Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২১৭ সুদ্দী রে) ইব্‌ন আব্বাস ও ইব্‌ন মাসউদ (রা)-সহ কতিপয় সাহাবা সুত্রে বর্ণনা করেন যে, আদম (আ) এক গর্ভের পুত্র সন্তানের সঙ্গে অন্য গর্ভের কন্যা সন্তানকে বিয়ে দিতেন । হাবীল সে মতে কাবীলের যমজ বোনকে বিয়ে করতে মনস্থ করেন । কাবীল বয়সে হাবীলের চাইতে বড় ছিল । আর তার বোন ছিল অত্যধিক রূপসী |১. তাই কাবীল ভাইকে না দিয়ে নিজেই আপন বোনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাইল এবং আদম (আ) হাবীলের সাথে তাকে বিবাহ দেয়ার আদেশ করলে সে তা অগ্রাহ্য করল । ফলে আদম (আ) তাদের দু'জনকে কুরবানী করার আদেশ দিয়ে নিজে হজ্জ করার জন্য মন্কায় চলে যান । যাওয়ার প্রান্কালে তিনি আসমানসমূহকে তার সন্তানদের দেখাশুনার দায়িত্ব দিতে চান কিন্তু তারা তা গ্রহণে অস্বীকৃতি জানায় । যমীন এবং পাহাড় পর্বতসমূহকে তা নিতে বললে তারাও অস্বীকৃতি জানায় । অবশেষে কাবীল এ দায়িত্ভার গ্রহণ করে । তারপর আদম (আ) চলে গেলে তারা তাদের কুরবানী করে । হাবীল একটি মোটা-তাজা বকরী কুরবানী করেন। তার অনেক বকরী ছিল । আর কাবীল কুরবানী দেয় নিজের উৎপাদিত নিম্নমানের এক বোঝা শস্য । তারপর আগুন হাবীলের কুরবানী গ্রাস করে নেয় আর কাবীলের কুরবানী অগ্রাহ্য করে । এতে কাবীল ক্ষেপে গিয়ে বলল, তোমাকে আমি হত্যা করেই ছাড়ব। যাতে করে তুমি আমার বোনকে বিয়ে করতে না পার । উত্তরে হাবীল বললেন, আল্লাহ্‌ তা“আলা কেবল মুত্তাকীদের কুরবানী-ই কবুল করে থাকেন। ইব্ন আব্বাস (রা) থেকে আরো একাধিক সুত্রে এবং আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) থেকেও এটা বর্ণিত আছে। আবদুল্লাহ ইব্ন আমর (রা) বলেন, আল্লাহর কসম! তাদের দু'জনের মধ্যে নিহত লোকটি-ই অধিকতর শক্তিশালী ছিল। কিন্তু নিদোর্ষ থাকার প্রবণতা তাকে হত্যাকারীর প্রতি হাত বাড়ানো থেকে বিরত রাখে । আবু জাফর আল-বাকির (র) বলেন, আদম (আ) হাবীল ও কাবীলের কুরবানী করার এবং হাবীলের কুরবানী কবুল হওয়ার আর কাবীলের কুরবানী কবুল না হওয়ার প্রত্যক্ষদর্শী ছিলেন। তখন কাবীল বলল, ওর জন্য আপনি দু'আ করেছিলেন বিধায় তার কুরবানী কবুল হয়েছে আর আমার জন্য আপনি দু'আই করেননি । সাথে সাথে সে ভাইকে হুমকি প্রদান করে । এর কিছুদিন পর একরাতে হাবীল পশুপাল নিয়ে বাড়ি ফিরতে বিলম্ব করেন । ফলে আদম (আ) তার ভাই কাবীলকে বললেন, দেখতো ওর আসতে এত দেরি হচ্ছে কেন? কাবীল গিয়ে হাবীলকে চারণ ভূমিতে দেখতে পেয়ে তাকে বলল, তোমার কুরবানী কবুল হলো আর আমারটা হয়নি । হাবীল বললেন, আল্লাহ কেবল মুস্তাকীদের কুরবানী-ই কবুল করে থাকেন । এ কথা শুনে চটে গিয়ে কাবীল সাথে থাকা একটি লোহার টুকরো দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। ১. মূল আরবীতে সম্ভবত ভুলবশত কাবীল স্থলে হাবীল ছাপা হয়েছে৷ _-_ সম্পাদকদয় র আল-বিদায়া ওয়ান নিহায়া চিহ7

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।