0০011161715 হট আল-বিদায়া ওয়ান নিহায়া ২৪৭ বেশ কিছু অনুসারী ছিল। তারপর যখন তাদের মৃত্যু হয়, তখন তাদের অনুসারীরা বলল, আমরা যদি এঁদের প্রতিকৃতি তৈরী করে রাখি, তাহলে তাদের কথা স্মরণ করে ইবাদতে আমাদের আগ্রহ বৃদ্ধি পাবে । তখন তারা তাদের প্রতিকৃতি নির্মাণ করে রাখে । তারপর যখন তাদের মৃত্যু হয় এবং অন্য প্রজন্ম আসে; তখন শয়তান তাদের প্রতি এ বলে প্ররোচণা দেয় যে, লোকজন তাদের উপাসনা করত এবং তাদের ওসীলায় বৃষ্টি প্রার্থনা করত । তখন তারা তাদের পূজা শুরু করে দেয়। ইব্ন আবূ হাতিম উরওয়া ইব্ন যুবায়র সূত্রে বর্ণনা করেন যে, উরওয়া ইব্ন যুবায়র বলেন, ওয়াদ য়াগৃছ, য়াউক, সৃওয়া ও নাসর আদম (আ.)-এর সন্তান ওয়াদ ছিলেন এদের বয়সে সকলের চাইতে প্রবীণ এবং সর্বাধিক পুণ্যবান ব্যক্তি । ইব্ন আবূ হাতিম বর্ণনা করেন যে, আবুল মুতাহ্যার বলেন, একদা আবূ জাফর আল বাকির সালাতরত অবস্থায় ছিলেন । তখন লোকজন য়াধীদ ইবৃন মুহাল্লাবের কথা আলোচনা করছিল । সালাত শেষে তিনি বললেন, তোমরা য়াধীদ ইবৃন মুহাল্লাবের কথা বলছ । সে এমন স্থানে নিহত হয়, যেখানে সর্বপ্রথম গায়রুল্লাহর পূজা হয়েছিল। আবুল মুতাহ্যার বলেন, তারপর তিনি ওয়াদ সম্পর্কে বলেন, তিনি একজন পুণ্যবান এবং জনপ্রিয় ব্যক্তি ছিলেন। মৃত্যুর পর বাবেলে জনতা তার কবরের চতুপ্পার্খে সমবেত হয়ে শোক প্রকাশ করতে শুরু করে । ইবলীস তা দেখে মানুষের রূপ ধরে তাদের কাছে এসে বলল, এ ব্যক্তির জন্য তোমাদের হা-হুতাশ আমি লক্ষ্য করছি। আমি কি তোমাদের জন্য তার অনুরূপ প্রতিকৃতি তৈরি করে দেব? তা তোমাদের মজলিসে থাকবে আর তোমরা তাকে স্মরণ করবে । তারা বলল, হ্যা, দিন। ইবলীস তাদেরকে তার অনুরূপ প্রতিকৃতি তৈরি করে দিল। বর্ণনাকারী বলেন, আর তারা তা তাদের মজলিসে স্থাপন করে তাকে স্মরণ করতে শুরু করে । ইবলীস তাদেরকে তাকে ম্বরণ করতে দেখে এবার বলল, আচ্ছা, আমি তোনাদের প্রত্যেকের ঘরে এর একটি করে মূর্তি স্থাপন করে দেই? তাহলে নিজের ঘরে বসেই তোমরা তাকে স্মরণ করতে পারবে । তারা বলল, হ্যা, দিন! বর্ণনাকারী বলেন, তখন ইবলীস প্রত্যেক গৃহবাসীর জন্য তার একটি করে মূর্তি নির্মাণ করে দেয় আর তারা তা দেখে দেখে তাকে স্মরণ করতে শুরু করে । বর্ণনাকারী বলেন, এভাবে তাদের পরবর্তী প্রজন্ম তাকে দেবতা সাব্যস্ত করে আল্লাহকে বাদ দিয়ে তাকে পূজা করতে শুরু করে । এ ওয়াদই সেই দেবতা; আল্লাহর পরিবর্তে সর্বপ্রথম যার পূজা করা হয়। উপরোক্ত বক্তব্য প্রমাণ করে যে, এর প্রতিটি মূর্তিকেই কোন না কোন মানব গোষ্ঠী পূজা করেছিল । তাছাড়া বর্ণিত আছে যে, কালক্রমে তারা সে প্রতিকৃতিগুলোকে দেহবিশিষ্ট মূর্তিতে পরিণত করে । তারপর আল্লাহর পরিবর্তে তাদেরই উপাসনা শুরু হয়ে যায়৷ এসবের উপাসনার অসংখ্য পদ্ধতি ছিল৷ তাফসীরের কিতাবে যথাস্থানে আমরা তা উল্লেখ করেছি । সকল প্রশংসা আল্লাহরই জন্য । সহীহ বুখারী ও মুসলিম শরীফে আছে যে, উম্মে সালামা ও উম্মে হাবীবা (রা) রাসূলুল্লাহ (সা)-এর সামনে তাদের হাবশায় দেখে আসা 'মারিয়া* নামক গির্জা এবং তার রূপ-সৌন্দর্য ও তাতে স্থাপন করে রাখা প্রতিকৃতির কথা উল্লেখ করলে রাসূলুল্লাহ (সা) বললেন ঃ “তাদের নিয়ম ছিল তাদের মধ্যে সৎকর্মপরায়ণ কেউ মারা গেলে তার কবরের উপর তারা একটি উপাসনালয় নির্মাণ করত । তারপর তাতে তার প্রতিকৃতি স্থাপন করে রাখত । আল্লাহর নিকট তারা সৃষ্টির সব চাইতে নিকৃষ্ট জাতি 1” ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।