0০011161715 ২. ইব্ন কাসীর (র)-এর জীবনী কে) ব্যক্তি পরিচয় তীর নাম ইসমাঈল ইব্ন- উমর ইব্ন কাসীর ইব্ন দূ ইবন কাসীর ইবৃন দিরা আল- কুরায়শী ৷ তার খান্দানটি কুরায়শের বনী হাসালা শাখা গোত্রের অন্তর্ভুক্ত । সন্ত্ান্ত গোত্ররূপে এ গোত্রটির খ্যাতি রয়েছে । তাদের বংশ লতিকা সংরক্ষিত রয়েছে। আমার শ্রদ্ধাভাজন শিক্ষক আল মিয্যী এ বংশ লতিকার কিছু অংশ সম্পর্কে অবগতি লাভ করেছেন__ যদ্দরুন তিনি আনন্দিত হন ও অনেকটা বিন্ময়বোধ করেন । এ জন্যে তিনি আমার বংশ তালিকায় “আল কুরায়শী* উপাধি লেখা শুরু করেন ।৪০ আমার নিকট এটি ইব্ন কাসীর (র)-এর বিশুদ্ধতম বংশ তালিকা । কারণ, ইব্ন কাসীর (র) তার ইতিহাস গ্রন্থ “আল-বিদায়া ওয়ান্ নিহায়া'তে নিজে এটি উদ্ধৃত করেছেন । এজন্যে তার নাম ও বংশ পরিচয়ে যে মতভেদ পরিলক্ষিত হয়ে থাকে সে সম্পর্কে আমরা আলোকপাত করবো না।৪১ কারণ যার সম্পর্কে এসব বিবৃতি তার সুস্পষ্ট বক্তব্যের বিপরীতে অন্য সব তথ্য একেবারে গুরম্ত্হীন। জন্ম £ ৭০১ হিজরী সনে ইব্ন কাছীর (র) জন্মগ্রহণ করেন । যেমনটি “আল-বিদায়া ওয়ান নিহায়া'তে তিনি উল্লেখ করেছেন।৪২ এ থেকে তার জন্ম তারিখ সম্পর্কে যে মতপার্ণক্য ছিল তার নিরসন হল।৪৩ তার জন্মস্থান ছিল 'বুসরা'*-এর অন্তর্গত 'মিজদাল' নামক জনপদে । “'আল-বিদায়া ওয়ান নিহায়া" গ্রন্থে তার জন্স্থান “মুজায়দিল' বলে তিনি উল্লেখ করেছেন ।8৪ যতদূর মনে হয় ভুলক্রমেই এমনটি লিখিত হয়েছে। তার পিতা £ তার পিতা হলেন খতীব শিহাবউদ্দীন আবু হাফ্স উমর ইব্ন কাসীর । তিনি বসবাস করতেন বুসরা নগরীর পশ্চিমে অবস্থিত 'শারকাবীন' গ্রামে ৷ বসরা ও শারকাবীনের দূরত খুবই সামান্য । খতীব শিহাবউদ্দীন ৬৪০ হিজরীতে জন্মগ্রহণ করেন । তার মাতুল গোত্র বনু উকবায় তিনি বিদ্যার্জনে ব্রতী হন। তিনি চমত্কার কবিতা লিখতেন । বুসরার আন্নাকা অঞ্চলের বিদ্যালয়সমূহে তিনি লেখাপড়া করেন। তারপর বুসরার পূর্বদিকে অবস্থিত খিতাবা জনপদে চলে যান। তিনি শাফিঈ মাযহাব অবলম্বন করেন এবং ইমাম নওয়াবী ও ইমাম গাযারীর নিকট বিদ্যা শিক্ষা করেন। তিনি সেখানে প্রায় ১২ বছর অবস্থান করেন। (৪০) ইব্ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ৩২। (৪১) ইব্ন হাজর, আদদুরারুল কামিনা, খঃ ১, পৃঃ ২৯৯, ৩৭৭। দাক্উদী, তাবাকাতুল মুফাস্সিরীন, খঃ ১, পৃঃ ১১০। যাহাবী ঃ তাবাকাতুল হুফ্ফাজ পৃঃ ৫৭, যিরকানী আল-আলাম, খঃ ১, পৃঃ ৩২০। (৪২) ইবৃন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ২২। (৪৩) ইব্ন কাসীর, উমাদাতুত্ তাফসীর (আল মুকাদ্দামা) খঃ ১১, পৃঃ ২২1 যারকানী, আল ইলাম, খঃ ১: পৃঃ ৩৭। * বর্তমানে উযা হুরান নামে পরিচিত । (88) ইবৃন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড ১৪, পৃঃ ৩২। আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৪-- ড//৬/.911001109.00])
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।