Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 হাদীসে আদম (আ)-এর সৃষ্টি প্রসঙ্গ আবু মূসা আশ'আরী (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন £ আল্লাহ্‌ তা'আলা আদম (আ)-কে সমথ পৃথিবী থেকে সংগৃহীত এক মুঠো মাটি দ্বারা সৃষ্টি করেন । তাই মাটি অনুপাতে আদমের সন্তানদের কেউ হয় সাদী, কেউ হয় গৌরবর্ণ, কেউ হয় কালো, কেউ মাঝামাঝি বর্ণের । আবার কেউ হয় নোংরা, কেউ হয় পরিচ্ছন্ন, কেউ হয় কোমল, কেউ হয় পাষাণ, কেউ বা এগুলোর মাঝামাঝি । ঈষৎ শাব্দিক পার্থক্যসহ তিনি ভিন্ন সূত্রে উক্ত হাদীসটি বর্ণনা করেছেন। | | ইমাম আবূ দাউদ, তিরমিযী এবং ইব্‌ন হিব্বান (র) আবূ মুসা আশ“আরী (রা) যার আসল নাম আবদুল্লাহ্‌ ইব্ন কায়েস (রা) সূত্রে অনুরূপ বর্ণনা করেন। ইমাম তিরমিযী (র) হাদীসটি হাসান সহীহ বলে মন্তব্য করেছেন। সুদ্দী রে) ইব্ন আব্বাস ও ইব্‌ন মাসউদ (রা)-সহ কতিপয় সাহাবা সূত্রে বর্ণনা করেন যে, তারা বলেন ঃ আল্লাহ্‌ তা'আলা কিছু কাদামাটি নেয়ার জন্য জিবরাঈল (আ)-কে যমীনে প্রেরণ করেন। তিনি এসে মাটি নিতে চাইলে যমীন বলল, তুমি আমার অজহানি করবে বা আমাতে খুঁত সৃষ্টি করবে; এ ব্যাপারে তোমার নিকট থেকে আমি আল্লাহ্‌র কাছে পানাহ চাই । ফলে জিবরাঈল (আ) মাটি না নিয়ে ফিরে গিয়ে বললেন, হে আমার রব! যমীন তোমার আশ্রয় প্রার্থনা করায় আমি তাকে ছেড়ে এসেছি। এবার আল্লাহ্‌ তা'আলা মীকাঈল (আ)-কে প্রেরণ করেন । যমীন তার নিকট থেকেও আশ্রয় প্রার্থনা করে বসে । তাই তিনিও ফিরে গিয়ে জিবরাঈল (আ)-এর মতই বর্ণনা দেন। এবার আল্লাহ্‌ তা'আলা মালাকুল মউত (আ) বা মৃত্যুর ফেরেশতাকে প্রেরণ করেন। যমীন তার কাছ থেকেও আশ্রয় প্রার্থনা করলে তিনি বললেন, আর আমিও আল্লাহ্‌. তা'আলার আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যাওয়ার ব্যাপারে তার পানাহ্‌ চাই। এ কথা বলে তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা, লাল ও কালো রঙের কিছু মাটি সংগ্রহ করে মিশিয়ে নিয়ে চলে যান । এ কারণেই আদম (আ)-এর সন্তানদের এক একজনের রঙ এক এক রকম হয়ে থাকে। আজরাঈল (আ) মাটি নিয়ে উপস্থিত হলে আল্লাহ্‌ তাআলা মাটিগুলো ভিজিয়ে নেন । এতে তা আটালো হয়ে যায়। তারপর ফেরেশতাদের উদ্দেশে তিনি ঘোষণা দেন ৪ হকি € &:5 ৮14) // 42. 6 ৫ ৯ --১০1০৬ ১৯১০০ ৮১১৫ 0০ ১০ 1১৬০ 15 0 4 4৫474 8/22 ; ০১৯৮০415৮৫৪ ০৯৬৫ ৬০ 4০ ড/৬/৬/.9110001119,.0017)

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।