0০011161715 ২৬ | আল-বিদায়া ওয়ান নিহায়া এরপর ফিরে আসেন 'মিজদাল'-এ | এখানে তার বিবাহ হয় । আবদুল ওহ্হাব, আবদুল আযীয ও ইসমাঈল নামক তিন পুত্রের জন্মের পর তার কয়েকজন কন্যা সন্তানও জন্গ্রহণ করে । এছাড়া ইউনুস ও ইদ্রীস নামক দুই পুত্রও জন্মগ্রহণ করে। ইব্ন কাসীরের পিতার একটি প্রসিদ্ধ জীবনালেখ্য “আল-বিদায়া ওয়ান নিহায়া" গ্রন্থে লিপিবদ্ধ আছে ।৪৫ ৭০৩ হিজরীতে মুজায়দিলে ইব্ন কাছীরের পিতার ইন্তিকাল হয় । তখন ইসমাঈল-এর বয়স প্রায় তিন বছর। (২) শৈশব ও যৌবন ইব্ন কাসীর (র)-এর সহোদর আবদুল ওহহাব ৭০৭ হিজরীতে সপরিবারে দামেশুকে চলে যান। তার সম্পর্কে ইব্ন কাসীরের মন্তব্য, “তিনি আমাদের সহোদর এবং আমাদের প্রতি অত্যন্ত স্নেহবৎসল ছিলেন ।”৪৬ ইব্ন কাসীর (র) হিজরী ৮ম শতাব্দীতে মামলুক সুলতানদের শাসনামলে তার যৌবনকাল অতিবাহিত করেন । তাতারীদের আক্রমণ, একাধিক দুর্ভিক্ষ, হৃদয়-বিদারক দুর্যোগগুলো তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করেন। তখন দুর্ভিক্ষে লক্ষ-লক্ষ লোকের প্রাণহানি ঘটে | তিনি ফিরিঙগীদের সাথে সংঘটিত ক্রুসেড যুদ্ধগুলোও দেখেছেন। ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের প্রতিষ্ঠা, শাসকদের পারস্পরিক ছন্দ-সংঘাত ইত্যাদি তার সম্মুখেই সংঘটিত হয়। এতদসত্েও এ যুগে শিক্ষা-দীক্ষা এবং জ্ঞান-বিজ্ঞানে উৎকর্ষ সাধনের প্রবল উদ্দীপনা পরিলক্ষিত হয় । আমীর-উমারাদের আগ্রহ এবং বিজ্ঞজন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্যে অকাতরে দান করার কারণে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান ও বহুসংখ্যক গ্রন্থ রচিত ও সংকলিত হয় । মৃত্যু ৪ ৭৭৪ হিজরী সনে ২৬শে শাবান বৃহস্পতিবার তার ইনতিকাল হয় । তার জানাযায় বহুসংখ্যক লোকের সমাগম ঘটে । তার ওসীয়ত অনুসারে তার সর্বশেষ আবাসস্থল সূফীদের গোরস্থানে শায়খুল ইসলাম তকী উদ্দীন ইব্ন তাইমিয়্যা (র)-এর কাছে তাকে দাফন করা হয়। যা দামেশকের বাব আন-নাসর-এর সংলগ্ন এলাকায় অবস্থিত | (৩) তার শিক্ষকবৃন্দ ইব্ন কাসীর (র) প্রথর মেধাশক্তির অধিকারী ছিলেন । দশ বছর পূর্ণ হওয়ার পূর্বেই তিনি কুরআন মজীদ কণ্ঠস্থ করে নিয়েছিলেন শায়খ নূরুদ্দীন আলী ইব্ন ইব্নুহীজা কুরকী শাওবাকী দিমাশকী শাফিঈ (মৃত্যু 8 ৭৩০ হিঃ)-এর ওফাত উপলক্ষে ইব্ন কাছীর (র) লিখেছেন, “কুরআন হিফুজ ও কিতাব অধ্যয়নে তিনি আমাদের সহপাঠী ছিলেন । আমি ৭১১ হিজরীতে কুরআন খতম করি 1৪৭ শত শত শায়খের নিকট তিনি শিক্ষা গ্রহণ করেন। তবে তিনি যাদের দ্বারা প্রভাবিত হন এবং যাদের তিনি অনুসরণ করেন তাদের সংখ্যা খুবই অল্প ছিল। এদের মধ্যে শায়খ তকী উদ্দীন ইব্ন তাইমিয়া সর্বাগ্রগণ্য । কারণ তার সাথে ইব্ন কাছীর (র)-এর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ইব্ন কাসীর তার অভিমত অনুসরণ করতেন এবং তালাকের মাসআলায় তার মতানুযায়ী ফতোয়া দিতেন। এ ব্যাপারে তিনি বিপদেও পড়েছিলেন এবং কষ্টও ভোগ (৪৫) ইব্ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড ১৪, পৃঃ ৩৩। (৪৬) প্রাপ্ুক্ত, পৃঃ ৪৮। (৪৭) ইবৃন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃ ১৫৬, ৩২৬ ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।