0০011161715 ২০২ আল-বিদায়া ওয়ান নিহায়া আবু হুরায়রা (রা) সুত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ “আদম (আ) ও মুসা (আ) বাদানুবাদে লিপ্ত হন। মূসা (আ) বললেন, হে আদম (আ)! আপনি আমাদের পিতা । আপনি আমাদের সর্বনাশ করেছেন এবং আমাদের জান্নাত থেকে বের করিয়ে দিয়েছেন । উত্তরে আদম (আ) তাকে বললেন, আপনি তো সে মুসা যে, আল্লাহ্ তা'আলা আপনাকে তার কালাম দিয়ে বৈশিষ্ট্যমপ্তিত করেছেন । কখনো বলেছেন, তার রিসালাতের জন্য এবং তিনি নিজ হাতে আপনাকে মনোনীত করেছেন । আপনি কি আমাকে এমন একটি কাজের জন্য তিরস্কার করছেন, যা আমাকে সৃষ্টির চল্লিশ বছর পূর্বেই আমার নামে লিপিবদ্ধ করে রাখা হয়েছিল? রাসূলুল্লাহ (সা) বলেন £ যুক্তি-তর্কে আদম (আ) মুসার উপর জয়লাভ করেন । আদম (আ) মুসার উপর জয়লাভ করেন, আদম (আ) মুসা (আ)-এর উপর জয়লাভ করেন । ইব্ন মাজাহ্ (র) ব্যতীত সিহাহ সিত্তার সংকলকগণের অবশিষ্ট পাচজনই হাদীসটি দশটি ভিন্ন ভিন্ন সূত্রে রিওয়ায়াত করেছেন । ইমাম আহমদ (র) বর্ণনা করেছেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন 3 “মূসা (আ)-এর সংগে আদম (আ)-এর সাক্ষাৎ হলে মুসা . (আ) তাকে বললেন, আপনি সে আদম (আ) যে, আল্লাহ্ তা'আলা আপনাকে তার নিজ হাতে সৃষ্টি করেন, তার ফেরেশতাদেরকে আপনার সামনে সিজদাবনত করান এবং আপনাকে জান্নাতে স্থান দেন। তারপর আপনি একটি কাজ করে বসেন। আদম (আ) বললেন, আপনি তো সে মুসা (আ) যে, আল্লাহ্ তা'আলা আপনার সাথে কথা বলেছেন, তার রিসালতের জন্যে আপনাকে মনোনীত করেছেন এবং আপনার উপর তাওরাত অবতীর্ণ করেছেন । আচ্ছা, আপনি বলুনতো আমার সৃষ্টি আগে হয়েছে নাকি আমার এ কর্মের উন্লেখ আগে হয়েছে? মুসা (আ) বললেন, না বরং আপনার এ কর্মের উল্লেখ আগে হয়েছে । এভাবে আদম (আ) মুসা (আ)-এর উপর জয়লাভ করেন ।” ইব্ন আবু হাতিম (র) বর্ণিত এ হাদীসের শেষাংশে আদম (আ)-এর উক্তিসহ অতিরিক্ত এরূপ বর্ণনা আছে £ আল্লাহ্ আপনাকে এমন কয়েকটি ফলক দান করেছেন, যাতে যাবতীয় বিষয়ের সুস্পষ্ট বিবরণ রয়েছে এবং একান্তে নৈকট্য দান করেছেন। এবার আপনি বলুন, আল্লাহ্ তা'আলা তাওরাত কখন লিপিবদ্ধ করেছিলেন? মুসা (আ) বললেন, সৃষ্টির চল্লিশ বছর পূর্বে । আদম (আ) বললেন, তাতে কি আপনি (৪৯ & 4241 (৮০25 কথাটি পাননি? মূসা (আ) বললেন, জী হ্যা। আদম (আ) বললেন, তবে কি আপনি আমাকে আমার এমন একটি কৃতকর্মের জন্য তিরস্কার করছেন যা আমার সৃষ্টির চল্িশ বছর আগেই আল্লাহ্ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন যে, আমি তা করব? বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ্ (সা) বললেন £ এভাবে আদম (আ) মুসা (আ)-এর উপর জয়লাভ করেন। ইমাম আহমদ (র) বর্ণিত এ সংক্রান্ত বর্ণনা মুসা (আ)-এর বক্তব্যে অতিরিক্ত একথাটিও আছে ঃ “আপনি আপনার সন্তানদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে দিয়েছেন ।” তবে এ অংশটি হাদীসের অংশ কিনা তাতে সন্দেহের অবকাশ রয়েছে। হাফিজ আবু ইয়ালা আল-মূসিলী তার মুসনাদে আমীরুল মু'মিনীন উমর ইবৃন খাত্তাব (রা) সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন ঃ “মুসা (আ) বললেন, হে আমার রব! আপনি ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।