0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৩ (২) সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্যের পৃষ্ঠপোষকতা থেকে শাসকবর্ণের মনোযোগ প্রত্যা্ত হল। লেখককে তার গ্রন্থের ওজন পরিমাণ স্বর্ণ দিয়ে পুরস্কৃত করার সেই যুগটি গত হয়ে যায়। খুব অল্প সংখ্যক সুলতান, আমীর, উধীর ও খলীফাই জ্ঞানার্জনের প্রতি, আলিম লোকদের সাথে বন্ধুত্ব স্থাপনের প্রতি অথবা কবিতা শ্রবণে তৃপ্তিলাভের প্রতি গুরুতৃ দিতেন। তারা আরবী সাহিত্যের স্বাদ কী করে আস্বাদন করবেন_ যেখানে আরবী ভাষায় তাদের কোন ব্যুৎপত্তিই ছিল না। অবশ্য তাদের কেউ কেউ ইতিহাস শাস্ত্রের প্রতি অনুরাগী ছিলেন। ফলে তাদের পৃষ্ঠপোষকতায় কতক ইতিহাস গ্রন্থ ও বিশ্বকোষ রচিত হয়েছিল । (৩) ইতিহাস ও সমাজ বিজ্ঞানের উৎকর্ষ ইব্ন খালদুনের “মুকাদ্দমা" গ্রন্থটি এ শাস্ত্রের শীর্ষস্থানীয় গ্রন্থ । ইতিহাস দর্শনের গুরুত্ ইব্ন খালদুন যথার্থরূপে উপলব্ধি করতে পেরেছিলেন তিনি বলেন__ কোন বিশেষ শাস্ত্রের তস্ত্ানুসন্ধানীর জন্যে তার ঘটনা প্রবাহ লেখাই মুখ্য কাজ নয় বরং তার কাজ হল শাস্ত্রের স্থান ও তার প্রকারভেদ নির্ণয় করা । পরবর্তী লেখকগণ সে অনুসারে ক্রমাবয়ে ঘটনাবলী ও তথ্যাদি সন্নিবেশিত করবেন, যাতে এক সময় এই শাস্ত্র পূর্ণতা লাভ করতে পারে । তখন অবশ্য রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও সামরিক জ্ঞান-বিজ্ঞানেরও প্রসার লাভ করে। (৪) গ্রন্থাগার ও ঘরবাড়ি ধ্বংস বড় বড় গ্রন্থাগারের সংখ্যা হ্রাস পেয়েছিল। কারণ বাগদাদ লুগ্ঠনের সময় মোগল ও তাতাররা গ্রন্থাগারগুলো পুড়িয়ে দিয়েছিল এবং নদীবক্ষে নিক্ষেপ করেছিল । তদ্রুপ স্পেন অধিকার করার পর সেখানকার অধিবাসীরা সেই একই ঘটনার পুনরাবৃত্তি করেছে। ইসলামী উপদলগুলোর পারস্পরিক ছন্দ-সংঘাতের ফলশ্রতিতেও বহু মূল্যবান গ্রন্থ বিনষ্ট হয়েছিল । যেমন মাহমুদ গযনবী মুতাযিলাদের কিতাবগুলো পুড়িয়ে দিয়েছিলেন । তবে সবচাইতে প্রলয়স্করী ধ্বংসযজ্ঞ সাধিত হয়েছিল তাতারদের হাতে | তারা নরহত্যায় মেতে উঠেছিল, ঘরবাড়ি ধ্বংস করেছিল, বইপত্র পুড়িয়ে দিয়েছিল এবং যেগুলো তারা লুট করে নিতে পারেনি, সেগুলো নষ্ট করে দিয়েছিল। €৫) সঙ্কটকালে মানুষ ধর্মের আশ্রয় খোজে আরবগণ পশ্চিমাঞ্চলের দিকে ছড়িয়ে পড়ে । স্পেনবাসীরা আন্দালুস পুনঃ অধিকার করে নিল। মোগলরা শহরের পর শহর ধ্বংস করে দিল এবং মোগল, তৃকাঁ ও বর্বররা শহরগুলোকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিল । অবশ্য কতক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য আরব সুলতানদের হাতে রয়ে যায়। যেমন ঘটেছে ইয়ামানে ও মাগরিবে ।* তখন মুক্তির আশায় মানুষ ধর্মের দিকে ঝুঁকে পড়ে । এ পর্যায়ে জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে পশ্চাৎমুখিতা দেখা দিল এবং কতক লোক বাজে বিষয়াদি ও কিস্সা কাহিনীর প্রতি ঝুঁকে পড়ল । যেমন ঘটেছিল মহাকাশ বিজ্ঞান, জ্যোতিষশান্ত্র ও রসায়ন শাস্ত্রের ক্ষেত্রে। * মরকো-তিউনিসিয়া অঞ্চল । ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।