0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২২৫ এসব কী? উত্তরে জিবরাঈল (আ) বললেন, ইনি আদম এবং এরা তার বংশধর । ডান দিকের লোকগুলো হলো জান্নাতী । তাই সেদিকে দৃষ্টিপাত করে তিনি হেসে দেন আর বামদিকের লোকগুলো হলো জাহান্নামী। তাই ওদের দিকে দৃষ্টিপাত করে তিনি কেদে ফেলেন। আবুল বা্যার বর্ণনা করেন যে, হাসান (র) বলেন যে, আদম (আ)-এর জ্ঞান-বুদ্ধি তার সমস্ত সন্তানের জ্ঞান-বুদ্ধির সমান ছিল। রাসূলুল্লাহ (সা) এ হাদীসে আরও বলেন ঃ তারপর আমি ইউসুফ (আ)-এর নিকট গমন করি। দেখতে পেলাম, তাকে অর্ধেক রূপ 'দেয়া হয়েছে । আলিমগণ এর অর্থ করতে গিয়ে বলেন, ইউসুফ (আট) আদম (আ)-এর রূপের অর্ধেকের অধিকারী ছিলেন। এ কথাটা যুক্তিসঙ্গত। কারণ, আল্লাহ তা'আলা আদম (আ)-কে নিজের পবিভ্র হাতে সৃষ্টি করেছেন ও আকৃতি দান করেছেন এবং তার মধ্যে নিজের রূহ সঞ্চার করেছেন । অতএব, এমন লোকটি অন্যদের তুলনায় অধিক সুন্দর হবেন এটাই স্বাভাবিক । আমরা আব্দুল্লাহ ইব্ন উমর (রা) এবং ইব্ন আমর (রা) থেকেও মওকুফ ও মারফু রূপে বর্ণনা করেছি যে, আল্লাহ তা“আলা যখন জান্নাত সৃষ্টি করেন; তখন ফেরেশতাগণ বলেছিল যে, হে আমাদের রব! এটি আপনি আমাদেরকে দিয়ে দিন। কারণ, আদম (আ)-এর সন্তানদের জন্যে তো দুনিয়া-ই সৃষ্টি করে দিয়েছেন, যাতে তারা সেখানে পানাহার করতে পারে । উত্তরে আল্লাহ তা“আলা বললেন £ আমার সম্মান ও মহিমার শপথ! যাকে আমি নিজ হাতে সৃষ্টি করলাম, তার সন্তানদেরকে আমি তাদের সমান করবো না__ যাদেরকে আমি কুন (হও) বলতেই হয়ে গেছে। সহীহ বুখারী ও মুসলিম ইত্যাদিতে বিভিন্ন সুত্রে বর্ণিত একটি হাদীস আছে যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ “আল্লাহ তা'আলা আদম (আ)-কে তার আকৃতিতে সৃষ্টি করেন।” এ হাদীসের ব্যাখ্যায় অনেকে অনেক অভিমত ব্যক্ত করেছেন। তার বিস্তারিত আলোচনার অবকাশ নেই। আল্লাহ সর্বজ্ঞ। আদম (আ)-এর ওফাত ও আপন পুত্র শীছ (আ)-এর প্রতি তার ওসীয়ত শীছ অর্থ আল্লাহর দান । হাবীলের নিহত হওয়ার পর তিনি এ সন্তান লাভ করেছিলেন বলে আদম ও হাওয়া (আ) তার এ নাম রেখেছিলেন । আবূ যর (রা) রাসুলুল্লাহ (সা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আল্লাহ তাআলা একশ' চারখানা সহীফা (পুস্তিকা) নাধিল করেন। তন্মধ্যে পঞ্চাশটি নাধিল করেন শীছ-এর উপর । মুহাম্মদ ইব্ন ইসহাক বলেন, মৃত্যুর সময় ঘনিয়ে এলে আদম (আ) তার পুত্র শীছ (আ)-কে ওসীয়ত করেন, তাকে রাত ও দিবসের ক্ষণসমূহ এবং সেসব ক্ষণের ইবাদতসমূহ শিখিয়ে যান ও ভবিষ্যতে ঘটিতব্য তুফান সম্পর্কে অবহিত করে যান । মুহাম্মদ ইবৃন ইসহাক (র) বলেন, আজকের সকল আদম সন্তানের বংশধারা শীছ পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায় এবং শীছ ব্যতীত আদম (আ)-এর অপর সব ক'টি বংশধারাই বিলুপ্ত হয়ে যায়৷ আল্লাহই সর্বজ্ঞ । আল-বিদায়া ওয়ান নিহায়া শি উন গালি 50107
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।