Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আদম (আ) ও মুসা (আ)-এর বাদানুবাদ ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ সা) বলেছেন £ “মুসা (আ) আদম (আ)-এর সাথে বাদানুবাদে লিপ্ত হন। তিনি তাকে বলেন, আপনি-ই তো মানুষকে আপনার অপরাধ দ্বারা জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং তাদেরকে দুর্বিপাকে ফেলেছেন ।” আদম (আ) বললেন, হে মুসা! আপনি তো সে ব্যক্তি যে, আল্লাহ্‌ তা'আলা তার রিসালাত ও কালাম দিয়ে আপনাকে বৈশিষ্ট্য প্রদান করেছেন : আপনি কি আমাকে এমন একটি কাজের জন্য তিরস্কার করছেন, যা আমাকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ আমার নামে লিপিবদ্ধ করে রেখেছেন? রাসূলুল্লাহ্‌ সো) বলেন ঃ এতে আদম (আ) তর্কে মূসা (আ)-এর উপর জয়লাভ করেন। রর মুসলিম, নাসাঈ ও আহমদ (র) ভিন্ন ভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন £ আদম (আ) ও মূসা (আ) বাদানুবাদে লিপ্ত হন। মূসা (আ) আদম (আ)-কে বলল যে, আপনি সে আদম যে আপনার ক্রটি আপনাকে জান্নাত থেকে বের করে দিয়েছে । উত্তরে আদম (আ) তাকে বললেন, আর আপনি তো সে মূসা, যাকে আল্লাহ্‌ তা'আলা তার রিসালাত ও কালাম দিয়ে বৈশিষ্ট্যমপ্তিত করেছেন। আপনি আমাকে এমন একটি কাজের জন্য তিরস্কার করছেন, যা আমার সৃষ্টির পূর্বেই স্থির করে রাখা হয়েছিল। রাসূলুল্লাহ (সা) বলেন £ এভাবে আদম (আ) যুক্তিপ্রমাণে মুসা (আ)-এর উপর জয়লাভ করেন । একথাটি তিনি দু'বার বলেছেন। ইমাম বুখারী এবং মুসলিম (র) ভিন্ন সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন । ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন £ “আদম (আট) ও মুসা (আ) বিতর্কে লিপ্ত হন। মুসা বললেন, হে আদম (আ)! আপনি সে ব্যক্তি যে, আল্লাহ্‌ তা'আলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন ও আপনার মধ্যে তার রূহ সঞ্চার করেছেন । আর আপনি লোকদেরকে ভ্রমে নিপতিত করলেন ও তাদেরকে জান্নাত থেকে বের করিয়ে দিলেন । রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ঃ এর উত্তরে আদম (আ) বললেন, আর আপনি সেই মুসা (আ) যে, আন্নাহ্‌ তা'আলা আপনাকে তার কালাম দিয়ে বৈশিষ্ট্যমপ্তিত করেছেন। আমার এমন একটি কৃতকর্মের জন্য আপনি আমাকে তিরক্কার করছেন, যা আসমানসমূহ ও যমীন সৃষ্টি করার পূর্বেই আল্লাহ্‌ তা'আলা আমার নামে লিপিবদ্ধ করে রেখেছিলেন । রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, ফলে যুক্তিতে আদম (আ) মূসা (আ)-এর উপর জয়লাভ করেন । ইমাম তিরমিষী ও নাসাঈ (র) ভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি “গরীব' পর্যায়ের । বায্যারও ভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ (র) আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ২৬__ ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।