Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

(০01719115 ১৯০ আল-বিদায়া ওয়ান নিহায়া 44244 4155 1311 ১/:5:542 4৫410 অর্থাথ_হে আদম! আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবনপ্রদ বৃক্ষের কথা এবং অক্ষয় রাজ্যের কথা? (২০ ঃ ১২০) 14 159৫5 £) / / , 71524. ১11 ৯৮৯৪।। ৯৯১ 56551811515 1 চা রা 3444. ১৯৯৫) ১65৭ 75 ১১০০১) ৩৭ অর্থাৎ_আর সে বলল, পাছে তোমরা উভয়ে ফেরেশতা হয়ে যাও কিংবা তোমরা স্থায়ী হও এ জন্যই তোমাদের প্রতিপালক এ বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করেছেন। সে তাদের উভয়ের নিকট শপথ করে বলল, আমি তোমাদের হিতাকাজ্ষীদের একজন | এভাবে সে তাদেরকে প্রবঞ্থনা দ্বারা অধঃপতিত করল । (৭ £ ২০-২২) এ আয়াতগুলো স্পষ্ট প্রমাণ করে যে, আদম (আ) ও হাওয়ার সঙ্গে তাদের জান্নাতে ইবলীস-এর সাক্ষাৎ ঘটেছিল । তাদের এ প্রশ্নের জবাবে বলা হয়েছে যে, নিয়মিত বসবাসের ভিত্তিতে না হলেও যাতায়াত ও আনাগোনার সুবাদে জান্নাতে আদম (আ) ও হাওয়া (আ)-এর সঙ্গে ইবলীস-এর একত্রিত হওয়া বিচিত্র নয়। কিংবা এও হতে পারে যে, জান্নাতের দরজায় দাড়িয়ে বা আকাশের নিচে থেকে ইবলীস তাদেরকে কুমন্ত্রণা দিয়েছিল । তবে তিনটি জবাবের কোনটিই সন্দেহমুক্ত নয় । আল্লাহই সর্বজ্ঞ। আদম (আ) যে জান্নাতে বসবাস করেন, তার অবস্থান পৃথিবীতে হওয়ার সপক্ষে যারা মতপোষণ করেন, তার দলিল নিম্নের হাদীস-__ তা হলো £ উবাই ইব্‌ন কা'ব (রা) সূত্রে আবদুল্লাহ্‌ ইব্‌ন ইমাম আহমদ যিরাদাতে বর্ণনা করেন যে, উবাই ইব্‌ন কা“ব (রা) বলেছেন, মৃত্যুর পূর্ব মুহুর্তে আদম (আ)-এর জান্নাতের আঙ্গুর খাওয়ার আকাজ্ষা হলে তার সন্তানরা আঙ্গুরের সন্ধানে বের হন। পথে তাদের সঙ্গে ফেরেশতাগণের সাক্ষাৎ ঘটে । তারা জিজ্ঞাসা করলেন, হে আদমের সন্তানরা! তোমরা যাচ্ছ কোথায়? তারা বললেন, আমাদের পিতা জান্নাতের এক ছড়া আঙ্গুর খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ফেরেশতাগণ বললেন, “তোমরা ফিরে যাও, তোমরা তার জন্য যথেষ্ট করেছ, আর দরকার নেই।” অগত্যা তারা আদম (আ)-এর নিকট ফিরে গেলেন। ফেরেশতাগণ আদম (আ)-এর রূহ কবয্‌ করে গোসল দিয়ে সুগন্ধি মাখিয়ে তাকে কাফন পরান । তারপর অন্যান্য ফেরেশতাকে নিয়ে জিবরাঈল (আ) তার জানাযার নামায আদায় করে তাকে দাফন করেন। এরপর তারা বলল, এ হলো তোমাদের মৃতদের ব্যাপারে তোমাদের করণীয় সুন্নত। সনদসহ হাদীসটি পরে আসছে এবং আদম (আ)-এর ওফাতের আলোচনায় পূর্ণ হাদীসটি উল্লেখ করা হবে। এ হাদীসের ভিত্তিতে দ্বিতীয় অভিমতের সমর্থকগণ বলেন 8 আদম (আ) যে জান্নাতে বসবাস করেছিলেন, তাতে পৌছানো যদি সম্ভব না হতো, তাহলে আদম (আ)-এর সন্তানরা তার অনুসন্ধানে বেরই হতেন না। অতএব, প্রমাণিত হলো যে, সে জান্নাত ছিল পৃথিবীতে__ আসমানে নয়। আল্লাহই সর্বজ্ঞ । তারা আরো বলেন ঃ 8৫411 4269 4:41 ১৫? %০৮১9 এ আয়াতে ২-৯1| বলতে আসমানের জান্নাত বুঝানো হয়নি বরং আদম গে দর রা রা ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।