয়ে আসে । সঙ্গে সঙ্গে তারা মল খেতে শুরু করে। আবার ইদুর যখন নৌকা ছিদ্র করতে শুরু করে দেয়, তখন আল্লাহ্ তা'আলা নৃহ-এর প্রতি প্রত্যাদেশ করেন যে, তুমি সিংহের দু'চক্ষুর মাঝখানে আঘাত কর । তিনি তাই করলেন । ফলে তার নাকের ছিদ্র থেকে একটি বিড়াল এ একটি বিড়ালী বের হয়ে এসে সঙ্গে সঙ্গে ইদুরের উপর ঝাঁপিয়ে পড়ে । ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।