0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৬৭ ১5717 02865 গিনি 772//% / ? 571 /1 85 রত 21০52 445 ০৫১4৫0৫7১4৮ 0১৯ (10914 %৫ 2:/5568 হিয়া জগাধ- বগা হলো হবু) রাজাদ গর আমার আর পারিলহ এব ভোদার রি সমস্ত সম্প্রদায় তোমার সঙ্গে আছে তাদের প্রতি কল্যাণসহ; অপর সম্প্রদায়সমূহকে আমি জীবন উপভোগ করতে দেব, পরে আমার পক্ষ থেকে মর্মস্তুদ শাস্তি তাদেরকে স্পর্শ করবে । (১১ 8৪৮) | এ হলো নূহ (আ)-এর প্রতি সে সময়কার আদেশ, যখন পানি ভূ-পৃষ্ঠ থেকে সরে গিয়েছিল, তা চলাচল ও অবস্থান উপযোগী হয়েছিল এবং দীর্ঘ ভ্রমণের পর জুদী পর্বতের পৃষ্ঠদেশে স্থির হয়ে থাকা নৌকা থেকে নেমে যাওয়ার সুযোগ হয়ে উঠেছিল। জুদী জযিরা অঞ্চলের একটি প্রসিদ্ধ পর্বতের নাম। পর্বত সৃষ্টির অধ্যায়ে আমরা এর আলোচনা করে এসেছি। ১৫৫৫ ৫4 24-4অর্থ হলো, তুমি নিরাপদে এবং তোমার প্রতি এবং তোমার ঠা (আ)-এর বংশধর এজন্য বলা হয়েছে যে, আল্লাহ্ তা'আলা নূহ (আ) ব্যতীত তার ঈমানদার সঙ্গীদের অন্য কারো বংশ ও উত্তরসূরি সৃষ্টি করেননি । ৮ ৮87 / আল্লাহ্ তা“আলা বলেন £ : ০১0৮1 28 রিনিতা আমি তার বংশধরকেই অবশিষ্ট রেখেছি। (৩৭ ৫ ৭৭) অতএব, যত আদম সন্তান আজ ভূ-পৃষ্ঠে আছে তারা সকলেই নূহ (আ)-এর তিন পুত্র সাম, হাম ও য়াফিস-এর বংশধর । ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, সামুরা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ সাম আরবের আদি পুরুষ, হাম আবিসিনিয়ার আদি পুরুষ এবং য়াফিছ রূমের আদি পুরুষ । আর ইমাম তিরমিযীও হাদীসটি হুবহু বর্ণনা করেছেন। শায়খ আবূ ইমরান ও ইব্ন আবদুল বার্র বলেন যে, ইমরান ইব্ন হুসায়ন (রা) সূত্রে রাসূলুল্লাহ (সা) থেকে অনুরূপ বর্ণিত আছে। উপরোক্ত হাদীসে রূম দ্বারা প্রথম রূম বুঝানো হয়েছে । এরা হলো গ্রীক জাতি । এদের বংশধারা রূমী ইব্ন লিবতী ইব্ন ইউনান ইব্ন য়াফিস ইব্ন নূহ (আ) পর্যন্ত গিয়ে পৌছে। সাঈদ ইব্ন মুসায়্যাব সূত্রে বর্ণিত হাদীসে আছে যে, তিনি বলেছেন £ নূহ (আ)-এর তিন পুত্র জন্মলাভ করে । সাম, য়াফিস ও হাম । আবার এ তিনজনের প্রত্যেকের তিনটি করে পুত্র জন্ম নেয়। সাম-এর পুত্ররা হলো আরব, ফারিস ও রূম । য়াফিস-এর পুত্ররা হলো তুর্ক, সাকালিবা ও য়াজুজ-মাজুজ এবং হামের পুন্ররা হলো কিবৃত, সুদান ও বারবার । হাফিজ আবু বকর বাষ্যার তার মুসনাদে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ “নৃহের ওঁরসে সাম, হাম ও য়াফিস জন্মগ্রহণ করেন। তারপর সামের ওরসে আরব, ফারিস ও রূমরা জন্মগ্রহণ করে। এদের মধ্যে যাফিছ-এর ওুঁরসে জন্ম নেয় য়াজুজ-মা'জুজ, তুর্ক ও সাকালিবা। এদের মধ্যে কোন কল্যাণ নেই। আর হামের ওরসে . ৮৬৮/.11700119.0017)
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।