0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২০৩ আমাকে সে আদম (আ)-কে একটু দেখান, যিনি আমাদেরকে এবং তার নিজেকে জান্নাত থেকে বের করিফে দেন। আনল্মাহ্ তাআলা তাকে আদম (আ)-কে দেখালেন । দেখে মুসা (আ) বললেন, আপনিই আদম (আ)? তিনি বললেন, হ্যা । মুসা (আ) বললেন, আপনি সে ব্যক্তি যার মধ্যে আল্লাহ তা'আলা তার রূহ সঞ্চার করেছেন, যার সামনে তার ফেরেশতাদেরকে সিজদাবনত করিয়েছেন এবং যাঁকে যাবতীয় নাম শিক্ষা দিয়েছেন । জবাবে তিনি বললেন, হ্যা । মুসা (আ) জিজ্ঞাসা করলেন, আমাদেরকে এবং আপনার নিজেকে জান্নাত থেকে বের করে দিতে কিসে আপনাকে উদ্বুদ্ধ করেছিল? উত্তরে আদম (আ) বললেন, আপনি কে? তিনি বললেন, আমি মূসা (আ)। আদম (আ) বললেন, আপনি কি বনী ইসরাঈলের নবী মূসা যে, আল্লাহ্ তা'আলা পর্দার আড়াল থেকে আপনার সাথে এমনভাবে কথা বলেছেন যে, আপনার ও তার মধ্যে কোন দূত ছিল না? মুসা (আ) বললেন, জী হ্যা। এবার আদম (আ) বললেন £ আপনি আমাকে এমন একটি বিষয়ে তিরস্কার করছেন, যা পূর্ব থেকেই আল্লাহ্ তা'আলা নির্ধারণ করে রেখেছিলেন । রাসূলুল্লাহ্ (সা) বলেন £ এভাবে আদম (আ) মূসা (আ)-এর উপর জয়যুক্ত হন, এভাবে আদম (আ) মুসা আ)-এর উপর জয়যুক্ত হন। আবু দাউদ (র) ও ভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। আবু ইয়া'লা (র) ঈষৎ পরিবর্তনসহ ভিন্ন সুত্রে হাদীসটি বর্ণনা করেছেন। উল্লেখ্য যে, এ হাদীসের ব্যাপারে বিভিন্ন অভিমত পাওয়া যায়। কাদরিয়া সম্প্রদায়ের একটি দল এ হাদীসটি প্রত্যাখ্যান করেছেন। কারণ এ হাদীসে পূর্ব সিদ্ধান্ত তথা তাকদীরের প্রমাণ রয়েছে। জাবরিয়্যা সম্প্রদায়ের একটি. দল এ হাদীস দ্বারা তাদের মতের সপক্ষে প্রমাণ পেশ করেছে। আর বাহ্যিক দৃষ্টিতে তা প্রমাণিত হয়ও। কারণ, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন ঃ পূর্ব সিদ্ধান্তের কথা উল্লেখ করে আদম (আ) মুসা (আ)-এর উপর জয়যুক্ত হন। এর জবাব পরে দেওয়া হবে। অন্য একদল আলিম বলেন, আদম (আ) মুসা (আ)-এর মতের বিপরীতে এ জন্য; যুক্তি প্রদর্শন করেছেন যে, মুসা (আ) তাকে এমন একটি অপরাধের জন্য তিরস্কার করেছেন, যা থেকে তিনি তাওবা করে নিয়েছিলেন । আর অপরাধ থেকে তাওবাকারী ঠিক সে ব্যক্তির ন্যায়, যার কোন অপরাধ নেই। | ঞ কারো কারো মতে, এ জয়লাভের কারণ হলো, আদম (আ) হলেন মুসা (আ)-এর চাইতে বয়োজ্যেষ্ঠ ও প্রবীণ । কেউ কেউ বলেন, এর কারণ হলো, আদম (আ) হলেন তার আদি পিতা । কারো কারো মতে এর কারণ, তারা দু'জন ছিলেন ভিন্ন ভিন্ন শরীয়তের ধারক । আবার কেউ কেউ বলেন, এর কারণ তারা দু'জনই ছিলেন আলমে-বরযখে ।১ আর তাদের ধারণায় সে জগতে শরীয়তের বিধান প্রযোজ্য নয় । সঠিক কথা হলো এই যে, এ হাদীসটি বহু পাঠে বর্ণিত হয়েছে। তার কতক বর্ণিত হয়েছে অর্থগতরূপে । কিন্তু তা সন্দেহমুক্ত নয়। সহীহ বুখারী ও মুসলিমসহ অন্যান্য কিতাবের বেশির ভাগ বক্তব্যের সারকথা হলো, মুসা (আ) আদম (আ)-কে তার নিজেকে ও সন্তানদেরকে ১. যা এ জগতের বা পরকালের ব্যাপার নয়, বরং মধ্যবর্তী আরেক জগতের ব্যাপার । ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।