0০011161715 গ. শিক্ষা ব্যবস্থা এঁ যুগে যখন জ্ঞান-বিজ্ঞান ও বিদ্যা চর্চার ব্যাপক প্রচলন ছিল, তখনই 'জাহিয' শিক্ষক শ্রেণীর সমালোচনা করেন এবং তাদের দোষ-ক্রটি বর্ণনা করেছেন । জ্ঞান-বিজ্ঞানের শ্রথ গতি ও মন্দাভাবের আমলে অবস্থা যে কত শোচনীয় ছিল, তা সহজেই অনুমেয় । সে যুগের শিক্ষকদের দুরবস্থা সম্পর্কে অবগতির জন্যে আমরা ইব্ন কাসীরের বক্তব্যটুকু উদ্ধৃত করছি, যা তিনি শায়খ মুহাম্মদ ইব্ন জাফর ইব্ন ফিরআউনের জীবনী বর্ণনা প্রসঙ্গে উন্মেখ করেছেন । তিনি বলেছেন, প্রায় চলিশ বছর পর্যন্ত শায়খ মুহম্মদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন । আমি তার নিকট একাধিক বিষয়ে পড়াশুনা করেছি। ছোট ছোট ছেলেদেরকে তিনি কঠিন কঠিন বর্ণগুলো শিক্ষা দিতেন । যেমন 'রা' ইত্যাদি । তার কোন সঞ্চয় ছিল না। ছিল না কোন বাসগৃহ বা ধনসম্পদ। খাবারের দোকান থেকে কিনে খেতেন এবং বিশ্ববিদ্যালয়েই রাত্রি যাপন করতেন ।৩৭ শিক্ষকদের দুরবস্থার কথাটা আরও পরিষ্কার হয় যখন আমরা অবগত হই যে, সেযুগে মাদ্রাসার একজন ছাত্রের মাসিক বৃত্তি ছিল ১০ দিরহাম । উচ্চতর শ্রেণীর ছাত্রদের বৃত্তি ছিল ২০ দিরহাম এবং একজন শিক্ষকের বেতন ছিল ৮০ দিরহাম 1৩৮ এটি সে সময়ে যখন একটি ছাগল-ভেড়ার বাচ্চার দাম ছিল ২৫০ দিরহাম ।৩৯ অন্য কথায়, এর মুল্য ছিল একজন শিক্ষকের মাসিক বেতনের তিনগুণ । সম্ভবত এটিই ছিল অধঃপতনের যুগে শিক্ষার মন্দা বাজার_ কথিত সোনালি বাণীর বাস্তব উদাহরণ । ১. যুগের বৈশিষ্ট্যাবলী (১) এ যুগের শিক্ষা সংক্রান্ত গুরুত্ৃপূর্ণ নিদর্শন জ্ঞান-বিজ্ঞানের কেন্দ্রসমূহ £ শিক্ষা কেন্দ্রসমূহ বাগদাদ, বসরা, কৃফা ও মদীনা থেকে দামেশ্ক, কায়রো, কুদ্স, আলেকজান্দ্রিয়া, হামাত, হালাব, আলেপ্পো, হিম্স, উসুযুত ও ফায়্যম নগরীসমূহে স্থানান্তরিত হয় । ফলে জ্ঞানার্জনকারীদের উপাধির বহর বেড়ে যায়। যথা_ দিমাশ্কী, হালাবী, কাহেরী, ফায়্যুমী, ইস্কান্দরী, মাক্দেসী, হামাবী, সুযৃতী ও হিমসী ইত্যাদি। এই যুগে কায়রো সেই ভূমিকা পালন করছে, যা ইতিপূর্বে বাগদাদ পালন করতো । ফলে আলিম-উলামা ও কবি-সাহিত্যিকগণ কায়রোতে ভিড় জমান । (৩৭) ইব্ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ১১৮। (৩৮) প্রাগুক্ত, পৃঃ ৩৩৬। (৩৯) প্রাগুক্ত, পৃঃ ৩২৫। ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।