0০011161715 ২২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া সন্তানাদি না বাচার কী যুক্তি থাকতে পারে? নিশ্চিত হলো এই যে, একে মারফু আখ্যা দেয়া ভুল। মওকুফ হওয়াই যথার্থ । আমি আমার তাফসীরের কিতাবে বিষয়টি আলোচনা করেছি । সমস্ত প্রশংসা আল্লাহর । উল্লেখ যে, আদম ও হাওয়া (আ) অত্যন্ত মুত্তাকী ছিলেন। কেননা আদম (আ) হলেন মানব জাতির পিতা । আল্লাহ তা'আলা তাকে নিজ হাতে সৃষ্টি করেন, তার মধ্যে নিজের রূহ সঞ্চার করে তার ফেরেশতাদেরকে তার সম্মুখ সিজদাবনত করান, তাকে যাবতীয় বস্তুর নাম শিক্ষা দেন ও তাকে জান্নাতে বসবাস করতে দেন। ইব্ন হিব্বান (র) তার সহীহ গ্রন্থে আবু যর (রো) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! নবীর সংখ্যা কত? রাসূলুল্লাহ (সা) বললেন £ এক লক্ষ চব্বিশ হাজার । আমি বললাম, হে আল্লাহর রাসূল! তাদের মধ্যে রাসূলের সংখ্যা কত? রাসূলুল্লাহ (সা) বললেন £ তিনশ তেরজনের বিরাট একদল । আমি বললাম, তাদের প্রথম কে ছিলেন? রাসূলুল্লাহ (সো) বললেন ঃ আদম (আ)। আমি বললাম, হে আল্লাহর রাসূল! তিনি কি প্রেরিত নবী? রাসূলুল্লাহ (সো) বললেন, হ্যা। আল্লাহ তাকে নিজ হাতে সৃষ্টি করেন। তারপর তার মধ্যে তার রূহ্ সঞ্চার করেন। তারপর তাকে নিজেই সুঠাম করেন । তাবারানী (র) বর্ণনা করেন যে, ইবন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ৫ “শুনে রেখ, ফেরেশতাদের সেরা হলেন জিবরাঈল (আ)। নবীদের সেরা হলেন আদম (আ)। দিবসের সেরা হলো জুমআর দিন, মাসের সেরা হলো রমযান, রাতের সেরা হলো লাইলাতুল কদর এবং নারীদের সেরা হলেন ইমরান তনয়া মারয়াম ।” এটি দুর্বল সনদ । কারণ, রাবী আবু হুরমুয নাফি“কে ইব্ন মাঈন মিথ্যুক সাব্যস্ত করেছেন । আর আহমদ, আবূ যুর'আ, আবু হাতিম, ইব্ন হিব্বান (র) প্রমুখ তাকে দুর্বল আখ্যা দিয়েছেন । আল্লাহ সর্বজ্ঞ। | কা'ব আল-আহবার বলেন, জান্নাতে কারো দাড়ি থাকবে না। কেবল আদম (আ)-এর নাভি পর্যন্ত দীর্ঘ কালো দাড়ি থাকবে । আর জান্নাতে কাউকে উপনাম ধরে ডাকা হবে না । শুধুমাত্র আদম (আ)-কেই উপনাম ধরে ডাকা হবে । দুনিয়াতে তার উপনাম হলো আবুল বাশার আর জান্নাতে হবে আবু মুহাম্মদ । ইব্ন আদী জাবির ইব্ন আবদুল্লাহ (রা) থেকে মার সুত্রে বর্ণনা করেন যে, “আদম (আ) ব্যতীত সকল জান্নাতীকেই স্বনামে ডাকা হবে। আদম (আ)-কে ডাকা হবে আবূ মুহাম্মদ উপনামে ।” ইব্ন আবূ আদী আলী (রা) ইব্ন আবু তালিব-এর হাদীস থেকেও এ হাদীসটি বর্ণনা করেছেন৷ তবে তা সর্বদিক থেকেই দুর্বল । আল্লাহ সর্বজ্ঞ । সহীহ বুখারী ও মুসলিমে বর্ণিত মি“রাজ সংক্রান্ত হাদীসে আছে যে, রাসূলুল্লাহ (সা) যখন নিম্ন আকাশে আদম (আ)-এর নিকট গমন করেন; তখন আদম (আ) তাকে বলেছিলেন, পুণ্যবান পুত্র ও পুণ্যবান নবীকে স্বাগতম । তখন রাসূলুল্লাহ (সো) তার ডানে একদল এবং বামে একদল লোক দেখতে পান। আদম (আ) ডানদিকে দৃষ্টিপাত করে হেসে দেন ও বামদিকে দৃষ্টিপাত করে কেঁদে পেলেন। রাসূলুল্লাহ (সা) বলেন £ আমি তখন জিজ্ঞেস করলাম, জিবরাঈল ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।