Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ২০৪ আল-বিদায়া ওয়ান নিহায়া জান্নাত থেকে বের করিয়ে দেয়ার জন্য দোষারোপ করেছিলেন । তাই উত্তরে আদম (আ) তাকে বলেছিলেন, আপনাদেরকে আমি বের করিনি । বের করেছেন সেই সত্তা যিনি আমার বৃক্ষ-ফল খাওয়ার সাথে বহিষ্কারকে সংশ্লিষ্ট করে রেখেছিলেন; আর যিনি তা সংশ্লিষ্ট করে রেখেছিলেন আমার সৃষ্টির পূর্বেই এবং তা লিপিবদ্ধ ও নির্ধারণ করে রেখেছিলেন, তিনি হলেন মহান আন্লাহ্‌। সুতরাং আপনি আমাকে এমন একটি কাজের জন্য দোষারোপ করছেন, যার সাথে আমার কোন সম্পর্ক নেই। বড় জোর এতটুকু বলা যায় যে, আমাকে বৃক্ষ-ফল খেতে নিষেধ করা হয়েছিল, কিন্তু আমি তা খেয়ে ফেলি । এর সাথে বহিষ্কারের সংশ্লিষ্টতা আমার কর্ম নয় । সুতরাং আপনাদেরকে এবং আমার নিজেকে জান্নাত থেকে বহিষ্কার আমি করিনি । তা ছিল সম্পূর্ণ আল্লাহ্‌ তা“আলার কুদরতের লীলাখেলা! অবশ্য তাতে আল্লাহ্‌র হিকমত রয়েছে! অতএব, এ কারণে আদম (আ) মুসা (আ)-এর উপর জয়যুক্ত হয়েছিলেন । পক্ষান্তরে যারা এ হাদীসকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা আসলে একগুয়ে। কেননা, হাদীসটি আবু হুরায়রা (রা) থেকে মুতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে ' আর বিশ্বাসযোগ্যতা ও স্মৃতিশক্তির ব্যাপারে আবূ হুরায়রা (রা)-এর মরাঁদা প্রশ্নাতীত। তাছাড়া আরো কতিপয় সাহাবা থেকেও হাদীসটি বর্ণিত হয়েছে যা আমরা উপরে উল্লেখ করে এসেছি। আর একটু আগে হাদীসটির যেসব ব্যাখ্যার কথা উল্লেখ করা হয়েছিল, তা হাদীসের শব্দ ও মর্ম উভয়ের সাথেই অসংগতিপূর্ণ। তাদের মধ্যে অবস্থানের যৌক্তিকতা জাবরিয়্যা সম্প্রদায়ের চাইতে বেশি আর কারোরই নেই। কিন্তু কয়েক দিক থেকে তাতেও আপত্তি রয়েছে £ প্রথমত, মুসা (আ) এমন কাজের জন্য দোষারোপ করতে পারেন না, যে কাজের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি তাওবা করে নিয়েছেন। দ্বিতীয়ত, মুসা (আ) নিজেও আদিষ্ট না হয়েও এক ব্যক্তিকে হত্যা করে আল্লাহ তা'আলার নিকট এ বলে প্রার্থনা করেছিলেন যে, 41585 513205৪১০৪০ ০১4 (591 এ হে আমার রব! আমি নিজের উপর অত্যাচার করেছি। অতএব, তুমি আমাকে ক্ষমা করে দাও। ফলে আল্লাহ্‌ তাকে ক্ষমা করে দেন। (২৮ 2 ১৬) তৃতীয়ত, আদর্ম (আ) যদি পূর্ব লিখিত তকদীর ছারা অপরাধের জন্য দোষারোপের জবাব দিয়ে থাকেন, তাহলে কৃতকর্মে তিরস্কৃত সকলের জন্যই এ পথ খুলে যেতো এবং সকলেই পূর্ব নির্ধারিত তকদীরের দোহাই দিয়ে প্রমাণ পেশ করতে পারতো | এভাবে কিসাস ও হুদুদ তথা শরীয়ত নির্ধারিত শাস্তিসমূহের বিধানের দ্বার রুদ্ধ হয়ে যেতো । তকদীরকেই যদি দলীল রূপে পেশ করা যেতো, তাহলে যে কেউ ছোট-বড় সকল কৃত-অপরাধের জন্য তার দ্বারা দলীল পেশ করতে পারত । আর এটা ভয়াবহ পরিণতির দিকেই নিয়ে যেতো | এ জন্যই কোন কোন আলিম বলেন £ আদম (আ) তকদীর দ্বারা দুর্ভোগের ব্যাপারে দলীল পেশ করেছিলেন আল্লাহ্‌র আদেশ অমান্যের সপক্ষের যুক্তি হিসাবে নয় । আল্লাহই সর্বজ্ঞ । ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।