0০011161715 ২১৪ আল-বিদায়া ওয়ান নিহায়া সুদীর্ঘ সময়ই অবস্থান করে থাকবেন। যেমন ইব্ন আব্বাস (রা), মুজাহিদ ও যাহ্হাক (র) থেকে বর্ণিত এবং ইব্ন জারীর (র) কর্তৃক সমর্থিত হয়েছে বলে পূর্বেই উল্লেখিত হয়েছে। ইবনে জারীর রে) বলেন, এটা জানা কথা যে, আদম (আ)-কে সৃষ্টি করা হয়েছে জুম“আ দিবসের শেষ প্রহরে । আর তথাকার এক প্রহর দুনিয়ার তিরাশি বছর চার মাসের সমান | এতে প্রমাণিত হয় যে, রূহ সঞ্ধারের পূর্বে মাটির মূর্তিরপে আদম (আ) চল্লিশ বছর এমনিতেই পড়ে রয়েছিলেন। আর পৃথিবীতে অবতরণের পূর্বে জান্নাতে অবস্থান করেছেন তেতাল্লিশ বছর চার মাস কাল। আল্লাহই সর্বজ্ঞ। আবদুর রায্যাক রে) বর্ণনা করেন যে, "আতা ইবনে আবু রাবাহ (র) বলেন, আদম (আ)-এর পদদ্বয় যখন পৃথিবী স্পর্শ করে তখনো তার মাথা ছিল আকাশে । তারপর আল্লাহ তার দৈর্ঘ্য ষাট হাতে কমিয়ে আনেন। ইব্ন আব্বাস (রা) সূত্রেও এরূপ একটি বর্ণনা আছে। তবে এ তথ্যটি আপত্তিকর । কারণ ইতিপূর্বে আবু হুরায়রা (রা) কর্তৃক সর্বজন স্বীকৃত বিশুদ্ধ হাদীস উদ্ধৃত করে এসেছি যে, রাসূলুল্সাহ (সো) বলেছেন, আল্লাহ তা“আলা আদম (আ)-কে ষাট হাত দীর্ঘ করে সৃষ্টি করেন। এরপর তার সন্তানদের উচ্চতা কমতে কমতে এখন এ পর্যন্ত এসে পৌছেছে। এ হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, আদম (আ)-কে সৃষ্টিই করা হয়েছে ষাট হাত দৈর্ঘ্য দিয়ে: তার বেশি নয় । আর তার সন্তানদের উচ্চতা ত্রাস পেতে পেতে এখন এ পর্যায়ে এসে উপনীত হয়েছে। ইবনে জারীর (রে) ইবনে আব্বাস রো) থেকে বর্ণনা করেন যে, আল্লাহ তা'আলা বলেন, হে আদম! আমার আরশ বরাবর পৃথিবীতে আমার একটি সম্মানিত স্থান আছে। তুমি গিয়ে তথায় আমার জন্য একটি ঘর নির্মাণ করে তা তাওয়াফ কর, যেমনটি ফেরেশতারা আমার আরশ তাওয়াফ করে । অতঃপর আল্লাহ্ তা“আলা তার কাছে একজন ফেরেশতা প্রেরণ করেন । তিনি আদম (আ)-কে জায়গাটি দেখিয়ে দেন এবং তাকে হজ্জের করণীয় কাজসমূহ শিখিয়ে দেন। ইবনে জারীর (র) আরো উল্লেখ করেন যে, দুনিয়ার যেখানে সেখানে আদম (আ)-এর পদচারণা হয়, পরবতীতে সেখানেই এক একটি জনবসতি গড়ে ওঠে। ইবনে আব্বাস (রা) থেকে আরো বর্ণিত আছে যে, পৃথিবীত আদম (আ)-এর প্রথম খাদ্য ছিল গম। জিবরাঈল (আ) তার কাছে সাতটি গমের বীজ নিয়ে উপস্থিত হলে তিনি জিজ্ঞাসা করলেন, এগুলো কি? জিবরাঈল (আ) বললেন, এ-ই তো আপনার সেই নিষিদ্ধ বৃক্ষের ফল, যা আপনি খেয়েছিলেন । আদম (আ) জিজ্ঞাসা করলেন, এগুলো আমি কি করব? জিবরাঈল (আ) বললেন, যমীনে বপন করবেন । উল্লেখ্য যে, তার প্রতিটি বীজের ওজন ছিল দুনিয়ার এক লক্ষ দানা অপেক্ষা বেশি । বীজগুলো রোপণ করার পর ফসল উৎপন্ন হলে আদম (আ) তা কেটে মাড়িয়ে পিষে আটা বানিয়ে খামির করে রুটি বানিয়ে বহু ক্লেশ ও শ্রমের পর তা আহার করেন। এ প্রসঙ্গেই আল্লাহ্ তা*আলা বলেন ৪ | (£৫:২:১২ %.$ সুতরাং সে যেন তোমাদের কিছুতেই জান্নাত থেকে বের করে না দেয়। দিলে তোমরা দুঃখ পাবে ।' (২০-১১৭) ফাদ .211100109.0010
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।