0০011161715 ২০৮ আল-বিদায়া ওয়ান নিহায়া আবদার মঞ্্ুর করেন এবং এ ব্যাপারে ফেরেশতাগণকে সাক্ষী রাখেন। তারপর যখন আদম (আ)-এর আয়ু শেষ হয়ে আসলো তখন তার রূহ কবয করার জন্য আল্লাহ তা'আলা আযরাঈল (আ)-কে প্রেরণ করেন । তখন আদম (আট) বললেন, কেন, আমার আয়ু তো আরো চল্লিশ বছর বাকি আছে! ফেরেশতা বললেন, আপনি না আপনার আয়ুর চল্লিশ বছর আপনার সন্তান দাউদ (আ)-কে দিয়ে দিয়েছিলেন! কিন্তু আদম (আ) তা অস্বীকার করে বসেন এবং পূর্বের কথা ভুলে যান। ফলে তার সন্তানদের মধ্যে অস্বীকৃতি ও বিস্থৃতির প্রবণতা সৃষ্টি হয়। হাফিজ আবু বকর বায্যার (র) তিরমিযী ও নাসাঈ (র) তার “ইয়াওম ওয়াল লাইলা' কিতাবে আবু হুরায়রা সূত্রে এ হাদীসটি বর্ণনা করেন। তিরমিযী (র) হাদীসটি হাসান গরীব পর্যায়ের এবং ইমাম নাসাঈ (র) 'মুনকার' তথা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন। তিরমিযী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন £ “আদম (আ)-কে সৃষ্টি করে আল্লাহ্ তা'আলা তার পিঠে হাত বুলান। সাথে সাথে কিয়ামত পর্যন্ত আগমনকারী তার সবকটি সন্তান তার পিঠ থেকে ঝরে পড়ে । আর আল্লাহ্ তা'আলা তাদের প্রত্যেকের দু'চোখের মাঝে একটি করে নূরের দীপ্তি স্থাপন করে দিয়ে তাদেরকে আদম (আ)-এর সামনে পেশ করেন। তখন আদম (আ) জিজ্ঞাসা করলেন, হে আমার রব! এরা কারা? আল্লাহ্ বললেন, এরা তোমার সন্তান-সন্ততি । তখন তাদের একজনের দু'চোখের মাঝে দীপ্তিতে বিমুপ্ধ হয়ে তিনি জিজ্ঞেস করলেন, হে আমার রব! ইনি কে? আল্লাহ বললেন, সে তোমার ভবিষ্যত বংশধরের দাউদ নামক এক ব্যক্তি। তিনি আবার জিজ্ঞেস করলেন, এর আয়ু কত নির্ধারণ করেছন? আল্লাহ বললেন ঃ ষাট বছর ৷ আদম (আ) বললেন, হে আমার রব! আমার আয়ু থেকে নিয়ে এর আয়ু আরো চল্লিশ বছর বৃদ্ধি করে দিন। তারপর যখন আদম (আ)-এর আঘু শেষ হয়ে যায়; তখন জান কবয করার জন্য আযরাঈল (আ) তার কাছে আগমন করেন । তখন তিনি বললেন, আমার আয়ু না আরো চল্লিশ বছর বাকি আছে? আযরাঈল (আ) বললেন, কেন আপনি না তা আপনার সন্তান দাউদ (আ)-কে দিয়ে দিয়েছিলেন? কিন্তু আদম (আট) তা অস্বীকার করে বসেন। এ কারণে তার সন্তানদের মধ্যে অস্বীকৃতির প্রবণতা রয়েছে। তিনি পূর্বের কথা ভূলে যান। ফলে তার সন্তানদের মধ্যেও বিস্ৃতির প্রবণতা রয়েছে । আদম (আ) ক্রুটি করেন, তাই তার সন্তানরাও ক্রুটি করে থাকে । ইমাম তিরমিযী (র) হাদীসটি হাসান সহীহ বলে মন্তব্য করেছেন। আবু হুরায়রা (রা) থেকে আরো একাধিক সূত্রে হাদীসটি বর্ণিত হয়েছে। হাকিম রে) তার মুস্তাদরাকে আবু নুআয়ম (ফল ইব্নে দুকায়ন)-এর সূত্রে হাদীসটি বর্ণনা করে বলেছেন, ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী হাদীসটি সহীহ । তবে ইমাম বুখারী ও মুসলিমের কেউই হাদীসটি বর্ণনা করেননি ৷ আর ইবনে আবু হাতিম (র) হাদীসটির যে বর্ণনা দিয়েছেন তাতে এও আছে যে, আল্লাহ্ তা'আলা আদম (আ)-এর বংশধরকে তার সামনে পেশ করে বললেন, হে আদম! এরা তোমার সন্তান-সন্ততি । তখন আদম (আ) তাদের মধ্যে কুষ্ঠ ও শ্বেতী রোগী, অন্ধ এবং আরো নানা প্রকার ব্যাধিগ্রস্ত লোক দেখতে পেয়ে বললেন, হে আমার রব! আমার সন্তানদের আপনি এ দশা করলেন কেন? আল্লাহ বললেন, করেছি এ জন্য যাতে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। এর পরে বর্ণনটিতে দাউদ (আ)-এর প্রসঙ্গও রয়েছে__যা ইব্ন আব্বাস (রা) সূত্রে পরে আসছে। ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।