Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২২১ আহ্‌লে কিতাবদের হাতে রক্ষিত তথাকথিত তাওরাতে আমি দেখেছি যে, আল্লাহ্‌ তা'আলা কাবীলকে অবকাশ দিয়েছিলেন। সে এডেনের পূর্বদিকে অবস্থিত নূদ অঞ্চলের কিন্নীন নামক স্থানে কিছুকাল বসবাস করেছিল এবং খানৃখ নামক তার একটি সন্তানও জন্ম হয়েছিল । তারপর খানুকের ওরসে উনদুর, উনদুরের ওঁরসে মাহ্ওয়াবীল, মাহওয়াবীলের ওঁরসে মুতাওয়াশীল এবং মুতাওয়াশীলের ওরসে লামাকের জন্ম হয়। এই লামাক দু" মহিলাকে বিবাহ করে । একজন হলো আদা আর অপর জন সালা । আদা ইবিল নামক একটি সন্তান প্রসব করেন । এ ইবিলই সর্বপ্রথম ব্যক্তি যিনি গন্জাকৃতির তাবুতে বসবাস করেন এবং সম্পদ আহরণ করেন। এ আদার গর্ভে নওবিল নামক আরেকটি সন্তান জন্ম হয় এবং এঁ ব্যক্তিই সর্বপ্রথম বাদ্যযন্ত্র এবং করতাল ব্যবহার করে । আর সালা তুবলাকীন নামক একটি সন্তান প্রসব করেন । এ তুবলাকীনই সর্বপ্রথম তামা ও লোহা ব্যবহার করেন। সালা একটি কন্যা সন্তানও প্রসব করেন, তার নাম ছিল না"মা। কথিত তাওরাতে এও আছে যে, আদম (আ) একদা স্ত্রী সহবাস করলে তার একটি পুত্র সন্তান জন্মলাভ করে । স্ত্রী তার নাম শীছ রেখে বললেন, কাবীল কর্তৃক নিহত হাবীলের পরিবর্তে আমাকে এ সন্তান দান করা হয়েছে বলে এর এ নাম রাখা হলো । এ শীছের ওঁরসে আনৃশ-এর জন্ম হয়। কথিত আছে যে, শীছ-এর যেদিন জন্ম হয় সেদিন আদম (আ)-এর বয়স ছিল একশ ত্রিশ বছর। এরপর তিনি আরো আটশ বছর বেঁচেছিলেন। আনৃশের জন্মের দিন শীছ-এর বয়স ছিল একশ পয়ষ্টি বছর। এরপর তিনি আরো আটশ' সাত বছর বেঁচেছিলেন। আনৃশ ছাড়া তার আরো কয়েকটি ছেলে-মেয়ে ভূমিষ্ঠ হন। আনূশের বয়স যখন নব্বই বছর, তখন তার পুত্র কীনান-এর জন্ম হয়। এরপর তিনি আরো আটশ"' পনের বছর বেঁচেছিলেন। এ সময়ে তার আরো কয়েকটি ছেলে-মেয়ের জন্ম হয় । তারপর যখন কীনানের বয়স সত্তর বছরে উপনীত হয়, তখন তার ওঁরসে মাহলাইল-এর জন্ম হয়। এরপর তিনি আরো আটশ চল্লিশ বছর আয়ু পান । এ সময়ে তার আরো কিছু ছেলে-মেয়ের জন্ম হয়। তারপর মাহলাইল পয়ষ্টি বছর বয়সে উপনীত হলে তার পুত্র য়ারদ-এর জন্ম হয়। এরপর তিনি আরো আটশ ত্রিশ বছর বেঁচে ছিলেন। এ সময়ে তার আরো কয়েকটি ছেলে-মেয়ে জন্ম হয়। তারপর য়ারদ একশ বাধন্টি বছর বয়সে পৌঁছুলে তার পুত্র খানৃখ-এর জন্ম হয়। এরপর তিনি আরো আটশ' বছর বেঁচে থাকেন। এ সময়ে তার আরো কয়েকটি পুত্র-কন্যার জন্ম হয়। তারপর খানৃখের বয়স পয়ষন্টি বছর হলে তার পুত্র মুতাওয়াশ্শালিহ-এর জন্ম হয়। এরপর তিন্বি আরো আটশ' বছর বেঁচেছিলেন। এ সময়ে তার আরো কয়েকটি ছেলে-মেয়ে জন্ম নেয়। তারপর যখন মুতাওয়াশুশালিহ একশ সাতাশি বছর বয়সে উপনীত হন, তখন তীর পুত্র লামাক-এর জন্ম হয় । এরপর তিনি আরো সাতশ বিরাশি বছর হায়াত পান। এ সময়ে তার আরো কয়েকটি ছেলে-মেয়ে জন্মলাভ করে। লামাক এর বয়স একশ" বিরাশি বছর হলে তার ওরসে নৃহ (আ)-এর জন্ম হয়। এর পর তিনি আরো পাচশ" পচানব্বই বছর বেঁচে থাকেন । এ সময়ে তার আরো করেকটি ছেলে-মেয়ের জন্ম হয়। তারপর নূহ (আ)-এর বয়স পাচশ বছর হলে তার ওরসে সাম, হাম ও য়াফিছ-এর জন্ম হয়। এ হলো আহলি কিতাবদের গ্রন্থের সুস্পষ্ট বর্ণনা । ড/৬/৬/.9110001119.001)

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।