Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ১৯৪ আল-বিদায়া ওয়ান নিহায়া আদম (আ)-এর আগেই হাওয়া (আ) বৃক্ষ-ফল ভক্ষণ করেছিলেন এবং তিনিই আদম (আ)-কে তা খাওয়ার জন্য উৎসাহিত করেছিলেন । আল্লাহই সর্বজ্ঞ । বুখারীর নিম্নোক্ত হাদীসটি এ অর্থেই নেওয়া হয়ে থাকে । ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ঃ “বনী ইসরাঈলরা না হলে গোশত পচতো না আর হাওয়া না হলে কোন নারী তার স্বামীর সঙ্গে খেয়ানত করত না।” বুখারী ও মুসলিম, আহমদ ভিন্ন ভিন্ন সুত্রে হাদীসটি বর্ণনা করেছেন । আহলে কিতাবদের হাতে রক্ষিত তাওরাতে আছে যে, হাওয়া (আ)-কে বৃক্ষ-ফল খাওয়ার পথ দেখিয়েছিল একটি সাপ। সাপটি ছিল অত্যন্ত সুদর্শন ও বৃহদাকার। তার কথায় হাওয়া (আ) নিজেও তা খান এবং আদম (আ)-কেও তা খাওয়ান । এ প্রসঙ্গে ইবলীসের উল্লেখ নেই। খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের চোখ খুলে যায় এবং তারা দু'জনে আঁচ করতে পারেন যে, তারা দু'জন বিবস্ত্র । ফলে তারা ডুমুরের পাতা গায়ে জড়িয়ে নেন। তাওরাতে এও আছে যে, তারা বিবন্ত্রই ছিলেন৷ ওহাব ইব্‌ন মুনাবিবহ (র) বলেন, আদম (আ) ও হাওয়া (আ)-এর পোশাক ছিল তাদের উভয়ের লজ্জাস্থানের উপর একটি জ্যোতির আবরণ । উল্লেখ্য যে, আহলে কিতাবদের হাতে রক্ষিত বর্তমান তাওরাতে একথাটি ভুল এবং বিকৃত এবং আরবী ভাষান্তরের প্রমাদ বিশেষ । কারণ, ভাষান্তর কর্মটি যার-তার পক্ষে সহজসাধ্য নয়৷ বিশেষ করে আরবী ভাষায় যার ভালো দক্ষতা নেই এবং মূল কিতাবের ভাব উদ্ধারে যিনি পটু নন, তার পক্ষে তো এ কাজটি অত্যন্ত দুরূহ। এজন্যই আহলে কিতাবদের তাওরাত আরবীকরণে শব্দ ও মর্মগত যথেষ্ট ভুল-্রান্তি হয়েছে। কুরআনে করীমের নিঙ্নোক্ত বর্ণনার দ্বারা প্রতীয়মান হয় যে, আদম ও হাওয়া আ)-এর দেহে বস্ত্র ছিল। ৮৮7 0 শর্ট চি 2 আল্লাহ্‌ তা আলা বলেন £ 1614-742324 (০৫154 রা ০ অর্থাৎ__ শয়তান তাদেরকে তাঁদের লজ্জাস্থান দেখাবার জন্য বিবস্ত্র করে। (৭ ঃ ২৭) কুরআনের এ বক্তব্য তো আর অন্য কারো কথায় উড়িয়ে দেওয়া যায় না। আল্লাহ্‌ই সর্বজ্ঞ । ইব্‌ন আবূ হাতিম (র) বর্ণনা করেন যে, উন্বাই ইব্‌ন কাব (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ আল্লাহ তা'আলা আদম (আ)-কে দীর্ঘকায় এবং ঘন কেশবিশিষ্ট পুরুষরপে সৃষ্টি করেন, যেন তিনি ছিলেন দীর্ঘ এক খেজুর গাছ। তারপর যখন তিনি বৃক্ষ-ফল আস্বাদন করেন, তখন দেহ থেকে তার পোশাক খসে পড়ে । তখন সর্বপ্রথম তার যে অঙ্গটি প্রকাশ পেয়েছিল তাহলো তার লজ্জাস্থান । নিজের লজ্জাস্থান দেখে তিনি জান্নাতের মধ্যে দৌড়াতে শুরু করেন । এক পর্যায়ে তার চুল একটি বৃক্ষে আটকে যায় । ফলে তিনি তা টেনে নেন। তখন আল্লাহ্‌ তা“আলা তাকে লক্ষ্য করে বললেন, আদম! তুমি কি আমার থেকে পালিয়ে যাচ্ছ? আল্লাহ্র কথা শুনে আদম (আ) বললেন, পালাচ্ছি না হে আমার রব! লজ্জায় এমনটি করছি । ছাওরী (র) 21 5$০ ০৫০১১ (54: এর ব্যাখ্যায় ইব্‌ন আববাস (রা) বলেন ঃ এখানে জান্নাতের যে বৃক্ষ-পত্রের কথা বলা হয়েছে তা ছিল ডুমুর বৃক্ষের পাতা । এটাই সহীহ সনদ । সন্ভবত তা আহলি কিতাবদের বর্ণনা থেকে নেওয়া হয়েছে । আয়াতে সুস্পষ্টভাবে কোন নির্দিষ্ট পাতার কথা বলা হয়নি। আর এটা মেনে নিলেও কোন ক্ষতি নেই। আল্লাহ্‌ই সবজ্ঞ | ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।