0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৬৫ বলাবাহুল্য যে, আল্লাহ তা'আলা নূহ (আ)-এর বদদু“আ কবুল করেছিলেন। সমস্ত প্রশংসা ও অনুগ্রহ তারই । ফলে তাদের একটি প্রাণীও ধ্বংসের হাত থেকে রক্ষা পায়নি । ইমাম আবূ জাফর ইব্ন জারীর ও আবু মুহাম্মদ ইব্ন আবূ হাতিম আপন আপন তাফসীরে উম্মুল মুমিনীন আয়েশা রো)-এর বরাতে বলেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ নূহের সম্প্রদায়ের কারো প্রতি যদি আল্লাহ্ দয়া করতেন, তাহলে অবশ্যই শিশুর মায়ের প্রতি দয়া করতেন । রাসূলুল্লাহ্ (সা) বলেন ৪ নূহ (আ) তার সম্প্রদায়ের মধ্যে (পরশ কম) এক হাজার বছর অবস্থান করেন এবং বৃক্ষ রোপণ করে একশ“ বছর অপেক্ষা করেন । বৃক্ষটি বড় হয়ে পোক্ত হলে তা কেটে তা দিয়ে নৌকা নির্মাণ করেন । নৌকা নির্মাণকালে সম্প্রদায়ের লোকেরা তার নিকট দিয়ে অতিক্রম করত, তাকে ঠান্টা করত এবং বলত, তুমি ডাঙ্গায় নৌকা নির্মাণ করছ, এ চলবে কিভাবে ? নূহ আ) বলতেন, অচিরেই তোমরা জানতে পারবে । যখন তিনি নৌকা নির্মাণ শেষ করলেন এবং পানি উৎসারিত হলো ও তা অলিতে-গলিতে ঢুকে পড়ল, তখন একটি শিশুর মা তার ব্যাপারে আশংকা বোধ করল । সে তাকে অত্যন্ত স্নেহ করত । অগত্যা শিশুটিকে নিয়ে সে এক পাহাড়ের এক-তৃতীয়াংশ উপরে গিয়ে উঠে। পানি বাড়তে বাড়তে তার পর্যন্ত পৌছুলে এবার সে শিশুটিকে নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে. ওঠে । এবার পানি তার ঘাড় পর্যন্ত পৌছুলে সে তার দু হাত দ্বারা শিশুটিকে উপরে তুলে ধরে । তারপর তারা দুজনই ডুবে যায়। আল্লাহ্ যদি তাদের কাউকে দয়া করতেন, তাহলে এঁ শিশুর মাকে অবশ্যই দয়া করতেন। এ হাদীসটি 'গরীব' পর্যায়ের । কা*ব আল-আহবার ও মুজাহিদ প্রমুখ থেকে এর অনুরূপ কাহিনী বর্ণিত আছে। এ হাদীসটিও কা'ব আল-আহবারের ন্যায় কারো থেকে মওকুফ হওয়ার সম্ভাবনাই অধিক । আল্লাহ্ ভালো জানেন। মোটকথা, আন্মাহ্ তাআলা কাফিরদের একটি গৃহবাসীকেও অবশিষ্ট রাখেননি । সুতরাং কোন কোন মুফাসসির কিভাবে ধারণা করেন যে, আওজ ইবন উনুক মতান্তরে ইব্ন আনাক নূহ (আ)-এর পূর্ব থেকে মুসা আ)-এর আমল পর্যন্ত বেচে ছিল। অথচ তারাই বলেন যে, সে ছিল সীমালংঘনকারী, উদ্ধত ও বিরুদ্ধাচারী কাফির । তারা আরো বলেন যে, সে ছিল আদমের কন্যা আনাকের জারয সন্তান । সমুদ্রের তলদেশ থেকে মাছ ধরে এনে সে সূর্যের তাপে তা সিদ্ধ করত । নূহ আ)-কে সে উপহাস ছলে বলত, তোমার এ ছোট্ট পেয়ালাটি কি হে? তারা আরো উল্লেখ করেন যে, তার উচ্চতা ছিল তিন হাজার তিনশ তেত্রিশ হাত ছয় ইঞ্চি। এ ধরনের , আরো অনেক অলীক কাহিনী রয়েছে। এ সংক্রান্ত বিবরণসমৃহ এতই প্রসিদ্ধ যে, তাফসীর ও ইতিহাস ইত্যাদির বহু গ্রন্থে যদি এসব কথার উল্লেখ না থাকত; তাহলে আমরা তা আলোচনাই করতাম না । তাছাড়া এসব কথা যুক্তি এবং নির্ভরযোগ্য রেওয়ায়েতের পরিপন্থী । যুক্তি বলে, আল্লাহ তাআলা নৃহ (আ)-এর পুত্রকে তার কুফরীর কারণে ধ্বংস করবেন, অথচ তার পিতা হলেন উন্মতের নবী ও ঈমানদারদের প্রধান আর আওজ ইব্ন আনাক বা আনাককে ধ্বংস করবেন না, অথচ সে হলো চরম অত্যাচারী ও অবাধ্য; এটা হতেই পারে না। তাছাড়া অপরাধীদের কাউকে আল্লাহ দয়া করবেন না, এমনকি শিশুর মাকেও না, শিশুকেও না, আল-বিদায়া শত নিহায়া চিয
— পৃষ্ঠা ২৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।