Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৭ করেছেন। আল-বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে ইব্‌ন কাসীর (র)-এর লিখিত তথ্য সূত্রে আমরা তা জানতে পারি। হিজরী ৮ম শতাব্দীর প্রথমার্ধের বড় বড় ঘটনার বর্ণনায় এ তথ্যের উল্লেখ পাওয়া যায়। ইতিহাস শাস্ত্রে তিনি সিরিয়ার ইতিহাসবিদ কাসিম ইব্‌ন মুহাম্মদ বিরযালী (মৃত্যু ৭৩৯ হিঃ) দ্বারা প্রভাবিত হয়েছিলেন । কাসিম ইব্‌ন মুহাম্মদ (র)-এর ইতিহাস গ্রন্থ যা মূলত শায়খ শিহাবুদ্দীন আবূ শামা মাকদেসী-এর ইতিহাস গ্রন্থের পরিশিষ্ট ৷ ইবৃন কাসীরের ইতিহাস গ্রন্থে উপরোল্লেখিত গ্রন্থের সবিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। হাদীস শাস্ত্রে তার উপর প্রভাব বিস্তার করেছেন শায়খ মিয্যী ইউসুফ ইব্‌ন আবদুর রহমান জামালুদ্দীন (মৃত্যু ৭৪৪ হিঃ)। তিনি সে যুগে গোটা মিসরে স্বীকৃত ও প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন। “তাহযীবুল কামাল" গ্রন্থটি তার রচিত । ইব্‌ন কাছীর (র) শায়খ “মিষ্যী”-এর অধিকাংশ গ্রন্থ তার কাছে অধ্যয়ন করেন। ইব্‌ন কাসীর (র) উক্ত শায়খের এতই ঘনিষ্ঠ সান্নিধ্য অর্জন করেছিলেন যে, শায়খের কন্যা “যায়নাব'কে তিনি বিবাহ করেন৷ তিনি হাদীসশান্ত্র ও রাবীদের জীবনী সম্পর্কে শায়খ মিষ্যী থেকে প্রভূত জ্ঞান অর্জন করেন ।৪৮ তিনি অংক শাস্ত্রের শিক্ষা গ্রহণ করেন উস্তাদ “হাযরী' থেকে 1৪৯ ইব্ন কাসীর (র)-এর আরো কতিপয় শিক্ষক (১) জনাব ইজ্জুদ্দীন আবু ইয়া“লা, হামযা ইব্‌ন মুআইয়িদুদ্দীন আবুল মা“আলী, আস'আদ ইব্‌ন ইজ্জুদ্দীন আবু গালিব মুযাফফর ইবনুল ওষীর আত তামীমী দামেশকী ইব্নুল কালান্সী (মৃঃ ৭২৯ হিঃ)। ইনি মুহাদ্দিস ছিলেন। নেতৃত্বের গুণাবলীও তার মধ্যে ছিল। ৭১০ হিজরী সনে তিনি মন্ত্রীত্ব লাভ করেছিলেন 1৫০ (২) ইব্রাহীম ইব্ন আবদুর রহমান গাযারী। ইব্ন কাসীর রে) তার নিকট শাফিঈ মাযহাবের দীক্ষা গ্রহণ করেছেন এবং সহীহ মুসলিম ও অন্যান্য হাদীস গ্রন্থ তার কাছে অধ্যয়ন করেন |৫১ (৩) নাজমুদ্দীন ইবনুল আসকালানী (র)। ৯টি মজলিসে ইব্‌ন কাসীর (র) তার নিকট সহীহ মুসলিম অধ্যয়ন করেন । (৪) শিহাবুদ্দীন আলহিজার ওরফে ইব্‌ন শাহ্‌না। আশরাফিয়া দারুল হাদীসে তিনি হাদীসের প্রায় ৫০০টি পুস্তিকা (৮১৯) অধ্যয়ন করেন৷ ৭৩০ হিজরীতে তার ইনতিকাল হয়। তার নাম ছিল আহমদ ইব্‌ন আবূ তালিব । (৫) কামালুদ্বীন ইব্‌ন কাষী শাহ্বাহ, তার নিকট ইব্ন হাজিব রচিত উসুল বিষয়ক গ্রন্থ 'মুখতাসার' পাঠ করেন। (৪৮) ইব্‌ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ২০৩, ২০৪ । ইব্ন হাজর, আদদুরারুল কামিনা, খঃ ৪, পঃ8৫৭। (৪৯) ইবৃন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ১৫৬। (৫০) ইবৃন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ১৫৩। (৫১) প্রাগুক্ত, খঃ ১৪, পৃষ্ঠা ১৫২। ড/ড/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।