0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২০৯ ইমাম আহমদ রে) তার মুসনাদে বর্ণনা করেন যে, আবুদ্ দারদা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ যথা সময়ে আল্লাহ্ তা'আলা আদম (আ)-কে সৃষ্টি করে তার ডান কাধে আঘাত করে মুক্তার ন্যায় ধবধবে সাদা তার একদল সন্তানকে বের করেন । আবার তার বাম কাধে আঘাত করে কয়লার ন্যায় মিশমিশে কালো একদল সন্তানকে বের করে আনেন । তারপর ডান পাশের গুলোকে বললেন, তোমরা জান্নাতগামী, আমি কারো পরোয়া করি না। আর বাম কাধের গুলোকে বললেন, তোমরা জাহান্নামগামী , আমি কারো পরোয়া করি না। ইব্নে আবুদ্ দুনিয়া (র) বর্ণনা করেন যে, হাসান (র) বলেন, “আদম (আ)-কে সৃষ্টি করে আল্লাহ তা“আলা তার ডান পার্খদেশ থেকে জান্নাতীদের আর বাম পার্থ্দেশ থেকে জাহান্নামীদের বের করে এনে তাদেরকে যমীনে নিক্ষেপ করেন। এদের মধ্যে কিছু লোককে অন্ধ, বধির ও অন্যান্য রোগে আক্রান্ত দেখে আদম (আ) বললেন, হে আমার রব! আমার সন্তানদের সকলকে এক সমান করে সৃষ্টি যে করলেন না তার হেতু কি? আল্লাহ বললেন, “আমি চাই যে, আমার শুকরিয়া আদায় হোক ।” আব্দুর রায্যাক অনুরূপ রিওয়ায়ত বর্ণনা করেছেন। ইব্ন হিব্বানের এ সংক্রান্ত বর্ণনার শেষ দিকে আছে-_আল্লাহ্র মর্জি মোতাবেক আদম (আ) কিছুকাল জান্নাতে বসবাস করেন । তারপর সেখান থেকে পৃথিবীতে অবতরণ করেন। অবশেষে এক সময় আযরাঈল (আ) তার নিকট আগমন করলে তিনি বললেন, আমার আমু তো এক হাজার বছর । আপনি নির্ধারিত সময়ের আগেই এসে পড়েছেন। আযরাঈল (আ) বললেন, আপনি ঠিকই বলেছেন। কিন্তু আপনি না আপনার আয়ু থেকে চল্লিশ বছর আপনার সন্তান দাউদকে দিয়ে দিয়েছিলেন । কিন্তু আদম (আ) তা অস্বীকার করে বসেন । ফলে তার সন্তানদের মধ্যেও অস্বীকার করার প্রবণতা সৃষ্টি হয়। তিনি পূর্বের কথা ভুলে যান। ফলে তার সন্তানদের মধ্যে বিস্থৃতির প্রবণতা দেখা দেয়। সেদিন থেকেই পারস্পরিক লেন-দেন লিপিবন্ধ করে রাখার এবং সাক্ষী রাখার আদেশ জারি হয়।” ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন ঃ “আল্লাহ্ তা'আলা হযরত আদম (আ)-কে ঘাট হাত দীর্ঘ করে সৃষ্টি করেন। তারপর বললেন, এ ফেরেশতা দলের কাছে গিয়ে তুমি তাদের সালাম কর এবং লক্ষ্য করে শোন, তারা তোমাকে কি উত্তর দেয়। কারণ এটাই হবে তোমার এবং তোমার সন্তান-সম্ততির অভিবাদন । আদেশ মত ফেরেশতাগণের কাছে গিয়ে তিনি 45:15 2441 বলে সালাম করেন, আর তীরা 4111 ২২5 41515 (94441 বলে উত্তর দেন। উল্লেখ্য যে, আদমের সন্তানদের যারাই জান্নাতে প্রবেশ করবে, তারা সকলেই আদম (আ)-এর আকৃতিসম্পন্ন হবে । ধীরে ধীরে ত্রাস পেতে পেতে মানুষের উচ্চতা এখন এ পর্যায়ে এসে পৌঁছেছে। অনুরূপ ইমাম বুখারী €র) “কিতাবুল ইস্তিয়ানে' আর ইমাম মুসলিম (র) তার গ্রন্থে ভিন্ন ভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা রো) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ আদম (আ)-এর উচ্চতা ছিল ষাট হাত আর প্রস্থ সাত হাত। ইমাম আহমদ (€র) বর্ণনা করেন, ইব্ন আব্বাস (রা) বলেন, বকেয়া লেন-দেন লিপিবদ্ধ করে রাখার আদেশ সংক্রান্ত আয়াত নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ্ (সা) বললেন, সর্বপ্রথম যিনি আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খ)২প্দা, 00119.001)
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।