0০011161715 ১৯৮ আল-বিদায়া ওয়ান নিহায়া সহীহ মুসলিমে হাদীস বর্ণিত হয়েছে যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন £ “দিনসমূহের মধ্যে জুমু'আর দিন হলো সর্বোত্তম । এ দিনে আদম (আ)-কে সৃষ্টি করা হয়, এদিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়, এ দিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়।” সহীহ বুখারীতে অন্য এক সূত্রে আছে যে, “এ দিনেই কিয়ামত সংঘটিত হবে ।” ইমাম আহমদ রে) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) রলেছেন ঃ দিবসসমূহের মধ্যে জুমু'আর দিন হলো সর্বোত্তম । এদিনে আদম (আ)-কে সৃষ্টি করা হয়, এদিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়, এ দিনে তাঁকে জান্নাত "থেকে বের করা হয় এবং এ দিনেই কিয়ামত সংঘটিত হবে । বর্ণনাটি মুসলিমের শর্তে উত্তীর্ণ । ইব্ন আসাকির (র) বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন, রাস্লুল্লাহ্ (সা) বলেছেন $ আদম (আ) ও হাওয়া (আ)-কে বিবন্ত্র অবস্থায় একত্রে নামিয়ে দেওয়া হয় । তখন তাদের দেহে জান্নাতের পাতা জড়ানো ছিল। তখন আদম (আ) অসহ্য গরম অনুভব করেন। এমনকি তিনি বসে কান্নাকাটি করতে শুরু করেন এবং হাওয়াকে লক্ষ্য করে বলেন যে, হাওয়া! গরমে আমার খুব কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ্ (সা) বলেন, তারপর জিবরাঈল (আ) তাঁর কাছে কিছু তুলো নিয়ে আসেন এবং হাওয়াকে সুতা কাটার আদেশ'দিয়ে তাকে তা শিখিয়ে দেন। আর আদম (আ)-কে কাপড় বুননের আদেশ দেন এবং তাকে বুনন কার্য শিক্ষা দেন । রাসূলুল্লাহ্ (সা) বলেন, আদম (আ) জান্নাতে তার স্ত্রীর সংগে সহবাস করেননি; ইতিমধ্যেই বৃক্ষ-ফল খাওয়ার অপরাধে তাদেরকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়। তিনি বলেন, তারা উভয়ে আলাদা শয়ন করতেন । একজন বাতহায় এবং অপরজন অন্য প্রান্তে শয়ন করতেন। একদিন জিবরাঈল (আ) এসে তাকে সহবাসের আদেশ দেন এবং তার পদ্ধতিও শিখিয়ে দেন। তারপর যখন আদম (আ) স্ত্রী সঙ্গম করলেন, তখন জিবরাঈল (আ) এসে তাকে জিজ্ঞাসা করলেন যে, আপনি আপনার স্ত্রীকে কেমন পেয়েছেন? আদম (আ) বললেন, সতী-সাধ্বী পেয়েছি। ইব্ন আসাকির (র) বর্ণিত এ হাদীসটি “গরীব" পর্যায়ভুক্ত এবং এটি মারফু হওয়া অত্যন্ত “মুনকার” । কোন কোন ইমাম বুখারী (র) এ লোকটিকে মুনকারুল হাদীস বলে অভিহিত করেছেন। ইব্ন হিব্বান বলেন, এ লোকটি যতসব জাল হাদীস বর্ণনা করে। ইব্ন আদী রে) বলেন, লোকটি একান্তই অজ্ঞাত পর্যায়ের | , পা : 2৯১। ৪ £2 451 এ 500৪ এ ₹5/ ৬০ রনি অর্থাথ__ তারপর আদম তার প্রতিপালকের পক্ষ থেকে কিছু বাণী প্রাপ্ত হলো । ফলে আল্লাহ্ তার প্রতি ক্ষমা পরবশ হলেন । তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু ৷ (২ £ ৩৭) কেউ কেউ বলেন, আদম (আ) আল্লাহ্র পক্ষ থেকে যে বাণী প্রাপ্ত হয়েছিলেন তাহলো £ 17642277282 22217861571 15 ১৮১ ০১৬৩৮ ০১৯৯১৮১৪04১, 1 [1425 16 5 5 ৩:১৮-৯৭। অর্থাথ__ হে আমাদের রব! আমরা নিজেদের উপর অত্যাচার করেছি । আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন ও দয়া না করেন তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ুক্ত হবো। ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।