Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ২৪৮ আল-বিদায়া ওয়ান নিহায়া মোটকথা, বিকৃতি যখন পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে মূর্তিপূজার ব্যাপক প্রসার ঘটে তখন আল্লাহ তাআলা তার বান্দা ও রসূল নৃহ (আ)-কে প্রেরণ করেন। তিনি এক লা-শরীক আল্লাহর ইবাদতের প্রতি আহবান জানান এবং আল্লাহ ব্যতীত অন্যদের উপাসনা করতে নিষেধ করেন। এ নূহ (আ)-ই সর্বপ্রথম রাসূল যীকে আল্লাহ তা'আলা পৃথিবীবাসীর কাছে প্রেরণ করেন। যেমন সহীহ বুখারী ও মুসলিমে নবী করীম (সা) থেকে আবু হুরায়রা (রা) সুত্রে বর্ণিত শাফা“আতের হাদীসে আছে যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ “তারা আদম (আ)-এর কাছে এসে বলবে, হে আদম! আপনি মানব জাতির পিতা । আল্লাহ তা'জালা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনার মধ্যে তার রূহ সঞ্চার করেছেন, তার আদেশে ফেরেশতারা আপনাকে সিজদা করে এবং তিনি আপনাকে জান্নাতে বসবাস করতে দেন। আপনার রবের কাছে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করবেন কি? আমাদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। তখন আদম (আ) বলবেন, আমার প্রতিপালক এত বেশি রাগান্বিত হয়েছেন যে, এত বেশি রাগান্বিত তিনি কখনো হননি এবং পরেও কখনো হবেন না । তিনি আমাকে বৃক্ষের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি তা অমান্য করি । নাফসী! নাফসী! তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা নূহের কাছে যাও । তখন তারা নৃহ (আ)-এর নিকট গিয়ে বলবে, হে নূহ! আপনি পৃথিবীবাসীর কাছে প্রেরিত প্রথম রাসূল এবং আল্লাহ আপনাকে “কৃতজ্ঞ বান্দা” আখ্যা দিয়েছেন। আমরা কী অবস্থায় এবং কেমন বিপদে আছি তা কি আপনি দেখতে পাচ্ছেন না? আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য একটু সুপারিশ করবেন কিঃ তখন তিনি বলবেন, আমার রব আজ এত বেশি রাগাবিত হয়েছেন যে, এত রাগ ইতিপূর্বে তিনি কখনো করেননি এবং পরেও করবেন না। নাফসী! নাফসী! বর্ণনাকারী এভাবে হাদীসটি সবিস্তারে বর্ণনা করেন যেমনটি ইমাম বুখারী (র) নৃহ (আ)-এর কাহিনীতে তা উল্লেখ করেছেন। যা হোক, আল্লাহ তা'আলা নূহ (আ)-কে প্রেরণ করলে তিনি সম্পদায়-কে একমাত্র লা-শরীক আল্লাহর ইবাদত করার এবং তার সঙ্গে কোন প্রতিকৃতি, মূর্তি ও তাগৃতের ইবাদত না করার এবং তার একতু স্বীকার করে নেয়ার আহ্বান জানান এবং ঘোষণা দেন যে, তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই, কোন রব নেই। যেমন, আল্লাহ তা'আলা তার পরবর্তী সকল নবী-রাসূলকে এ আদেশ দান, করেন, যারা সকলেই তারই বংশধর ছিলেন। যেমন আল্লাহ বলেন, ০১241 (2 €:4%$ (4+5:$ “আর তার বংশধরদেরকেই আমি বংশ পরম্পরায় বিদ্যমান রেখেছি।” (৩৭ $ ৭৭) ০৮৮০৪ ক ২৮77 ৪০115 24:81 14303 ০০5 (নাহ “এবং তার বংশধরদের মধ্যে আমি নবুওত ও কিতাব রেখেছি ।” (৫৭ ঃ ২৬) অর্থাৎ নূহ (আ)-এর পরে যত নবী এসেছিলেন, তারা সকলেই তার বংশধর ছিলেন। এমনকি ইবরাহীম (আ)-ও। সা নুরের ও ঠি /৯/ 7745 52 25741151151 | ১1 ১১১০৩ 7 ০৫৫535১০০১4 ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।