0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৯ গবেষণামূলক বিষয়াদিতে যেমন, ইতিহাসবিদ, তাফসীরকার এবং হাদীস বিশারদরূপে তিনি সামাজিক জীবনে এবং চিন্তার জগতে রীতিমত আলোড়ন সৃষ্টি করেছিলেন। আল্লামা যাহাবী (র)-এর পর তিনি উন্মুস্সা'ওয়াত তানাক্চুরিয়া মাদ্রাসার অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হয়েছিলেন ।৫৬ তিনি 'নুজায়বিয়ায়' শিক্ষকতা করেন এবং ৭৪৮ হিজরী সনে ফাওকানী বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন। দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টায় তিনি অংশগ্রহণ করেছিলেন । তার ইতিহাস গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে, তিনি সিরিয়ার নায়েবে সুলতানের সাথে সাক্ষাত করেছিলেন এবং সাইপ্রাসবাসীদের ভীতি প্রদর্শন ও শাস্তির ঘোষণা প্রদানসহ গুরুত্পূর্ণ বিষয়াদি সম্পর্কে তাকে পরামর্শ দিয়েছিলেন ।৫৭ অন্যত্র তিনি উল্লেখ করেছেন যে, তিনি খলীফার সাথে সাক্ষাত করেছিলেন এবং খলীফা তীকে বিনয়ী, বিচক্ষণ ও মিষ্টভাষী বলে প্রশংসা করেছিলেন ।৫৮ চারিত্রিক বৈশিষ্ট্য অধঃপতনের যুগে রাজনৈতিক বিষয়াদিতে উলামা-মাশায়েখদের পরস্পর বিরোধী ভূমিকার কারণে দলীল-প্রমাণের প্রতি জনসাধারণের বীতশ্রদ্ধ ভাব সৃষ্টি হয়েছিল। তাই ফতোয়া প্রার্থী সংশ্রিষ্ট ফতোয়ার সাহায্যে সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ বা আন্দোলন সংগঠিত করবে এমন আশংকায় তিনি সংশ্লিষ্ট বিষয়ে ফতোয়া দানে বিরত থাকেন । যেমন কাষীর বিরুদ্ধে ফতোয়া দানে তিনি বিরত থাকতেন । কারণ ফতোয়া দ্বারা প্রশাসনকে বিব্রত করা হয় |৫৯ অস্থিরতার এই যুগে রাজনৈতিক ,বিষয়ে নিজের রায় ঘোষণার ব্যাপারে তিনি যতটুকু রক্ষণশীল ছিলেন, অন্যদের সাথে মিলেমিশে কাজ করার ব্যাপারে তিনি ততটুকু উদার ও অকুগ্ঠ ছিলেন। হারীরিয়্যা তরীকার সাথে সশরষ্ট ও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনকারী আবদুল্লাহ আল মুলাতী থেকে হাদীস বর্ণনা করাকে তিনি স্বভাবগতভাবে এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকে অপছন্দ করতেন 1৬০ ্ খ. রচনাবলী ইব্ন কাসীর (র) বিশেষত ইতিহাস, তাফসীর এবং হাদীস বিষয়ে প্রচুর গ্রন্থ রচনা করেছেন । তার প্রকাশিত ও পাগুলিপি আকারে বহু গ্রন্থ রয়েছে। (১) প্রকাশিত গ্রন্থরাজি (১) আল-বিদায়া ওয়ান নিহায়া ৪ এটির জন্যেই আমরা এই ভূমিকা লিখছি। এটি ইতিহাস বিষয়ক গ্রন্থ । ১৪ খণ্ডে সমাপ্ত । শেষ দু'খণ্ড শেষ যুগের ফিতনা-ফাসাদ ও (৫৬) আলহাসানী, যায়লু তাযকিরাতিল হুফ্ফাজ পৃঃ ৫৮। ইব্ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ১৮২, প্রাগুক্ত, পৃঃ ২৭৫ । (৫৭) ইব্ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ৩২৯। (৫৮) প্রাগুক্ত, পৃঃ ২৫৭ । (৫৯) ইব্ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ২১৬। (৬০) প্রাুক্ত. পৃষ্ঠা ৩২৭। ড/৬/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।