0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২২৯ আমার পিঠের উপর । মালাকুল মউত বললেন, আশ্চর্য! চতুর্থ আকাশে ইদ্রীস (আ)-এর রূহ্ কবয করার আদেশ দিয়ে আমাকে প্রেরণ করা হলে আমি ভাবতে লাগলাম যে, কিভাবে আমি চতুর্থ আকাশে তার রূহ কবয করব, অথচ তিনি পৃথিবীতে রয়েছেন । যা হোক, মালাকুল মউত সেখানেই তার রূহ কবয করেন। আল্লাহ তা'আলার কালাম (44 (১ £.8$%-এর অর্থ এটাই । ইব্ন আবু হাতিম (র) এ আয়াতের তাফসীরে এ তথ্যটি বর্ণনা করেছেন । তিনি আরো উল্লেখ করেন যে, তখন ইদৃরীস (আ) সে ফেরেশতাকে বলেছিলেন যে, আপনি মালাকুল মউতকে একটু জিজ্ঞাসা করুন, আমার আমু আর কতটুকু বাকি আছে? ফেরেশতা তাকে তা জিজ্ঞাসা করলেঞতিনি বললেন, আমি না দেখে বলতে পারব না। তারপর দেখে তিনি বললেন, তুমি আমার নিকট এমন এক . ব্যক্তি সম্পর্কে জানতে চাচ্ছ, যার আমুর এক পলক ব্যতীত আর কোন সময় অবশিষ্ট নেই। তারপর এঁ ফেরেশতা তার ডানার নীচের দিকে ইদ্রীস (আ)-এর প্রতি দৃষ্টিপাত করে দেখেন যে, তার মৃত্যু হয়ে গেছে অথচ তিনি তা টেরই পাননি। এ তথ্য ইসরাঈলী বর্ণনা থেকে গৃহীত হয়েছে। এর কিছু কিছু অংশ মুনকার পর্যায়ের। (| 0১14 £523356 -এর ব্যাখ্যায় ইব্ন আবু নাজীহ মুজাহিদ থেকে বর্ণনা করেন যে, ইদ্রীস (আ)-কে তুলে নেয়া হয়েছে; তার মৃত্যু হয়নি, যেমন তুলে নেয়া হয়েছে হযরত ঈসা (আ)-কে। তার এ কথার অর্থ যদি এই হয় যে, তিনি এখন পর্যন্ত মৃত্যুবরণ করেননি, তা হলে এতে সন্দেহের অবকাশ রয়েছে। আর যদি তার অর্থ এই হয় যে, তাকে জীবিতাবস্থায় তুলে নেয়া হয়েছে, তারপর সেখানে তার মৃত্যু হয়--তাহলে কা'ব আহবারের পূর্ব বর্ণিত অভিমতের সঙ্গে এর কোন বিরোধ নেই। আল্লাহ সর্বজ্ঞ। আওফী বলেন ৪ ৫৫ 14৫4 4১4১ /$-এর ব্যাখ্যায় ইব্ন আববাস (রা) বলেন, ইদ্রীস (আ)-কে ষষ্ঠ আকাশে তুলে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। যাহ্হাক (র)-এর অভিমতও তাই। ইদ্রীস (আ)-এর চতুর্থ আকাশে থাকা সম্পর্কিত ইমাম বুখারী ও মুসলিম (র) বর্ণিত হাদীসটিই বিশুদ্ধতর । মুজাহিদ (র) প্রমুখের অভিমতও তাই । হাসান বসরী (র) বলেন, (৫14 16144215885 অর্থ তাকে আমি জান্নাতে তুলে নিয়েছি। অনেকের মতে, ইদ্রীস (অ)-কে তার পিতা য্ারদ ইবৃন মাহ্লহিল-এর জীবদ্দশাতেই তুলে নেয়া হয়। আল্লাহই সর্বজ্ঞ । কারো কারো মতে, ইদ্রীস (আ) নুহ (আ)-এর পূর্বসূরি নন বরং তিনি বনী ইসরাঈলের আমলের লোক । ইমাম বুখারী (র) বলেন, ইব্ন মাসউদ ও ইব্ন আব্বাস (রা)-এর বরাতে বলা হয়ে থাকে যে, ইলিয়াস (আ) ও ইদ্রীস (আ) অভিন্ন ব্যক্তি । মিরাজ সম্পর্কে আনাস (রা) থেকে বর্ণিত যুহরীর হাদীসের বক্তব্য দ্বারা তারা এর প্রমাণ পেশ করেন যে, উক্ত হাদীসে আছে, নবী করীম (সা) যখন ইদ্রীস (আ)-এর পাশ দিয়ে অতিক্রম করেন, তখন তিনি বলেছিলেন, পুণ্যবান ভাই ও পুণবান নবীকে খোশ আমদেদ । আদম (আ) ও ইবরাহীম (আ)-এর ন্যায় এ কথা বলেননি যে, পুণ্যবান নবী ও পুণ্যবান পুত্রকে খোশ আমদেদ। তারা বলেন, ইদ্রীস (আ) যদি রাসূলুল্লাহ্ (সা)-এর বংশের উর্ধতন পুরুষের অন্তর্ভুক্ত হতেন, তাহলে আদম (আ) ও ইবরাহীম (আ) যা বলেছিলেন, তিনিও তাই বলতেন । কিন্তু এতে তাদের দাবি সপ্রমাণিত হয় না। তাছাড়া বর্ণনাকারী হাদীসের বক্তব্য সুষ্ঠুভাবে মুখস্থ রাখতে না পারার সম্ভাবনাও রয়েছে । অথবা বিনয় স্বরূপ তিনি পিতৃত্ের পরিচয় না দিয়ে এরূপ বলেছেন, আদি পিতা আদম (আ) এবং আন্নাহর বন্ধু ও মুহাম্মদ (সা) ব্যতীত সর্বশ্রেষ্ঠ মহান নবী ইবরাহীম (আ)-এর মত নিজের পিতৃত্ে উল্লেখ করেননি । ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।