0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২১৯ ইমাম আহমদ, আবু দাউদ ও তিরমিযী (র) সা'দ ইব্ন আবু ওয়াক্কাস (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি উছমান ইব্ন আফ্ফান (রা)-এর গোলযোগের সময় বলেছিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ “অদূর ভবিষ্যতে এমন একটি গোলযোগ হবে যে, সে এবং চলত্ত ব্যক্তি ধাবমান ব্যক্তির চাইতে উত্তম হবে ।” এ কথা শুনে সা'দ ইব্ন আবু ওয়াক্কাস (রা) বললেন, আচ্ছা, কেউ যদি আমার ঘরে প্রবেশ করে আমাকে হত্যা করার জন্য হাত বাড়ায় তখন আমি কি করব? রাসূলুল্লাহ (সা) বললেন £ “তখন তুমি আদমের পুত্রের ন্যায় হয়ো ।” হুযায়ফা ইব্ন য়ামান (রা) থেকে ইব্ন মারদুয়েহ মারফু সুত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন । তাতে রাসূলুল্লাহ (সা) বলেছেন £ “তখন তুমি আদমের দু'"পুত্রের উত্তমজনের ন্যায় হয়ো ।” মুসলিম এবং একমাত্র নাসাঈ ব্যতীত সুনান সংকলকগণ আবু যর (রা) থেকে এরূপ বর্ণনা করেছেন। আহমদ (র) বর্ণনা করেন যে, ইব্ন মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ “অন্যায়ভাবে যে ব্যক্তিই নিহত হয় তার খুনের একটি দায় আদমের প্রথম পুত্রের ঘাড়ে চাপে। কারণ সে-ই সর্বপ্রথম হত্যার রেওয়াজ প্রবর্তন করে ।” আবু দাউদ (র) ব্যতীত সিহাহ সিত্তাহ্র সংকলকগণ এ হাদীসটি বর্ণনা করেছেন । তদ্ধপ আব্দুল্লাহ ইব্ন “আমর ইব্ন আস (রা) ও ইবরাহীম নাখয়ী (র) থেকে বর্ণিত আছে যে, তারা এতটুকু বলার পর আরো বলেছেন যে, দামেশৃকের উত্তর সীমান্তে কাসিউন পাহাড়ের সন্নিকটে একটি বধ্যভূমি আছে বলে কথিত আছে। এ স্থানটিকে মাগারাতুদ দাম বলা হয়ে থাকে । কেননা সেখানেই কাবীল তার ভাই হাবীলকে খুন করেছিল বলে কথিত আছে। এ তথ্যটি আহলে কিতাবদের থেকে সংগৃহীত । তাই এর যথার্থতা সম্পর্কে আল্লাহ-ই ভালো জানেন । হাফিজ ইব্ন আসাকির রে) তার গ্রন্থে আহমদ ইব্ন কাসীর (র)-এর জীবনী প্রসঙ্গে উল্লেখ করেছেন যে, তিনি একজন পুণ্যবান লোক ছিলেন। তিনি রাসুলুল্লাহ (সো), আবু বকর (রা), উমর (রা) ও হাবীলকে স্বপ্ন দেখেন ।.তিনি হাবীলকে কসম দিয়ে জিজ্ঞেস করেন যে, এখানেই তার রক্তপাত করা হয়েছে কি না। তিনি শপথ করে তা স্বীকার করেন এবং বলেন যে, তিনি আল্লাহর নিকট দু'আ করেছিলেন, যেন তিনি এ স্থানটিকে সব দু'আ কবুল হওয়ার স্থান করে দেন। আল্লাহ্ তাআলা তার দু'আ কবুল করেন। আর রাসূলুল্লাহ (সা) এ ব্যাপারে তাকে সমর্থন দান করে বলেন ঃ আবু বকর (রা) ও উমর (রা) প্রতি বৃহস্পতিবার এ স্থানটির যিয়ারত করেন । এটি একটি স্বপ্ন মাত্র । ঘটনাটি সত্যি সত্যি আহমদ ইব্ন কাসীর-এর হলেও এর উপর শরয়ী বিধান কার্যকর হবে না। আল্লাহ সর্বজ্ঞ। 43৯1 ১৫55 631% ৯১৫ 4295 ০3৮ ৪১ ৩৩৪ ০৩৪ রস 1101 ৫444 ৮৪13৮৮49935 1১211155৩১০ ০25 1১৮ ০১৬৩৭ অর্থাৎ__ তারপর আল্লাহ এক কাক পাঠালেন, যে তার ভাই-এর শব কিভাবে গোপন করা যায় তা দেখাবার জন্য মাটি খনন করতে লাগল । সে বলল, হায়! আমি কি এ কাকের মতও ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।