0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯৭ সঠিক কথা হলো-_ বিষয়বস্তু এক হওয়া সত্ত্বেও আল্লাহ্ তা'আলা শব্দগতভাবে কথাটি দু'বার উল্লেখ করেছেন এবং প্রতিবারের সাথে একটি করে অবশ্যন্তাবী বিধান জুড়ে দিয়েছেন । প্রথমটির সাথে জুড়ে দিয়েছেন তাদের পারস্পরিক শক্রতা এবং দ্বিতীয়টির সাথে জুড়ে দিয়েছেন যে, পরবর্তীতে তাদের উপর যে হিদায়ত নাযিল করা হবে, যে ব্যক্তি তার অনুসরণ করবে সে হবে ভাগ্যবান, আর যে তার বিরুদ্ধাচরণ করবে, সে হবে ভাগ্যাহত । বলা বাহুল্য যে, কুরআনে করীমে এ ধরনের ভাবভঙ্গির বহু দৃষ্টান্ত রয়েছে। হাফিজ ইব্ন আসাকির (র) মুজাহিদ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আল্লাহ্ তা'আলা আদম (আ) ও হাওয়া (আ)-কে তার নৈকট্য থেকে বের করে দেয়ার জন্য দু'জন ফেরেশতাকে আদেশ দেন। ফলে জিবরাঈল (আ) তার মাথা থেকে মুকুট উঠিয়ে নেন এবং মীকাঈল (আ) তীর কপাল থেকে মুকুট খুলে ফেলেন এবং একটি বৃক্ষশাখা. তাকে জড়িয়ে ধরে। তখন আদম (আ) ধারণা করলেন যে, এটা তার তাৎক্ষণিক শাস্তি । তাই তিনি মাথা নিচু করে বলতে লাগলেন- _ক্ষমা চাই, ক্ষমা চাই । তখন আল্লাহ্ তা'আলা বললেন, তুমি কি আমার নিকট থেকে পালাচ্ছো? আদম (আ) বললেন, বরং আপনার লজ্জায় এমনটি করছি, হে আমার মনিব! আওযায়ী (র) হাস্সান ইব্ন আতিয়্যা (র) সূত্রে বর্ণনা করেন যে, আদম (আ) জান্নাতে একশ' বছরকাল অবস্থান করেন। অন্য এক বর্ণনায় ষাট বছরের উল্লেখ রয়েছে। তিনি জান্নাত হারানোর দুঃখে সত্তর বছর, অন্যায়ের অনুতাপে সত্তর বছর এবং নিহত পুত্রের শোকে চল্লিশ বছর ক্রন্দন করেন। ইবৃন আসাকির রে) এটি বর্ণনা করেন। ইব্ন আবু হাতিম (র) বর্ণনা করেন যে, ইবৃন আব্বাস (রা) বলেন, আদম (আ)-কে মক্কা ও তায়িফের মধ্যবতী দাহনা নামক স্থানে নামিয়ে দেয়া হয়। হাসান (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আদম (আ)-কে ভারতে, হাওয়া (আ)-কে জিদ্দায় এবং ইবলীসকে বসরা থেকে মাইল কয়েক দূরে দস্তমীসান নামক স্থানে নামিয়ে দেয়া হয় আর সর্পটিকে নামানো হয় ইস্পাহানে । সুদ্দী (র) বলেন, আদম (আ) ভারতে অবতরণ করেন। আসার সময় তিনি হাজরে আসওয়াদ ও জান্নাতের এক মুঠো পাতা নিয়ে আসেন এবং এ পাতাগুলো ভারতের বিভিন্নস্থানে ছড়িয়ে দেন। ফলে সে দেশে সুগন্ধির গাছ উৎপন্ন হয় ৷ ইব্ন উমর (রা) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আদম (আ)-কে সাফায় এবং হাওয়া (আ)-কে মারওয়ায় নামিয়ে দেওয়া হয়। ইব্ন আবু হাতিম এ তথ্যটিও বর্ণনা করেছেন। আব্দুর রায্যাক (র) আবু মূসা আশআরী (রো) সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন, আল্লাহ্ তা'আলা আদম (আ)-কে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়ার সময় যাবতীয় বস্তুর প্রস্তুত প্রণালী শিখিয়ে দেন এবং জান্নাতের ফল-ফলাদি থেকে তার আহার্ষের ব্যবস্থা করে দেন। সুতরাং তোমাদের এ ফল-মূল জান্নাতের ফল-মূল থেকেই এসেছে। পার্থক্য শুধু এতটুকু যে, এগুলোতে বিকৃতি আসে আর ওগুলোর কোন বিকৃতি নেই। হাকিম রর) তার মুস্তাদরাকে বর্ণনা করেন যে, ইবন আব্বাস (রা) বলেন £ আদম (আ)-কে জান্নাতে শুধুমাত্র আসর থেকে সূর্যাস্ত পর্যস্ত সময়টুকু থাকতে দেয়া হয়েছিল । হাকিম (র) বলেন, হাদীসটি বুখারী, মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ, তবে তারা হাদীসটি বর্ণনা করেন নি। ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।