0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২১১ ইমাম আহমদ আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ, ইব্নে জারীর ও ইব্নে আবু হাতিম ও আবু হাতিম ইব্ন হিব্বান (র) বিভিন্ন সূত্রে ইমাম মালেক রে) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী (র) হাদীসটি “হাসান সহীহ' বলে মন্তব্য করেছেন । তবে উমর (রা) নিকট থেকে মুসলিম ইব্ন ইয়াসার (র) সরাসরি হাদীসটি শুনেননি। আবু হাতিম ও আবু যুর“আ (র) এ অভিমত পেশ করেছেন। আবু হাতিম রে) আরো বলেছেন যে, এ দুজনের মাঝে আরেক খাত্তাব, মধ্যবর্তী রাবী নুয়ায়ম ইবৃন রবীয়ার নামও উল্লেখ করেছেন। দারা কুতনী বলেন, “উপরোক্ত সব কটি হাদীস এ কথা প্রমাণ করে যে, আল্লাহ্ তা'আলা আদম (আ)-এর সন্তানদের তারই পিঠ থেকে ছোট ছোট পিঁপড়ার মত বের করে এনেছেন এবং তাদেরকে ডান ও বাম এ দু'দলে বিভক্ত করে ডান দলকে বলেছেন, তোমরা জান্নাতী, আমি কাউকে পরোয়া করি না। আর বাম দলকে বলেছেন, তোমরা জাহান্নামী, আমার কারো পরোয়া নেই।” পক্ষান্তরে তাদের নিকট থেকে সাক্ষ্য এবং আল্লাহর একতৃ সম্পর্কে তাদের থেকে স্বীকারোক্তি নেয়ার কথা প্রামাণ্য কোন হাদীস পাওয়া যায় না। সূরা আরাফের একটি আয়াতকে এ অর্থে প্রয়োগ করার ব্যাপারে আপত্তি রয়েছে। যথাস্থানে এ বিষয়ে আমি সবিস্তার আলোচনা করেছি। তবে এ মর্মে ইমাম আহমদ (র) কর্তৃক বর্ণিত একটি হাদীস আছে। ইমাম মুসলিমের শর্তানুযায়ী যার সনদ উত্তম ও শক্তিশালী । হাদীসটি হলো ঃ ইবন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন £ আল্লাহ তা'আলা জিলহজ্জের নয় তারিখে নু'মান নামক স্থানে আদম (আ)-এর পিঠ থেকে অঙ্গীকার নেন। তারপর তার মেরুদণ্ড থেকে কিয়ামত পর্যস্ত আগমনকারী) তার সকল সন্তানকে বের করে এনে তার সম্মুখে ছড়িয়ে দেন। তারপর তাদের সাথে সামনা-সামনি কথা বলেন । তিনি তাদের জিজ্ঞাসা করেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, নিশ্চয়ই, আমরা সাক্ষী থাকলাম । এ স্বীকৃতি গ্রহণ এ জন্য যে, তোমরা যেন কিয়ামতের দিন বলতে না পারো আমরা তো এ ব্যাপারে অনবহিত ছিলাম ! কিংবা তোমরা যেন বলতে না পার যে, আমাদের পূর্ব-পুরুষগণই তো আমাদের পূর্বে শির্ক করে । আর আমরা তো তাদের পরবর্তী বংশধর, তবে কি পথভ্রষ্টদের কৃত-কর্মের জন্য তুমি আমাদের ংস করবে ? ৭ে ৪১৭২ - ১৭৩) ও ইমাম নাসাঈ, ইব্ন জারীর ও হাকিম (র) এ হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম (রে) হাদীসটির সনদ সহীহ বলে মন্তব্য করেছেন। প্রামাণ্য. কথা হলো, বর্ণিত হাদীসটি আসলে ইব্ন আব্বাস (রা)-এর উক্তি। আব্দুল্লাহ ইবনে উমর (রা) থেকেও মওকুফ, মরফু উভয় সুত্রেই হাদীসটি বর্ণিত হয়েছে! তবে মওফুক সৃত্রটিই সর্বাধিক বিশুদ্ধ। তবে অধিকাংশ আলিমের মতে, সেদিন আদম (আ)-এর সন্তানদের কাছ থেকে অঙ্গীকার নেয়া হয়েছে। তাদের দলীল হলো, ইমাম আহমদ রে) বর্ণিত নিম্নোক্ত হাদীসটি | যাতে আছে - আনাস (রা) বলেন, রসূলুল্লাহ্ (সা) বলেছেন ঃ “কিয়ামতের দিন কোন এক জাহান্নামীকে বলা হবে__ আচ্ছা, যদি তুমি পৃথিবীর সমুদয় বস্তু-সন্ভারের মালিক হতে; তাহলে এখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তার সমস্ত কিছু মুক্তিপণ রূপে দিতে প্রস্তুত থাকতে? উত্তরে দড৮ড৬.2110001097.00110
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।