Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়ী ওয়ান নিহায়া ২২৭ আদম (আ)-এর আয়ু কত ছিল এ সম্পর্কে মতভেদ রয়েছে। ইব্ন আব্বাস (রা) ও আবু হুরায়রা (রা) থেকে মারফু সূত্রে বর্ণিত হাদীসে আমরা উল্লেখ করে এসেছি যে, আদম (আ)-এর আয়ু লাওহে মাহফুজে এক হাজার বছর লিপিবদ্ধ করে রাখা হয়েছে । আদম (আ) ন'শ ত্রিশ বছর জীবন লাভ করেছিলেন বলে তাওরাতে যে তথ্য আছে, তার সঙ্গে এর কোন বিরোধ নেই । কারণ ইহুদীদের এ বক্তব্য আপত্তিকর এবং আমাদের হাতে যে সংরক্ষিত সঠিক তথ্য রয়েছে; তার সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণে তা প্রত্যাখ্যাত । তাছাড়া ইহুদীদের বক্তব্য ও হাদীসের তথ্যের মাঝে সমবয় সাধন করাও সম্ভব । কারণ তাওরাতের তথ্য যদি সংরক্ষিত হয়; তা হলে তা অবতরণের পর পৃথিবীতে অবস্থান করার মেয়াদের উপর প্রয়োগ হবে। আর তাহলো সৌর হিসাবে ন'শ ত্রিশ বছর আর চান্দ্র হিসাবে নয় শ' সাতান্ন বছর । এর সঙ্গে যোগ হবে ইব্ন জারীর-এর বর্ণনানুষায়ী অবতরণের পূর্বে জান্নাতে অবস্থানের মেয়াদকাল তেতাল্লিশ বছর । সর্বসাকুল্যে এক হাজার বছর। 'আতা খুরাসানী বলেন, আদম (আ)-এ ইন্তিকাল হলে গোটা সৃষ্টিজগত সাতদিন পর্যস্ত ক্রন্দন করে। ইব্ন আসাকির (র) এ তথ্য বর্ণনা করেন। তীর মৃত্যুর পর তার পুত্র শীছ (আ) তার স্থলাভিষিক্ত হন। তিনি সে হাদীসের ভাষ্য অনুযায়ী নবী ছিলেন যা ইব্‌ন হিব্বান তার সহীহ-এ আবূ যর (রো) থেকে মারফু সূত্রে বর্ণনা করেছেন যে, শীছ (আ)-এর উপর পধ্যাশটি সহীফা নাযিল হয়। এরপর তার মৃত্যু ঘনিয়ে আসলে তার ওসীয়ত অনুসারে তার পুত্র আনৃশ, তারপর তার পুত্র কীনন দায়িত্ভার গ্রহণ করেন। তারপর তিনিও মৃত্যুবরণ করলে তার ছেলে মাহলাঈল দাযিতৃভার গ্রহণ করেন। পারসিকদের ধারণা মতে, এ মাহলাঈল সপ্তরাজ্যের তথা গোটা পৃথিবীর রাজা ছিলেন। তিনি-ই সর্ব প্রথম গাছপালা কেটে শহর, নগর ও বড় বড় দুর্গ নির্মাণ করেন। বাবেল ও “সুস আল-আকসা" নগরী তিনিই নির্মাণ করেন। তিনিই ইবলীস ও তার সাঙগপাঙ্গদেরকে পরাজিত করে তাদেরকে পৃথিবী সীমান্তবর্তী অঞ্চলসমূহ এবং বিভিন্ন পাহাড়ী উপত্যকায় তাড়িয়ে দেন। আর তিনিই একদল অবাধ্য জিন-ভূতকে হত্যা করেন । তার একটি বড় মুকুট ছিল। তিনি লোকজনের উদ্দেশে বক্তৃতা প্রদান করতেন। তার রাজতু চল্লিশ বছর পর্যস্ত অব্যাহত থাকে। তার মৃত্যুর পর তার পুন্র য়ারদ তার দায়িত্ভার গ্রহণ করেন। এরপর তারও মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি আপন পুগ্র খানুখকে ওসীয়ত করে যান । প্রসিদ্ধ মত অনুযায়ী এ খানুখ-ই হলেন ইদরীস (আ)। ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।