Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ২২৬ | আল-বিদায়া ওয়ান নিহায়া কোন এক জুমু'আর দিনে আদম (আ) শেষ নিঃশ্বাস ত্যাগ করলে ফেরেশতাগণ আল্লাহর পক্ষ হতে জান্নাত থেকে কিছু সুগন্ধি ও কাফন নিয়ে তার নিকট আগমন করেন এবং তার পুত্র এবং স্থলাভিষিক্ত শীছ (আ)-কে সান্ত্বনা দান করেন। মুহাম্মদ ইব্ন ইসহাক (র) বলেন, আর সাত দিন ও সাতরাত পর্যন্ত চন্দ্র ও সূর্ষের গ্রহণ লেগে থাকে। ইমাম আহমদের পুত্র আবদুল্লাহ্‌ বর্ণনা করেন যে, য়াহয়া ইবৃন যামরা সাদী বলেন, মদীনায় আমি এক প্রবীণ ব্যক্তিকে কথা বলতে দেখতে পেয়ে তার পরিচয় জানতে চাইলে লোকেরা বলল, ইনি উবাই ইব্ন কা“ব। তখন তিনি বলছিলেন যে, “আদম (আ)-এর মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি তার পুত্রদেরকে বললেন, আমার জান্নাতের ফল খেতে ইচ্ছে হয়। ফলে তারা ফলের সন্ধানে বেরিয়ে পড়েন। পথে তাদের সঙ্গে কতিপয় ফেরেশতার সাক্ষাৎ ঘটে । তাদের সাথে আদম (আ)-এর কাফন, সুগন্ধি, কয়েকটি কুঠার, কোদাল ও থলে ছিল । ফেরেশতাগণ তাদেরকে বললেন, হে আদম-পুত্রগণ! তোমরা কী চাও এবং কী খুঁজছো? কিংবা বললেন, তোমরা কি উদ্দেশ্যে এবং কোথায় যাচ্ছো? উত্তরে তারা বললেন, আমাদের পিতা অসুস্থ । তিনি জান্নাতের ফল খাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। এ কথা শুনে ফেরেশতাগণ বললেন £ তোমরা ফিরে যাও। তোমাদের পিতার ইস্তিকালের সময় ঘনিয়ে এসেছে । যা হোক, ফেরেশতাগণ আদম (আ)-এর নিকট আসলে হাওয়া (আ) তাদের চিনে ফেলেন এবং আদম (আ)-কে জড়িয়ে ধরেন। তখন আদম (আট) বললেন, আমাকে ছেড়ে দিয়ে তুমি সরে যাও । কারণ তোমার আগেই আমার ডাক পড়ে গেছে। অতএব, আমি ও আমার মহান রব-এর ফেরেশতাগণের মধ্য থেকে তুমি সরে দীড়াও । তারপর ফেরেশতাগণ তার জানকবয করে নিয়ে গোসল দেন, কাফন পরান, সুগন্ধি মাখিয়ে দেন এবং তার জন্য বগলী কবর খুঁড়ে জানাযার নামা আদায় করেন । তারপর তাকে কবরে রেখে দাফন করেন । তারপর তারা বললেন, হে আদমের সন্তানগণ! এ হলো তোমাদের দাফনের নিয়ম । এর সনদ সহীহ । ইব্ন আসাকির (র) ইব্‌ন আব্বাস (রা) সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ ফেরেশতাগণ আদম (আ)-এর জানাযায় চারবার, আবূ বকর (রা) ফাতিমা (রা)-এর জানাযায় চারবার, উমর রো) আবু বকর (রা)-এর জানাযায় চারবার এবং সুহায়ব (রা)-র উমর (রা)-এর জানাযায় চারবার তাকবীর পাঠ করেন।১ ইব্‌ন আসাকির বলেন, শায়বান ব্যতীত অন্যান্য রাবী মাইমুন সূত্রে ইব্ন উমর (রা) থেকে হাদীসটি বর্ণনা করেন। আদম (আ)-কে কোথায় দাফন করা হয়েছে, এ ব্যাপারে মতভেদ আছে। প্রসিদ্ধ মত হলো, তীকে সে পাহাড়ের নিকটে দাফন করা হয়েছে, যে পাহাড় থেকে তাঁকে ভারতবর্ষে নামিয়ে দেয়া হয়েছিল । কেউ কেউ বলেন, মক্কার আবু কুবায়স পাহাড়ে তাকে দাফন করা হয়। কেউ কেউ বলেন, মহা প্রাবনের সময় হযরত নূহ (আ) আদম ও হাওয়া (আ)-এর লাশ একটি সিন্দুকে ভরে বায়তুল মুকাদ্দীসে দাফন করেন। ইব্‌ন জারীর এ তথ্য বর্ণনা করেছেন। ইব্‌ন আসাকির কারো কারো সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন, আদম (আ)-এর মাথা হলো মসজিদে ইবরাহীম (আ)-এর নিকট আর পা দু'খানা হলো বায়তুল মুকাদ্দাস-এর সাখরা নামক বিখ্যাত পাথর খণ্ডের নিকট । উল্লেখ্য যে, আদম (আ)-এর ওফাতের এক বছর পরই হাওয়া (আ)-এর মৃত্যু হয় । ১. হাদীসটি বিশুদ্ধ হয়ে থাকলে এটাকে বৃসূলল্যুহ (সা), একটিতৃবিষ্যাণী বলে বিবেচনা করতে হবে। - সম্পাদক

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।